কাশ্মীরের পক্ষ নিয়ে ভারতীয়দের তোপের মুখে মালালা
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের ওপর চাপানো নিষেধাজ্ঞার কারণে স্কুলে যেতে পারছে না সেখানকার শিশুরা। শিশুরা যাতে স্কুলে যেতে পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে জাতিসংঘের কাছে সাহায্য চেয়েছেন শান্তিতে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফজাই। আর এতেই ভারতীয়দের তোপের মুখে পড়েছেন পাকিস্তানের শান্তি আন্দোলনের এই কর্মী।
গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকে নিরাপত্তার স্বার্থে কাশ্মীর উপত্যকায় কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা জারি করেছে কেন্দ্রীয় সরকার।
কাশ্মীরের শিশুদের পক্ষ নিয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে শনিবার কয়েকটি টুইট করেন মালালা ইউসুফজাই। একটিতে তিনি লিখেছেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের নেতাদের কাছে অনুরোধ, কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে পদক্ষেপ নিন। কাশ্মীরিদের কথা শুনুন এবং শিশুদের নিরাপদে স্কুলে ফেরত পাঠাতে সাহায্য করুন।’
আরেকটি টুইটে লিখেছে, ‘শিশুসহ চার হাজার ব্যক্তিকে বলপূর্বকভাবে গ্রেফতার ও জেলে ঢোকানো ঘটনায় আমি গভীর উদ্বিগ্ন। শিক্ষার্থীরা ৪০ দিনের বেশি হলো স্কুলে যেতে পারছে না। মেয়েরা বাসা থেকে বের হতে ভয় পাচ্ছে।’
অন্য একটি টুইটে লিখেছেন, ‘বিশ্বের লোকজন আমাদের পক্ষে কথা বলা শুরু করেছেন, যা আমাদের অনুপ্রাণিত করে। আমি সেই দিনটির অপেক্ষায় আছি, যে দিন কাশ্মীর দশকের পর দশক ধরে চলে আসা দুর্দশা থেকে মুক্তি পাবে।’
![]()
I am deeply concerned about reports of 4,000 people, including children, arbitrarily arrested & jailed, about students who haven’t been able to attend school for more than 40 days, about girls who are afraid to leave their homes.
![]()
I am asking leaders, at #UNGA and beyond, to work towards peace in Kashmir, listen to Kashmiri voices and help children go safely back to school.
9,536 people are talking about this
মালালার এই আকুতি মোটেও ভালোভাবে নেয়নি ভারতীয়রা। তারা রি-টুইট করে এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। কাশ্মীরিদের পরিস্থিতি নিয়ে কথা বলতে তাকে নিষেধ করেছেন অনেকে। উল্টো পাকিস্তানে বসবাসকারী হিন্দু নারীদের পরিস্থিতি নিয়ে মালালার উদ্দেশে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। বিজেপি নেত্রী শোভা করন্দলাজে টুইট করেছেন, ‘কাশ্মীর নিয়ে মাথা না ঘামিয়ে মালালার উচিত তার নিজের দেশের সংখ্যালঘু মেয়েদের পাশে দাঁড়ানো।’
সাংবাদিক বরখা দত্ত তার প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘বস্তাপচা কাশ্মীর সমস্যা নিয়ে মালালাকে মাথা ঘামাতে দেখে খারাপ লাগল, যখন কি-না স্কুলে পড়াশোনা করার জন্য তিনি গুলিবিদ্ধ হওয়ার পরে দেশে ফিরতে পর্যন্ত পারেন না।’
কৃষ্ণ মাল্য নামে একজন মন্তব্য করেছেন, ‘মালালা, তুমি বিদেশ থেকে স্বদেশের পক্ষে কথা বলছ। অথচ সেই দেশে যাওয়ার সাহস তোমার নেই।’
২০১২ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের সোয়াট উপত্যকায় নারীশিক্ষার জন্য প্রচারের কারণে স্কুলছাত্রী মালালাকে গুলি করে তালিবান জঙ্গিরা। এরপর দেশ ছেড়ে ব্রিটেনে সপরিবারে তিনি আশ্রয় নেন। তালিবান আমলে পাকিস্তানে কয়েকশো স্কুল ধ্বংস করা হয়।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!

