কার চরিত্র কে করে, কার পুরস্কার কে নেয়?
প্রকাশিত: ১১ জুন ২০১৯
বলিউডে নিত্যনতুন বহু তারকার আবির্ভাব ঘটছে, আবার অনেকে এই রাজ্যে কাজ না পেয়ে চম্পট দিয়েছে। তবে এমন অনেক তারকা আছে, যারা সময়ের চেয়ে কাজ বেশী বলে বহু চরিত্র ছেড়ে দিয়েছেন। পরে তার চরিত্র করেছে অন্য একজন (নায়ক বা নায়িকা)। আরো অবাক হবেন যে, তারা এমন এমন তারকাদের (নায়ক-নায়িকাদের) বিপরীতে কাজ ছেড়ে দিয়েছেন, যা পরবর্তীতে ভীষণভাবে ভাবিয়েছে তাদের, ঠিক যেন এটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল!
আজ ডেইলি বাংলাদেশের পাঠকদের জানাবো এমন কিছু তারকার নাম, যারা ক্যারিয়ারে এমনই অনেক জনপ্রিয় নায়ক বা নায়িকার বিপরীতে কাজ ছেড়েছেন আর পরবর্তীতে আফসোসও করেছেন।
চলুন দেখে নেয়া যাক এমন তালিকায় কারা কারা আছেন-
কাজল
বলিউডের নামকরা জুটির মধ্যে শাহরুখ-কাজল। এদের কিংবদন্তী জুটিও ধরা হয়। ক্যারিয়ারে তারা একত্রে ‘বাজিগর’ থেকে শুরু করে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’-সহ অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তবে এই জুটিও যে মাঝে মাঝে একে অপরের ছবি ছেড়েছেন, তা কিন্তু অনেকের জানা নেই। একসময় শাহরুখ খানের বিপরীতে বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কাজল। এর মধ্যে ‘মোহাব্বতে’, ‘কাভি আল বিদা না ক্যাহ না’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘চালতে চালতে’, ‘দেবদাস’, ‘ভীর-জারা’ বিশেষভাবে উল্লেখযোগ্য। শুধু শাহরুখ খান নয়, সালমান খানের বিপরীতেও তিনি বেশ কয়েকটি সিনেমা ছেড়েছেন। ঐশ্বরিয়ার আগে ‘হাম দিল চুকে সানাম’ ও সালমানের বিপরীতে ‘খামোশী’ সিনেমা কাজল করেননি। এমনকি আমির খানের বিপরীতে ‘থ্রি ইডিয়টস’ সিনেমাটিও করতে অস্বীকৃতি জানিয়েছিলেন কাজল।
অক্ষয় কুমার
বলিউডের খিলাড়ি অভিনেতা অক্ষয় কুমার। তার কাছে প্রথম প্রস্তাব এসেছিল কালজয়ী ভারতীয় অ্যাথলেট মিলখা সিং-এর বায়োপিক ‘ভাগ মিলখা ভাগ’-এ অভিনয়ের। তবে তিনি তখন অন্য সিনেমার কাজে ব্যস্ত ছিলেন। জানা গেছে, ওইসময় অক্ষয়ের হাতে ছিল ‘দেশি বয়েজ’ ও ‘হাউজফুল-২’ সিনেমার শুটিং-এর কাজ। আর এই কারণেই মূলত তিনি মিলখা সিং হতে রাজি হননি। অথচ নিজের চরিত্রে স্বয়ং মিলখা সিংয়ের প্রথম পছন্দ ছিল অক্ষয় কুমারের। পরে ছবিটি সব মিলিয়ে ৪০ টিরও বেশি পুরস্কার পেয়েছিল, যা অক্ষয়ের আফসোস বহুগুণে বাড়িয়ে দিয়েছিল।
দীপিকা পাড়ুকোন
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। একসময় এই রাজ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে বহু কাটখড় পোহাতে হয়েছে তাকে। তবে পরে বলিউডে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলেন এই নায়িকা। এমনকি ২০১২ সালে মুক্তি পাওয়া ‘যাব তাক হ্যায় জান’ সিনেমায় মিরা চরিত্রে পরিচালক যশ চোপড়া প্রথম দীপিকা পাড়ুকোনকে বেছেছিলেন। কিন্তু বলিউড বাদশাহর বিপরীতে ওই সিনেমায় অভিনয়ে অস্বীকৃতি জানান দীপিকা। এছাড়া বলিউডের মিস্টার পারফেকসনিস্ট খ্যাত আমির খানের সঙ্গে ‘ধুম ৩’, এবং সালমান খানের বিপরীতে ‘কিক’, ‘প্রেম রতন ধন পায়ো’-সহ অনেক ছবি অজানা কারণে ফিরিয়ে দেন তিনি। অথচ, এই ছবিগুলো বলিউডের ইতিহাসে অন্যতম ব্লকবাস্টার হিসেবে আখ্যা পেয়েছে। শুধু বলিউড নয়, হলিউড পরিচালকদেরও নিরাশ করেছেন দীপিকা। ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস-৭’ এর মতো ধুন্ধুমার অ্যাকশন সিনেমা ছেড়ে দিয়েছেন তিনি। তখন অবশ্য তিনি শাহরুখের সঙ্গে একটি মুভির শুটিংয়ে দুবাই ছিলেন।
সালমান খান
বলিউড ভাইজান সালমান খান। গত এক দশকেরও বেশি সময় ধরে এই রাজ্যে তার খ্যাতি ব্যাপক তুঙ্গে। তার সিনেমা মানেই যেন অঘোষিত সুপার হিট সিনেমা। তবে একসময় তাকেও ভীষণ পরিশ্রম করতে হয়েছে। কিন্তু তিনিও বেশ কিছু সিনেমা ছেড়ে দিয়েছিলেন, যেগুলো পরবর্তীতে হিট-সুপাহিটের তকমা পেয়েছে। বিশেষ করে ‘চাকদে ইন্ডিয়ার’ স্ক্রিপ্ট সালমানকে মাথায় রেখেই লেখা হয়েছিল। কিন্তু শিডিউল সমস্যার কারণে তিনি ছবিটি থেকে সরে দাঁড়ান। অন্য দিকে আমিরের করা ‘গজনি’ সিনেমার জন্য প্রথমে সালমানের নাম প্রস্তাব করা হয়েছিল, তবে কোন এক অজানা কারণে সেখান থেকে সরে যান এই বলিউড ভাইজান। পরে চরিত্রটি করেন আমির খান। এছাড়াও ‘বাজিগর’, ‘কাল হো না হো’র মতো আরো বেশ কিছু সিনেমা ফিরিয়ে দিয়েছেন বলিউডের এই সুপারস্টার। যার কারণও এখনো অজানা।
ক্যাটরিনা কাইফ
সালমান খানের হাত ধরে বলিউডে আসা ক্যাটরিনা কাইফ। তাকে নাচ-গানে ভরপুর ‘হালকা’ চরিত্রেই বেশীরভাগ অভিনয় করতে দেখা যায়। অথচ সুপারহিট সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’র মিনাম্মা এবং ‘ইয়েহ জাওয়ানি হ্যায় দিওয়ানি’র ন্যায়না কিংবা ‘বাজিরাও মাস্তানির’ মাস্তানি চরিত্রটি তার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করতে পারতো। কিন্তু তা আর হলো কই। এইসব ছবি প্রত্যাখ্যান করেন ক্যাটরিনা। কিন্তু কেন? এছাড়াও অনুরাগ বসুর ‘বারফি’, সঞ্জয় লীলা বানসালীর আরেকটি ছবি ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’ সিনেমাটিও তিনি প্রত্যাখান করে দিয়েছিলেন বলে শোনা গেছে। যার প্রত্যেকটি ছবি বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছিল।
সাইফ আলী খান
সাইফ আলী খান। ক্যারিয়ারে বেশ একটা ভালো সময় পার করতে না পারলেও পরিচালক আদিত্য চোপড়া ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার স্ক্রিপ্ট নিয়ে প্রথম তার কাছে গিয়েছিলেন। শুনতে অবাক লাগলেও, এই ছবির সিমরানের রাজ হওয়ার কথা ছিল সাইফের। তখন ফ্লপ হিরো হিসেবেই পরিচিত ছিলেন তিনি। তারপরও কোন এক অজ্ঞাত কারণে আদিত্যকে ফিরিয়ে দেন সাইফ। শেষমেষ পরিচালক শাহরুখ খানের দারস্থ হন। ১৯৯৫ সালে ওই সিনেমা মুক্তি পাওয়ার পর বলিউডে একটা শোরগোল পড়ে গিয়েছিল, যা এখন অবধি বিদ্যমান। এরকম একটা সুপার ডুপার হিট ছবি ছেড়ে দেয়ার ব্যাপারটা নিশ্চয়ই এখনো তাকে ভীষণভাবে পোড়ায়। এর চেয়েও অবাক করা ব্যাপার হল, ছবিটির চিত্রনাট্য লেখা হয়েছিল স্বয়ং টম ক্রুজকে মাথায় রেখে।
কারিনা কাপুর
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। তিনিও কম ছবি ছাড়েননি। আর ছেড়েছেন এমন সব ছবি, যা হয়ত তাকে নিয়ে যেত পারতো আরো অনন্য উচ্চতায়। ‘হাম দিল চুকে সানাম’-এর ‘নন্দিনী’ চরিত্রে ঐশ্বরিয়ার জায়গায় প্রথমে তাকে নিয়ে ভাবা হয়েছিল। এ ছাড়া ‘কাহো না পেয়ার হ্যায়’, ‘কাল হো না হো’, ‘চেন্নাই এক্সপ্রেস’র মতো সুপারহিট ও প্রসংশিত ছবিকেও কারিনা প্রত্যাখ্যান করেছিলেন। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল মনে হয় ‘কুইন’ এর মতো সিনেমা ছেড়ে দেওয়াটা। ভিকাস বেহেল পরিচালিত এ সিনেমার জন্য কঙ্গনা রনৌত জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে এখনো সে আফসোস লালন করছেন কারিনা।
শাহরুখ খান
বলিউড কিং শাহরুখ খান। তার ঝুলিতে অসংখ্য জনপ্রিয় ছবি রয়েছে। তবে তিনি কিছুদিন আগে ‘কফি উইদ করণ’-এর এক শোতে মজা করে বলেছিলেন, তিনি হচ্ছেন নিজেই একজন ফোর্থ ইডিয়ট, যে কিনা ‘থ্রি ইডিয়টস’ সিনেমাটি করেননি। আসলে ক্যারিয়ারের এই ক্রান্তিকাল মুহূর্তে কিং খানের আফসোস হওয়ারই কথা। কারণ, শুধু ‘থ্রি ইডিয়টস’ই নয় বরং ‘লাগান’, ‘মুন্না ভাই এমবিবিএস’, ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘রোবট’, ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’-সহ এরকম অনেক ক্লাসিক্যাল ব্লকবাস্টার মুভি অবলীলায় ছেড়ে দিয়েছেন এই বলিউড বাদশাহ।
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
