কাকে অনুসরণ করছেন কারিনা?
প্রকাশিত: ১০ জুন ২০১৯
জি-টিভির নাচ নিয়ে রিয়েলিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর অন্যতম বিচারক কারিনা কাপুর খান। এবারই প্রথম ছোট পর্দার কোনো রিয়েলিটি শোর সঙ্গে তিনি যুক্ত হলেন। দর্শক বড় পর্দায় এই বলিউড তারকার মেধা, প্রতিভা আর যোগ্যতা দেখেছেন; এবার ছোট পর্দার দর্শক দেখবেন তাঁকে।
এরই মধ্যে অনুষ্ঠানটির শুটিং শুরু হয়েছে, চলছে টানা শুটিং, আর তাতে অংশ নিয়েছেন তিনি। সম্প্রতি ভারতের সংবাদমাধ্যমে সেই অভিজ্ঞতার কথা বললেন এভাবে, ‘খুব ভালো লাগছে। প্রথম দিন তো নার্ভাস হয়ে গিয়েছিলাম। এর আগে বিভিন্ন রিয়েলিটি শোর অতিথি হয়েছি। কিন্তু বিচারক এবারই প্রথম। তাই এ ধরনের অনুষ্ঠানের ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। কীভাবে শুটিং হয়, তা কখনো দেখিনি। কীভাবে প্রতিক্রিয়া দেব, তা নিয়েও দ্বিধায় ছিলাম। কয়েক দিন শুটিং করার পর কাজটার সঙ্গে পরিচিত হয়ে গেছি।’
‘ডান্স ইন্ডিয়া ডান্স’ অনুষ্ঠানে বিচারক কারিনা কাপুর খান কেমন করছেন, তা নিয়ে মানসিক চাপ অনুভব করছেন তাঁর স্বামী সাইফ আলী খান। কারিনা কাপুর খান বললেন, ‘শুটিং শেষ করে প্রথম দিন বাড়ি ফেরার পর সাইফ জানতে চেয়েছে, “কাজটা কেমন হয়েছে? সব ঠিকঠাক পারছ তো?” টেলিভিশনের এটা একমাত্র শো, যা আমি আর সাইফ একসঙ্গে বসে দেখি।’ জানালেন, এরই মধ্যে এই রিয়েলিটি শোতে একজন প্রতিযোগীর ওডিশি নাচ তাঁর মন ছুঁয়েছে। বললেন, ‘যদি কারও এই নৃত্যশৈলীতে দক্ষতা থাকে, তাহলে সে সব ধরনের নাচই দক্ষতার সঙ্গে করতে পারবে।’
রিয়েলিটি শোর বিচারক হওয়ার জন্য কারিনা কাপুর খানকে অনেক আগেই প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তিনি রাজি হননি। বললেন, ‘কারণ আমি খুব নার্ভাস। টেলিভিশন সবচেয়ে চ্যালেঞ্জিং মাধ্যম। এর মাধ্যমে কোটি কোটি পরিবারে পৌঁছে যাওয়া যায়। “ডান্স ইন্ডিয়া ডান্স” অনুষ্ঠানে বিচারক হওয়ার প্রস্তাব যখন পেয়েছি, তখন স্থির করলাম, এবার দুর্বলতা কাটাতেই হবে। আর এটা এমন একটা মঞ্চ, যেখানে অসংখ্য ছেলেমেয়ে তাদের নাচের দক্ষতা দেখিয়ে লাখ লাখ দর্শকের হৃদয় জয় করছে। কাজেই আর দূরে সরে থাকলে চলবে না।’
‘ডান্স ইন্ডিয়া ডান্স’ প্রতিযোগিতার সেটে কারিনা কাপুর খান। ছবি: আইএএনএস‘ডান্স ইন্ডিয়া ডান্স’ অনুষ্ঠানে প্রতিযোগীদের টেকনিক্যাল দিকগুলো দেখবেন দুই বিচারক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নৃত্য পরিচালক বস্কো মার্টিস আর ভারতীয় র্যাপার ও মিউজিক কম্পোজার রাফতার। কারিনা কাপুর খান জানালেন, তিনি গুরুত্ব দিচ্ছেন প্রতিযোগীদের এক্সপ্রেশনের ওপর। বললেন, ‘নাচ তো কেবল হাত আর পায়ের চলন নয়, মুখের অভিব্যক্তির ওপর অনেকটাই নির্ভর করে।’
এবার এই রিয়েলিটি শোর কিছু পরিবর্তন করেছেন আয়োজকেরা। দেশের চারটি অঞ্চলের ওপর ভিত্তি করে প্রতিযোগীদের চারটি দলে ভাগ করা হয়েছে। একক প্রতিযোগিতার সঙ্গে থাকছে দলগত প্রতিযোগিতাও। তৈরি হয়েছে ৩৬০ ডিগ্রি মঞ্চ। শুটিংয়ে ২০০টি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
‘ডান্স ইন্ডিয়া ডান্স’ প্রতিযোগিতার সেটে কারিনা কাপুর খান। ছবি: আইএএনএস‘ডান্স ইন্ডিয়া ডান্স’ রিয়েলিটি শোর গ্র্যান্ড মাস্টার মিঠুন চক্রবর্তীকে দারুণ মিস করছেন কারিনা কাপুর খান। বললেন, ‘মিঠুন চক্রবর্তী আমার কাছে সুপারস্টার। তাঁর নাচ দেখে আমরা বড় হয়েছি। “ডান্স ইন্ডিয়া ডান্স”-এর সেটে তিনি থাকবেন না, এটা ভাবাই যায় না। তাঁকে গ্র্যান্ড মাস্টার হিসেবে পাশে পেলে বিচারক হিসেবে সাহস বেড়ে যেত।’
বলা হয় কাপুর পরিবারের রক্তের সঙ্গে মিশে আছে নাচ। এই পরিবারের প্রধান পুরুষ কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব রাজ কাপুরের নাচের খ্যাতি এখনো আছে বলিউড জুড়ে। শাম্মী কাপুরের নাচ আবার একদম আলাদা। রণবীর কাপুরের নাচের সঙ্গে কারিশমা কাপুরের নাচের কোনো তুলনা করা যাবে না। সবার নাচের স্টাইল আলাদা আলাদা। তাহলে কারিনা কাপুর খানের নাচে কার প্রভাব রয়েছে? বললেন, ‘ছোটবেলা থাকে আমি শ্রীদেবীর কঠিন ভক্ত। তাঁর নাচ ফলো করে আজ আমি নায়িকা।’
নাচ নিয়ে নিজের আক্ষেপের কথা বলতে গিয়ে কারিনা কাপুর খান বলেন, ‘শাস্ত্রীয় নাচ শেখা হয়নি, কিন্তু আমি শাস্ত্রীয় নাচের ভক্ত। এখনো পণ্ডিত বিরজু মহারাজের সঙ্গে কোনো কাজ করা হয়নি, এই আক্ষেপ আমার রয়ে গেছে।’
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- ‘আমরা জলদস্যুদের মতো কাজ করি’
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
