কমানোর এক মাসের মাথায় ফের বাড়ছে হার্টের রিংয়ের দাম
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৪
হৃদরোগের জরুরি চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিংয়ের (স্ট্যান্ট) দাম কমানোর পর ব্যবসায়ীদের আন্দোলনের মুখে এক মাসের মাথায় ফের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। ঔষধ প্রশাসন অধিদপ্তর ব্যবসায়ীদের দাবি আমলে নিয়ে ইউরোপীয় দেশভিত্তিক ২৪টি কোম্পানির হার্টের রিংয়ের দাম বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রিং সরবরাহকারীরাও ঔষধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে সমঝোতার ভিত্তিতে উচ্চ আদালতে করা রিট প্রত্যাহার করে নিয়েছেন।
ব্যবসায়ীরা জানান, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে হার্টের রিংয়ের নতুন দাম বৃদ্ধির বিষয় জানানো হবে। এ ক্ষেত্রে রিংপ্রতি ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। যদিও বিষয়টি নিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর বা ব্যবসায়ী কোনো পক্ষই মুখ খুলতে চাইছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউরোপীয় দেশভিত্তিক একাধিক ব্যবসায়ী রোববার বলেন, রিংয়ের দাম কমানোর প্রতিবাদে ২৪ প্রতিষ্ঠানের রিং সরবরাহ বন্ধ রাখাসহ বৈষম্যমূলক দাম অবৈধ ঘোষণা করতে ঔষধ প্রশাসনের বিরুদ্ধে ১১ ব্যবসায়ীর রিটে ১৯ ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। ফলে রিং সংকটে হার্টের রোগীরা বিপাকে পড়েন। এমন পরিস্থিতিতে ৮ জানুয়ারি ঔষধ প্রশাসন মৌখিক ঘোষণা দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে। এতে অধিদপ্তরের মহাপরিচালক অনুমতি দেন। বৈঠকে উচ্চ আদালত থেকে রিট তুলে নেওয়াসহ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ও সমঝোতার পর অধিদপ্তর থেকে দাম বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। পরে ১০ জানুয়ারি ব্যববসায়ীরা রিট প্রত্যাহার করে নেন। রিং ব্যবসায়ীরা আরও বলেন, দাম নির্ধারণ কমিটির সভাপতি স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরে এলে তার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. সালাউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। পরে অধিদপ্তরের উপপরিচালক (মুখপাত্র) নুরুল আলম জানান, হৃদরোগ হাসপাতাল কর্তৃপক্ষ, হৃদরোগ চিকিৎসক ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠক করে রিংয়ের দাম কমানো হয়েছে। সব হাসপাতালে রিংয়ের দামের তালিকা টানিয়ে দিতে বলা হয়েছে, যাতে রোগী ও স্বজনরা নতুন দাম সম্পর্কে জানতে পারেন। তবে আবার নতুনভাবে দাম বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অধিদপ্তরের অন্য কোনো কর্মকর্তা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন কিনা তা তিনি জানেন না।
প্রসঙ্গত, এর আগে ১৩ ডিসেম্বর ২৭টি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ৪৪ ধরনের হার্টের রিংয়ের দাম কমিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। রিংপ্রতি ২ থেকে ৫৬ হাজার টাকা পর্যন্ত দাম কমানো হয়। এ দাম ১৬ ডিসেম্বর কার্যকর হয়। তবে নতুন দাম নির্ধারণের পর নিয়ে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে ওই দিন থেকে সব সরকারি ও বেসরকারি হাসপাতালে স্ট্যান্ট (হার্টের রিং) সরবরাহ ও ব্যবহার বন্ধ রেখে আসছিল আমদানিকারক ২৪ প্রতিষ্ঠান। তারা বাংলাদেশ মেডিকেল ডিভাইস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনভুক্ত ব্যবসায়ী।
তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের তিন কোম্পানির ক্ষেত্রে ‘মার্কআপ ফর্মুলা’ অনুসরণ করা হলেও ইউরোপের ২৪ কোম্পানিকে এ তালিকায় রাখা হয়নি। তাই যুক্তরাষ্ট্রের রিং সরবরাহকারী তিন প্রতিষ্ঠান এ আন্দোলনে অংশ নেওয়া থেকে বিরত থাকে। হার্টের রিংয়ের বৈষম্যমূলক দাম অবৈধ ঘোষণা করতে হাইকোর্টে রিট করেন আন্দোলনকারীরা। এরপর কয়েক দফা আলোচনা করে দাম বাড়ানোর পরিকল্পনা করেছে ঔষধ প্রশাসন।
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- পুরনো পোশাকেই ফিরছে পুলিশ
- এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- ৯০ সেকেন্ডে হামলা হয় ১০০ লক্ষ্যবস্তুতে
- মার্কিন নৌ অবরোধ বলবৎ থাকলে সংলাপে বসবে না ইরান
- এক মাসে দুইবার বাড়লো এলপি গ্যাসের দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
- লোডশেডিংয়ে ‘টাইম লিমিট’ চান ব্যবসায়ীরা
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
- সোমবার থেকে ডিপোপর্যায়ে জ্বালানি তেল বর্ধিতহারে বরাদ্দ হবে
- জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন?
- বাজারে সয়াবিন তেলের সংকট, দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা
- জ্বালানির চাপ জনজীবনে
- হরমুজ প্রণালি আবার বন্ধ
- হেলিকপ্টার উপহার দেওয়া প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী জ্যাকুলিন
- এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা প্রীতির
- ‘আজ বাসায় বাজার হবে না, বাজার হলে বাবা-মায়ের ঔষধের টাকা হবে না’
- অপরাধের হটস্পট মোহাম্মদপুর
- যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসাধারীদের জন্য সতর্কবার্তা
- বাড়লো জ্বালানি তেলের দাম
- টিবিএন ২৪’র জামান গুরুতর অসুস্থ
- লায়ন মাল্টিপল ডিস্ট্রিক্ট কনভেনশন শুরু আজ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
