‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর ৪৮ বছর
প্রকাশিত: ১ আগস্ট ২০১৯
বিশ্ব রক সংগীতের সঙ্গে যে শুধু পশ্চিমা দেশগুলোর নাম জড়িয়ে আছে তা নয়, জড়িয়ে আছে বাংলাদেশের নামও। তা বেশ ভালোভাবেই। সত্তরের দশকে রক সংগীতের জগতে ঘটে যায় এক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। যার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ এবং বিটলস ব্যান্ডের অন্যতম এক সদস্যের নাম। হ্যাঁ, ‘কনসার্ট ফর বাংলাদেশ’ ও জর্জ হ্যারিসনের কথাই বলা হচ্ছে এখানে।
১৯৭১ সালের ১ আগষ্ট। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল অবিস্মরণীয় সংগীতসন্ধ্যাটি। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন বিশ্বখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর। বাংলাদেশের জনগণের সাহায্যার্থে কিছু করার জন্য তিনি প্রথম যোগাযোগ করেন জনপ্রিয় বিটলসের অন্যতম সদস্য জর্জ হ্যারিসনের সঙ্গে। হ্যারিসন এগিয়ে আসেন এবং উদ্যোগী হয়ে অন্য শিল্পীদের সঙ্গে যোগাযোগ করেন। ৪০ হাজার শ্রোতা-দর্শক এই অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন। দেখতে দেখতে ৪৮ বছর হয়ে গেল এই কনসার্টের।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভয়াবহ দিনগুলোতে মুক্ত স্বদেশের জন্য ত্যাগ আর সংগ্রামের এক ইতিহাস রচনা করেছিল এদেশের মানুষ। এসময় তাদের পাশে এসে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছিল বিশ্বের বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, গায়ক, বিজ্ঞানী সহ সাংস্কৃতিক অঙ্গনের নানা ব্যক্তিত্ব। ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ ছিল ভালোবাসার এমনই এক অমূল্য নিদর্শন।
ভারতের খ্যাতিমান সেতারবাদক পণ্ডিত রবি শঙ্কর এবং জর্জ হ্যারিসন, বব ডিলান, এরিখ ক্ল্যাপটন, বিলি প্রিস্টন, লিয়ন রাসেল, রিঙ্গো স্টার প্রমুখ খ্যাতিমান কণ্ঠশিল্পী অংশ নিয়েছিলেন এই অনুষ্ঠানে। উত্তাল আবেগময় সেই অনুষ্ঠান শুরু হয়েছিল বাংলাদেশের লোকসংগীতের ভিত্তিতে ‘বাংলাদেশ ধুন’ নামে সেতারে রবি শঙ্করের এক নতুন সুর পরিবেশনের মধ্য দিয়ে। তার সঙ্গে সরোদ বাজিয়েছেন ওস্তাদ আলী আকবর খান এবং তবলায় ছিলেন ওস্তাদ আল্লা রাখা খান। ‘বাংলাদেশ ধুন’ দর্শক-শ্রোতাদের আবেগে আপ্লুত করে তোলে।

‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর পোস্টার
এরপর মার্কিন প্রতিবাদী গানের রাজা বব ডিলানের ছ’টি গান দারুণ উদ্বেলিত দর্শকদের অনুভূতিতে নাড়া দেয়। এই অনুষ্ঠানেই জর্জ হ্যারিসন পরিবেশন করেছিলেন বাংলাদেশকে নিয়ে লেখা তার ঐতিহাসিক গান ‘রিলিজ দ্য পিপ্ল অব বাংলাদেশ’। এই গানটির মধ্য দিয়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের হৃদয় আবেগে অভিভূত করে অনুষ্ঠানটি শেষ হয়। ১২ আগস্ট কনসার্ট থেকে সংগ্রহ করা অর্থ ইউনিসেফের কাছে হস্তান্তর করা হয়, যা দিয়ে পরবর্তীতে বাংলাদেশি শরণার্থী শিবিরে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এই কনসার্ট থেকে যে শুধু অর্থ সংগ্রহ করা সম্ভব হয়েছে তা নয়, বিশ্ব জনমত গঠনের ক্ষেত্রে এক বিরাট ভূমিকা রেখেছে এটি। আর্ন্তজাতিক গণমাধ্যমগুলোতে যেখানে হাতেগোনা কয়েকটি প্রতিবেদন হচ্ছিল, সেখানে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে এই কনসার্ট। রবিশংকর এ কনসার্ট সম্পর্কে বলেন, ‘এক দিনেই সকলে বাংলাদেশের নাম জেনে যায়। এটা ছিল অলৌকিক।’
দাতব্য কনসার্টের ধারণাটি এখন সকলের কাছেই বেশ পরিচিত। বিশেষ করে রক ধারায় এ ধরনের কনসার্ট প্রায়ই হয়ে থাকে। কিন্তু সত্তরের দশকে এটাই ছিল প্রথম। সাবেক জাতিসংঘ মহাসচিব কফি আনান এক সাক্ষাৎকারে বলেন, ‘এ কারণগুলো প্রচলিত হয়ে গেলেও ওই সময়ে এটা ছিল অনন্য, অনেক সাহসের ব্যাপার। তারা ছিল পথিকৃৎ।’ শুধু দাতব্য কনসার্টের ধারণাটি নয়, কনসার্ট ফর বাংলাদেশ ছিল প্রথম কোনো বড় কনসার্ট, যেখানে ভারতীয় শাস্ত্রীয় সংগীত ও রক সংগীত একই মঞ্চে পরিবেশিত হয়।
কনসার্ট ফর বাংলাদেশ লাইভ রেকর্ড করা হয়েছিল যা ভিডিও এবং অডিও অ্যালবাম আকারে পরবর্তীতে প্রকাশিত হয়। ১৯৭১ সালেই প্রকাশিত হয় এই অনুষ্ঠানের গানের একটি সংকলন। ১৯৭২ সালে অনুষ্ঠানটির সরাসরি ধারণকৃত অংশ নিয়ে একটি তথ্যচিত্র ডিভিডি আকারে প্রকাশিত হয়।
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’
- হাসিনার সম্পদ পাবে শহীদের পরিবার
- বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়ল, বছরে ১৮ হাজার ডলার
- আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
