এমটিএফই’র প্রতারণার জাল পশ্চিমবঙ্গেও
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩
‘মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ’ (এমটিএফই) নামের অনলাইন ট্রেডিং ভিত্তিক প্রতিষ্ঠানের জাল ছড়িয়েছে ভারতেও। এই অ্যাপের মাধ্যমে রুপি বিনিয়োগ করে দ্রুত আয় করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের একাধিক মানুষ।
রবিবার রাজ্যটির উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসাতের আরিফবাড়ী এলাকায় এই সংস্থায় বিনিয়োগকারীরা বিক্ষোভ দেখালে গোটা ঘটনাটি সামনে আসে।
বিনিয়োগকারীদের দাবি, এই অ্যাপে অ্যাকাউন্ট খোলার পর বিনিয়োগ করা অর্থের উপর নির্দিষ্ট পরিমাণ রুপি জমা হতো। এক কথায় দ্রুত আয় করার স্বপ্ন নিয়েই এই অ্যাপে অ্যাকাউন্ট খুলেছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু হঠাৎ করেই অ্যাকাউন্ট থেকে তারা আর রুপি উঠাতে পারছিলেন না। ফলে যারা দ্রুত আয় করার স্বপ্ন নিয়ে কয়েক লাখ রুপি বিনিয়োগ করেছিলেন, তারা এখন কার্যত সর্বশান্ত।
ইতিমধ্যেই এই অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে বাংলাদেশে প্রতারণার শিকার হয়েছেন বিভিন্ন পেশার বহু মানুষ। গণমাধ্যমের সেই খবর দেখে পশ্চিমবঙ্গের বিনিয়োগকারীরা এক প্রকার নিশ্চিত, তারাও প্রতারণার শিকার হয়েছেন। কারণ বারবার বিনিয়োগের অর্থ তুলে নেওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি।
জানা গেছে, শুধু বারাসাত এলাকায় প্রায় দেড় হাজার বিনিয়োগকারী থেকে প্রায় পঞ্চাশ কোটি রুপির বেশি তছরূপ করেছে সংস্থার দুই সিইও প্রণয় দে ও জহিরুল ইসলাম। বারাসাত এলাকাতেই একাধিক হোটেল ব্যবসায় বিনিয়োগ রয়েছে এমটিএফই গ্রুপের। পাশাপাশি কলকাতার নিউটাউনে আবাসন খাতেও বিপুল বিনিয়োগ রয়েছে এই সংস্থার।
রবিবার ব্যারাকপুর-বারাসাত রোডের আরিফবাড়ী এলাকায় ‘স্যাফ্রন ইন’ নামে একটি গেস্ট হাউজের সামনে বিক্ষোভ করে তারা। জানা গেছে, এই হোটেলের মালিক এমটিএফই নামক ওই সংস্থার সিও প্রণয় দে। প্রতারিত মানুষদের অনুমান সংস্থার দুই সিইও-সহ শীর্ষ কর্মকর্তারা ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছেন। প্রণয় দে’র দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিও জানাতে থাকেন তারা।
জানা যাচ্ছে, এমটিএফই কেবল বাংলাদেশ বা পশ্চিমবঙ্গেই নয়, বিহার, ছত্তিশগড়, মহারাষ্ট্র ও আসামসহ বহু রাজ্যেও এর বিস্তার ঘটেছিল। প্রতারণার জাল ফেলেছিল সংস্থাটি।
সহিদুল ইসলাম নামে এক বিনিয়োগকারী জানান, আমার হাত ধরে অন্তত দেড়শ থেকে ২০০ মানুষ এই অ্যাপে রুপি জমা রেখেছিলেন। ভ্যান, রিকশাচালক থেকে শুরু করে ব্যবসায়ী-বিভিন্ন পেশার মানুষ এই অ্যাপের মাধ্যমে তাদের অর্থ গচ্ছিত রেখেছে। অনেকে বিভিন্ন গ্রুপ থেকে লোন তুলে এই অ্যাপে জমা রেখেছে। কিন্তু অর্থ ফেরত না পাওয়ার কারণে অনেকেই আত্মহত্যার দিকে এগোচ্ছেন। আমরা চাই প্রণয় দে’কে আইনের আওতায় এনে বা তার সাথে আলোচনা করে রুপি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক।
অন্যদের দেখাদেখি এই অ্যাপের মাধ্যমে প্রায় আড়াই লাখ রুপি বিনিয়োগ করেছিলেন ‘স্যাফ্রন ইন’ গেস্ট হাউজের ম্যানেজার পুরন্দর নামে এক যুবক। এদিন তিনি জানান, অন্যরা যেই সমস্যায় ভুগছেন আমিও একই পথের পথিক। অন্য বিনিয়োগকারীদের দেখে আমিও প্রায় দু থেকে আড়াই লাখ রুপি বিনিয়োগ করি।
তিনি আরও বলেন, গত পাঁচ দিন ধরে ওই গেস্ট হাউজের মালিক প্রণয় দের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। ফোন করছি, সেটি রিসিভ করছে না। কোনো মেসেজও পাঠাচ্ছে না। এই অ্যাপের মাধ্যমে যারা রুপি বিনিয়োগ করেছেন, তারা এখন সকলে আমাকে এসে জিজ্ঞাসা করছেন। কিন্তু আমারও কিছু করার নেই। আসলে আমি নিজেও জানি না মালিক কোথায় আছেন।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
