এম ক্যাফে: ছিমছাম পরিবেশে সুস্বাদু খাবার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮
অফিস থেকে দুপুরে লাঞ্চের খোঁজে বের হয়ে নতুন একটি ক্যাফে আবিষ্কার করে যারপরনাই আনন্দিত হলাম। এমনিতে পান্থপথ-কলাবাগান এলাকায় রেস্টুরেন্ট-ক্যাফের বেশ অভাবই রয়েছে বলা চলে। ফলে নতুন একটি ক্যাফে আবিষ্কার মোটামুটি আনন্দের সংবাদই বলা যায়। মজার ব্যাপার হলো, প্রতিদিন এদিক দিয়ে যাতায়াত করা হলেও কেন যেন এতদিন ‘এম ক্যাফে’ চোখেই পড়েনি!

কলাবাগানের লাজ ফার্মাকে হাতের বায়ে রেখে খানিকটা সামনে এগুলেই দেখা মিলবে এম ক্যাফের। বাইরে থেকে খুব একটা নজর কাড়ে না এর সাইনবোর্ড। সিঁড়ি দিয়ে উপরে উঠে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই অবাক হতে হবে। ছিমছাম সুন্দর ক্যাফের ভেতরটা। সংগীত জগতের বিভিন্ন নামীদামী তারকার ছবি দিয়ে সাজানো ইন্টেরিওর। বিফ বার্গারের একটি প্ল্যাটার অর্ডার করলাম। বার্গারের পাশাপাশি আসবে অনিওন রিং, ফ্রাইড স্রিম্প আর লেমোনেডও। কিছুক্ষণের মধ্যেই হাজির হলো খাবার।

মচমচে অনিয়ন রিং টমেটো সস ও মেয়োনিজে ডুবিয়ে খেতে বেশ লাগলো। মুচমুচে ফ্রাইড স্রিম্পে কামড় দিতেই ভেতরের নরম অংশের স্বাদ এসে ঠেকল জিভে। সসের সঙ্গে খুবই মুখরোচক আইটেমটি খেতে। লেমোনেড পরিবেশনের পাত্রটি বেশ মজার। বয়ামের মধ্যে স্ট্র দেওয়া লেমোনেডের পাত্রটিই যেন এর আকর্ষণ বাড়িয়ে দিয়েছে অনেকাংশে। চেখে দেখার পরও হতাশ হতে হয়নি। ঠাণ্ডা লেমোনেডে প্রাণ জুড়িয়ে এবার কামড় দিলাম বার্গারে। সস ও মেয়োনেজে মাখামাখি ছোটখাট বার্গারটি। জুসি বার্গারটির বান ও পেটি দুটিই বেশ ফ্রেশ। কামড় দিতেই গড়িয়ে নামতে শুরু করলো সস। ভদ্রস্থ হয়ে বার্গার শেষ করতে মোটামুটি যুদ্ধই করতে হলো!
কথা হলো এম ক্যাফের প্রতিষ্ঠাতাদের একজন মির্জা ওয়াহিদের সঙ্গে। ৪ জন সত্ত্বাধিকারীর মধ্যে একজন তিনি। জানা গেল এম ক্যাফে তাদের যাত্রা শুরু করেছে মাস কয়েক আগে। এর মধ্যেই বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে ভোজনরসিকদের কাছ থেকে।
ওয়াহিদ জানালেন এম ক্যাফে শুরুর পরিকল্পনা সম্পর্কে। এই এলাকায় প্রচুর অফিস, ইউনিভার্সিটি ও কোচিং সেন্টার রয়েছে। কিন্তু লাঞ্চ অথবা ডিনারের পাশাপাশি মনোরম পরিবেশে বসে দুদণ্ড বিশ্রাম নেওয়ার মতো রেস্টুরেন্ট নেই বললেই চলে। যেগুলো আছে সেগুলোর দাম শিক্ষার্থী ও মধ্যবিত্ত চাকরিজীবীদের নাগালের প্রায় বাইরে। সবার জন্য সাশ্রয়ী ও আরামদায়ক একটি ক্যাফে শুরু করার পরিকল্পনা এ কারণেই মাথায় এসেছিল বলে জানালেন মির্জা ওয়াহিদ। এমন একটি ক্যাফে যেখানে মোটামুটি কম দামের মধ্যেই যেমন মিলবে ভালো মানের খাবার, তেমনি বন্ধুদের নিয়ে আড্ডার পাশাপাশি চাইলে খানিকটা পড়াশোনাও করে নেওয়া যাবে। জানা গেল মেন্টরস কোচিংয়ের প্রচুর শিক্ষার্থী ও শিক্ষক এখানে নিয়মিত আসেন তাদের দুপুরের খাওয়া সারতে।

এত রেস্টুরেন্টের ভিড়ে এম ক্যাফেতে কেন মানুষ বারবার আসতে চাইবেন? এমন প্রশ্নের জবাবে এম ক্যাফের হেড অব মার্কেটিং কাযরিয়া কায়েস জানালেন এখানে প্রতিটি কাজ করা হয় অতি যত্নের সঙ্গে। আন্তরিকতার পূর্ণ ছোঁয়া থাকে বাজার করা থেকে শুরু করে খাবার পরিবেশন পর্যন্ত। এমনকি বাজার করার সময় স্বত্বাধিকারীদের কেউ না কেউ উপস্থিত থাকেন সবসময়। এখানকার বার্গার ও রেড পাস্তা এর মধ্যেই বেশ সুনাম কুড়িয়েছে বলে জানালেন কাযরিয়া। এছাড়া কার্লোস স্টেক বার্গার, বারবিকিউ চিকেন প্ল্যাটারও পছন্দ করছেন অনেকে।
খেলা চলাকালীন সময়ে স্ক্রিনিং করা হয় এম ক্যাফেতে। খেলাপ্রিয় যারা তখন তাদের আনাগোনাও বেড়ে যায়। শুধুমাত্র খেলা চলাকালীন সময়ে পরিবেশন করার জন্য এম ক্যাফে চালু করেছে বেশ কয়েকটি বিশেষ প্ল্যাটার। প্রতিষ্ঠাতা মির্জা ওয়াহিদ জানালেন, শুধু সুস্বাদু খাবার ও সাশ্রয়ী দামই নয়; সর্বোপরি পরিবেশ, আন্তরিকতা ও ভালোবাসাই তাদের ক্রেতাদের ফিরিয়ে আনে বারবার।
- চালকের আসনে থাকা কিশোর অবশেষে গ্রেফতার
- মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
- ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
