এবার পদত্যাগ করতে যাচ্ছেন ইসরাইলের সেনাপ্রধান!
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা বিশ্বকে তাক লাগিয়ে ইসরাইলের অভ্যন্তরণে ঢুকে হামলা চালায়। ওই হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় ইতোমধ্যে পদত্যাগ করেছেন ইসরাইলি সামরিক গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল আহারন হালিভার। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন খোদ ইসরাইলি সেনাপ্রধান হারজি হালেভি। তাছাড়া আরও কিছু কমান্ডার রয়েছেন যাদেরও পদত্যাগে চাপ রয়েছে।
খোদ ইসরাইলি গণমাধ্যম এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। বেসরকারি প্রচারমাধ্যম চ্যানেল টুয়েলভ-এর বরাত দিয়ে এ খবর দিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ হারজি হালেভি কিছু দিনের মধ্যে পদত্যাগ করবেন বলে মনে করা হচ্ছে।
ইসরাইলি সংবাদমাধ্যমটি বলছে, গত সপ্তাহে সামরিক গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল আহারন হালিভার পদত্যাগের পর এটা স্পষ্ট হয়ে গেছে যে, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার বিষয়ে আগাম তথ্য দিতে ব্যর্থ হওয়ায় দায়ী সকল কর্মকর্তাকে চাকরি ছাড়তে হবে, আর সেটা চিফ অব স্টাফ থেকে শুরু করে (সবাইকেই)।
প্রতিবেদনে বলা হয়েছে, এমনকি অনেক অফিসার ‘যুদ্ধবিষয়ক তদন্তের প্রস্তুতির জন্য’ আইনি প্রতিনিধিত্ব চেয়েছেন।
এর আগে গত সোমবার ইসরাইলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগের ঘোষণা দেন। হামাসের গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে চালানো হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের এই ঘোষণা দেন তিনি।
অবশ্য নতুন গোয়েন্দাপ্রধান নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে একই দিন ইসরাইলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইনি ইঙ্গিত পাওয়ার পর সেনাবাহিনীর চিফ অব স্টাফের কাছে নিজের পদত্যাগপত্র লিখেছিলেন মেজর জেনারেল আহারন হালিভা। মূলত তদন্ত কমিটি গঠিত হলে তার সমস্ত বিবৃতিও সেখানে উপস্থাপন করা হবে বলে ধারণা পাওয়ার পরই তিনি পদত্যাগ করেন।
চ্যানেল টুয়েলভ বলছে, ‘অদূর ভবিষ্যতে অবসর নিতে বাধ্য করা হবে’ এমন কমান্ডারদের মধ্যে আহারন হালিভাই প্রথম। এছাড়া ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান রনেন বার-সহ আরও বেশ কয়েকজন অফিসারও এই তালিকায় রয়েছেন।
এতে বলা হয়েছে, মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যান এবং মেজর জেনারেল এলিজার টোলেদানোসহ অনেক কমান্ডারকে যাদের একসময় সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হয়েছিল, তাদেরকেও এখন ‘ব্যর্থতার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।’
একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাজনৈতিক মহল এখন আশা করছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল ইয়াল জামির হয়তো হালেভির স্থলাভিষিক্ত হবেন।
গত বছরের ৭ অক্টোবর হামাসের শত শত যোদ্ধা সীমান্ত পেরিয়ে ইসরাইলে ঢুকে কোনো ধরনের বাধা ছাড়াই বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। তেল আবিব দাবি করেছে, ওই হামলায় অন্তত ১ হাজার ২০০ ইসরাইলি নিহত এবং ২৫০ জনের বেশি মানুষকে জিম্মি করে হামাস।
অপরদিকে হামাসের হামলার দিন থেকেই গাজা উপত্যকায় জল, স্থল ও আকাশ পথে হামলা চালিয়ে আসছে। সপ্তম মাসে পৌঁছানো ইসরাইলের সামরিক বাহিনীর এই যুদ্ধ গাজা উপত্যকায় নজিরবিহীন মানবিক সংকট তৈরি করেছে। যুদ্ধে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর নির্বিচার হামলায় ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
