একই মাসে দুই নবীর জন্মদিন নিয়ে কিছু কথা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮
আজকাল হিজরি মাস রবিউল আউয়াল ও ঈসায়ি মাস ডিসেম্বর প্রায় একইসঙ্গে অতিবাহিত হয়। কিছু কারণে এ দুই মাস যথাক্রমে মুসলমান ও খ্রিস্টান উভয় জাতির জন্য গুরুত্বপূর্ণ। কেননা সিরাত লেখকদের প্রায় ঐকমত্য সিদ্ধান্ত হলো, আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই রবিউল আউয়াল মাসে জন্গ্রহণ করে জগতটাকে আলোকিত করেছিলেন। এই মাসে আল্লাহর পক্ষ থেকে তাঁর ওপর ওহি অবতরণের সূচনা হয়েছিল। সর্বশেষ তিনি এই মাসে আপন মাওলার সান্নিধ্যে পাড়ি জমান। অন্যদিকে খ্রিস্টান ঐতিহাসিকদের অনুমান নির্ভর মন্তব্য হলো, হজরত ঈসা আলাইহিস সালাম এই ডিসেম্বর মাসে দুনিয়ায় শুভাগমন করেছিলেন।
এবার পরবর্তী আলোচনায় যাওয়ার আগে বলে রাখি যে বিশেষ কোনো সময়, বিশেষ কোনো ঘটনা বা বিশেষ কারো কোনো কিছু স্মরণীয় করে রাখার ক্ষেত্রে ইসলামের পৃথক দৃষ্টিভঙ্গি আছে। হজরত ইবরাহিম আলাইহিস সালাম কর্তৃক স্বীয় ছেলে হজরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার ঘটনাকে ইসলাম ধর্মে স্মরণীয় করে রাখা হয়েছে পশু কোরবানির বিধানের মাধ্যমে। হজরত ইবরাহিম আলাইহিস সালাম কর্তৃক কাবা ঘরের পুনঃনির্মাণ, শয়তানকে পাথর নিক্ষেপ ইত্যাকার বিষয়গুলো স্মরণীয় রাখা হয়েছে হজের বিভিন্ন হুকুমের মাধ্যমে। শিশু ইসমাঈলের জন্য পানির অনুসন্ধানে সাফা ও মারওয়ার মধ্যে বিবি হাজেরার দৌঁড়ানোকে স্মরণীয় করে রাখা হয়েছে সাফা ও মারওয়ার মধ্যে 'সাঈ' করার বিধানের মাধ্যমে। হজরত মুসা আলাইহিস সালাম ও তাঁর জাতি সাগর পাড়ি দিয়ে অভিশপ্ত ফেরাউন থেকে মুক্তি পাওয়ার দিনকে স্মরণীয় রাখা হয়েছে ওই দিন রোজা রাখার মাধ্যমে। তবে এ ক্ষেত্রেও যেন মুসলমানরা বিজাতীয় সংস্কৃতি অনুসরণের ধাঁধায় না পড়ে, সেজন্য আশুরা বা মহররম মাসের ১০ তারিখের সঙ্গে ৯ কিংবা ১১ তারিখেও রোজা রাখার কথা বলা হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, 'তোমরা আশুরা দিবসে রোজা রাখো। তবে ইহুদিদের বিরুদ্ধাচরণ করে এর আগের দিন অথবা পরের দিনও রোজা রাখবে।' (মুসনাদে আহমাদ : ১/৬৩৯, হাদিস, হাদিস : ২১৫৪)
যা-ইহোক, এসব দৃষ্টান্ত থেকে প্রতিভাত হয়, ইসলাম বিশেষ কাউকে অথবা বিশেষ কোনো মুহূর্ত স্মরণ করার জন্যে নিছক আনুষ্ঠানিকতা পছন্দ করে না। বরং বিশিষ্ট ব্যক্তি কিংবা বিশেষ ওই সময় থেকে শিক্ষার উপকরণ সংগ্রহের মাধ্যমে তা স্মরণ করার পথ দেখিয়েছে। যাতে এর আলোকে মানুষ নিজ প্রতিপালকের আরো বেশি নৈকট্য লাভ করতে পারে, নিজের ভেতরে থাকা শয়তানি প্রবৃত্তি ধ্বংস করতে পারে। নতুবা স্রেফ আনুষ্ঠানিকতা, আমোদ-প্রমোদ ও ফুর্তি-আড্ডা স্মরণীয় ব্যক্তি বা ঘটনার শিক্ষা থেকেই শুধু দূর করবে না, বরং নিজেকে আরো অন্ধকারে ঠেলে দিবে।
এখানে আরেকটি বিষয় লক্ষ করার মতো, ইসলামে খুশি ও আনন্দের জন্য যে দুই ঈদ মুসলমানদের প্রদান করা হয়েছে, তাও নিছক আনন্দের মাঝে সীমাবদ্ধ নয়, বরং সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার নৈকট্য লাভের ব্যবস্থাস্বরূপ প্রত্যেক ঈদে দুই রাকআত বিশেষ নামাজের বিধান রয়েছে।
ইসলামি শরিয়তের এই পবিত্র দৃষ্টিভঙ্গির আলোকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর নিজের জন্মদিন ও আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহি প্রাপ্তির সূচনাদিন_এই মোবারক দুই দিনের স্মরণে ও শুকরিয়াস্বরূপ প্রতি সোমবার রোজা রাখতেন। হজরত আবু কাতাদা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সোমবার রোজা রাখার কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হয়। জবাবে তিনি বলেন, 'ওই দিন আমি জন্মগ্রহণ করেছিলাম এবং ওই দিন আমার ওপর সর্বপ্রথম ওহি অবতীর্ণ হয়েছিল।' (সহিহ মুসলিম, হাদিস : ১১২৬)
উল্লিখিত বর্ণনার আলোকে জানা যায়, মহানবী (সা.)-এর জন্ম সোমবার হয়েছিল। কিন্তু রবিউল আউয়ালের কয় তারিখ? তা অনিশ্চিত। সহিহ বুখারির ব্যাখ্যাতা আল্লামা কুতবুদ্দিন কাসতালানি (রহ.) বলেন, অধিকাংশ হাদিসবিদের মতে মহানবী (সা.)-এর জন্ম তারিখ আট রবিউল আউয়াল। (আল মাওয়াহিবুল লাদুন্নিয়া : ১/১৪০) আরো অনেকে বহু মন্তব্য করেছেন। অবশ্য ১২ তারিখের মতটা অত্যধিক প্রসিদ্ধি লাভ করেছে। পক্ষান্তরে একই মাসের ১২ তারিখ যে মহানবী (সা.) ইন্তিকাল করেছেন, এ বিষয়ে কারো দ্বিমত নেই।
এই গুরুত্বপূর্ণ মাসে মহানবী (সা.)-এর স্নেহ ও সাহচর্যধন্য সাহাবায়ে কেরাম জন্মদিবস কিংবা মৃত্যদিবস উপলক্ষ পালন করতেন না। তা ছাড়া মহানবী (সা.) সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্নভাবে উম্মতকে বিজাতীয় সংস্কৃতির অনুসরণ থেকে বারণ করেছেন। বিশেষ করে খ্রিস্টানরা হজরত ঈসা আলাইহিস সালামের ভালোবাসা প্রকাশে বাড়াবাড়ি করেছে, প্রিয় নবী তাঁর উম্মতকে এ বিষয়ে বিশেষভাবে সতর্ক করেছেন। তিনি বলেছেন, 'তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি কোরো না, যেমন খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে বাড়াবাড়ি করেছে।' (সহিহ বুখারি, হাদিস : ৩৪৪৫)
তাহলে এবার দেখুন, খ্রিস্টানরা তাদের নবীর প্রতি ভালোবাসা প্রদর্শনে যত বাড়াবাড়ি করেছে তন্মধ্যে একটা হলো ক্রিসমাস ডে। এ দিন তারা হজরত ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে। এই প্রথা কিন্তু হজরত ঈসা আলাইহিস সালামের যুগে ছিল না। তাঁর সাহাবিগণের যুগে ছিল না। এরপরও ছিল না। এটি আবিষ্কৃত হয়েছে কয়েক শতাব্দী পর, চতুর্থ শতাব্দী খ্রিস্টাব্দে। (দি এ্যলমানাক ফর প্যাসটোরাল লিটারজি, পৃ. ২৯, উইকিপিডিয়া)
যখন এই ক্রিসমাস ডে পালন করা শুরু হয়েছিল, তখন শুধু নিয়ম এই ছিল যে গির্জায় পাদ্রীরা হজরত ঈসা আলাইহিস সালামের জন্ম ও জীবনী সম্পর্কে আলোচনা করতেন। পরে দেখা গেল, এতে জনসাধারণের তেমন আগ্রহ নেই। ফলে এর সঙ্গে মিউজিক যুক্ত করা হলো। তারপর এটাকে আরো উপভোগ্য করে গড়ে তুলার স্বার্থে এতে নারীদের ড্যান্স সংযুক্ত করা হলো। এভাবে ধীরে ধীরে এটা নিছক একটা আনন্দ-উন্মাদনার দিনে রূপান্তরিত হয়। নবী ঈসা আলাইহিস সালামের জীবনালোচনার স্থলে নাচ-গান, মদ-জুয়া, অশ্লীলতা ও বেহায়াপনা ইত্যাদির বাজার গরম হয়। ফলে নবআবিষ্কৃত এই কাজেরও যে মৌলিক উদ্দেশ্য ছিল, তা ব্যাহত হয়।
সুতরাং উৎসব পালন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রবিউল আউয়াল বরণ শুধু যে অনর্থক তা-ই নয়, এটি আমাদের নবীর সুন্নাহ থেকে দূরে সরিয়ে দেওয়ারও কারণ।
পরিশেষে বলতে চাই, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত তথা তাঁর শিক্ষা ও আদর্শের প্রতি পূর্ণ আস্থা ও ভালোবাসা, বাস্তব জীবনে তাঁর অনুসরণ ও অনুশীলনের মাধ্যমেই আলোর সন্ধান পাওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে উপলব্ধি করার তাওফিক দান করুন। আমিন।
লেখক : আলোচক, ইকরা টিভি, লন্ডন
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
