ঈদে ববির দুই সিনেমা
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯
গত বছর বিজলী সিনেমা দিয়ে বেশ সাড়া জাগিয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। কিন্তু তারপর দীর্ঘদিন তার অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে ভক্তদের অপেক্ষার ফল সুদে আসলে মিটিয়ে দিতে প্রস্তুত এই তারকা। আসছে ঈদুল ফিতরে তার অভিনীত দুটি সিনেমা মুক্তির কথা রয়েছে। একটি হলো সাকিব সনেটের পরিচালনায় ‘নোলক’, অন্যটি কলকাতার রাজা চন্দের পরিচালনায় ‘বেপরোয়া’। ‘নোলক’ সিনেমায় ববির নায়ক সুপারস্টার শাকিব খান এবং ‘বেপরোয়া’তে তার বিপরীতে দেখা যাবে এ সময়ের হার্টথ্রব রোশানকে। এরই মধ্যে ‘নোলক’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আর জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘বেপরোয়া’ সিনেমাটি এরই মধ্যে ছোট পরিসরে মুক্তি পেয়েছে। তবে এবার বড় পরিসরে ঈদে মুক্তি পাবে বলে জানিয়েছেন ববি। গত শনিবার উত্তরার এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে দেশ রূপান্তরকে ববি বলেন, ‘আমার নতুন ছবি দেখার জন্য ভক্তরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। তবে তাদের অপেক্ষার পালা প্রায় শেষ। ঈদেই ছবি নিয়ে হাজির হচ্ছি দর্শকদের সামনে। দুটিই ভিন্ন প্রেক্ষাপটের ছবি। গল্পও অসাধারণ। সিনেমাহলে দর্শকদের ঢল নামবে এটা বলতেই পারি। খবর নিয়েছি এখন থেকেই হল বুকিং চলছে। আশা করছি দর্শকদের মন জয় করতে পারবে।’ তিনি আরও বলেন, ‘এরই মধ্যে সিনেমা দুটির অল্প অল্প প্রচারণা শুরু করেছি। রোজার আগেই নোলক সিনেমাটির ট্রেইলার, টিজার মুক্তি পাবে। আশা করছি দর্শক বরাবরের মতো আমাকে দারুণভাবে গ্রহণ করবেন।’
এদিকে, ববি সম্প্রতি কলকাতার ‘রক্তমুখী নীলা’ সিনেমার শ্যুটিং করে দেশে ফিরেছেন। এই সিনেমার কাজ প্রায়ই শেষ। পরিচালনা করছেন ভারতের জয়দীপ মুখার্জি। এটি তিনটি ভাষায় ডাবিং করা হবে। চলতি বছরই ছবিটি ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাবে।
এ ছাড়া সরকারি অনুদানে নির্মিত স্বপন চৌধুরীর পরিচালনায় ‘বৃদ্ধাশ্রম’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস ডি রুবেল। ছবির সব কাজই প্রায় শেষ। শিগগিরই সেন্সর বোর্ডে এটি জমা দেওয়া হবে। কোরবানির ঈদ কিংবা তার আগেই এ ছবি মুক্তি পাবে বলে আমি আশা করি।
মডেলিং ও চলচ্চিত্রে অভিনয়ের জন্যই পরিচিত ববি। তবে প্রযোজক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। ২০১৪ সালে প্রথম ছবি প্রযোজনা করেন তিনি। আবারও প্রযোজক হিসেবে আসছেন এ নায়িকা। শিগগিরই নতুন ছবির নাম ঘোষণা করবেন তিনি। ববি বলেন, ‘আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও একটি ছবির কাজ শুরু করব। এ নিয়ে কথা চলছে। চূড়ান্ত হলে সবাইকে জানাব।’
বর্তমানে ছবি নির্মাণের সংখ্যা অনেকাংশে কমে গেছে। কারও কারও হাতে কাজও নেই। মন্দা সময়ে বিকল্প পেশা হিসেবেই প্রযোজনাকে বেছে নেওয়া কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ভিন্ন কিছু ভাবছি না। আমার ক্যারিয়ার শুরু তো বেশি দিন হয়নি। চলচ্চিত্রের অস্থির সময়েই আমি কাজ শুরু করি। এখনো টিকে আছি। লড়াই করছি। সামনেও লড়াই করতে হবে। ছবিতে অভিনয় ছাড়া অন্য কিছু করার চিন্তা করিনি, করবও না।’
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
