ইসলামের দৃষ্টিতে কালিজিরার ভেষজ গুণ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০১৯
কালিজিরাকে বলা হয় ‘মৃত্যু ছাড়া সর্বরোগের মহৌষধ’। আবার অনেকে একে বলে কালো হীরা। প্রাচীনকাল থেকেই নানা অসুখ-বিসুখে কালিজিরাকে ওষুধ হিসেবে ব্যবহার করে আসছেন চিকিৎসক-কবিরাজরা। মাথার চুল থেকে পায়ের নখসহ সব অঙ্গের রোগ নিরাময়ে জুড়ি নেই কালিজিরার। ইসলামের দৃষ্টিতে রসুল (সা.)-এর যুগ থেকেই মুসলমানরা কালিজিরার ব্যাপারে গুরুত্ব প্রদান করে আসছেন। এমন কোনো রোগ নেই, যার প্রতিষেধক বা ওষুধ নেই। হয়তোবা সময়ের ব্যবধানে কখনো আগে, কখনো পরে আবিষ্কৃত হয় তার প্রতিষেধক। রসুল (সা.) এ ব্যাপারে বর্ণনা করেন, আল্লাহ এমন কোনো ব্যাধি অবতীর্ণ করেননি, যার নিরাময়ের কোনো উপকরণ সৃষ্টি করেননি। হাদিসটি মুহাম্মাদ ইবনে মুসান্না (রহ.), হজরত আবু হুরায়রা (রা.) সূত্রে নবী (সা.) থেকে বর্ণিত। (সহিহ বুখারি : ৫২৭৬)।
কালিজিরার ফজিলত বর্ণনায় হাদিস শরিফে এসেছে, আবদুল্লাহ ইবনে আবু শায়বা (রহ.) বর্ণনা করেন, হজরত খালিদ ইবনে সাদ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা (যুদ্ধের উদ্দেশ্যে) বের হলাম। আমাদের সঙ্গে ছিলেন গালিব ইবনে আবজার। তিনি পথে অসুস্থ হয়ে পড়লেন। এরপর আমরা মদিনায় এলাম, তখনো তিনি অসুস্থ ছিলেন। তাকে দেখাশোনা করতে আসেন ইবনে আবু আতিক। তিনি আমাদের বললেন, তোমরা এই কালিজিরা সঙ্গে রেখো। এ থেকে পাঁচটি কিংবা সাতটি দানা নিয়ে পিষে খাবে। তারপর তার মধ্যে জয়তুনের কয়েক ফোঁটা তেল ঢেলে দিয়ে তার নাকের এ দিক-ওদিকের ছিদ্রপথে ফোঁটা ফোঁটা করে দেবে। কেননা হজরত আয়েশা (রা.) আমাদের কাছে বর্ণনা করেছেন, নবী করিম (সা.)-কে বলতে শুনেছেন, এই কালিজিরা ‘সাম’ ছাড়া সব রোগের ওষুধ। আমি বললাম, সাম কী? তিনি বললেন, সাম অর্থ মৃত্যু। (সহিহ বুখারি : ২২৭৮) জটিল ও কঠিন রোগ দূর করতে কালিজিরা ব্যবহারের নিয়মও হাদিসে বর্ণিত হয়েছে।
হজরত আনাস (রা.) বর্ণনা করেন, নবী করিম (সা.) ইরশাদ করেন, যখন কোনো রোগ-যন্ত্রণা খুব বেশি কষ্টদায়ক হয়, তখন এক চিমটি পরিমাণ কালিজিরা নিয়ে খাবে। তারপর পানি ও মধু সেবন করবে। (মুজামুল আওসাত/ তাবরানি) শুধু ইসলামের দৃষ্টিতেই কালিজিরার গুণ বলা হয়নি, বরং চিকিৎসাবিজ্ঞানেও এর অনেক গুণ উল্লেখ করা হয়েছে, যা পত্র-পত্রিকা থেকে সংগ্রহ করে সংক্ষিপ্তাকারে বর্ণনা করছি। অসংখ্য গুণ থাকা সত্ত্বেও কিছু গুণের কথা উল্লেখ না করলেই নয়। কালিজিরার অসাধারণ আটটি উপকারিতার কথা বিশেষজ্ঞরা বলেছেন। এগুলো হলো- ১. পেট খারাপের নিয়মিত সমস্যা থাকলে কালিজিরা সামান্য ভেজে গুঁড়ো করে ৫০০ মিলিগ্রাম হারে ৭-৮ চা চামচ দুধে মিশিয়ে ওই মাত্রায় সকালে ও বিকালে সাত দিন খেলে উল্লেখযোগ্য ফল পাওয়া যায়। ২. যেসব মহিলা অনিয়মিত অথবা স্বল্প অথবা অধিক স্রাবের জন্য কষ্ট পেয়ে থাকেন, তাদের ঋতু হওয়ার পাঁচ-সাত দিন আগে থেকে ৫০০ মিলিগ্রাম হারে সামান্য গরম পানিতে মিশিয়ে সকাল-বিকাল খেতে হয়। তারপরও অসুবিধা থেকে গেলে পরপর ২-৩ মাস এভাবে খেতে হবে। ৩. অল্প মাত্রায় কালিজিরা মেয়েদের ঋতুস্রাব বাড়ায়, ঋতুরোধ অসুখ সারায়। তবে বেশিমাত্রায় খেলে গর্ভস্রাব হয়। প্রচণ্ড মাথাব্যথা হলে কালিজিরা বেটে কপালে প্রলেপ দিলে ও মিহি গুঁড়োর নস্যি নিলে উপকার হয়। ৪. সর্দিতে কালিজিরার নস্যি নিলে উপকার পাওয়া যায়। ৫. কালিজিরার তেল গায়ে মাখলে চুলকানিতে উপকার হয়। ৬. স্মৃতিভ্রম দূর করে। ৭. স্মরণশক্তির দুর্বলতায় কালিজিরা খুব কার্যকর। ৩ গ্রাম কালিজিরা ২০ মিলিলিটার বিশুদ্ধ মধুসহ খেলে এ রোগ সারে। ৮. পরিমাণমতো কালিজিরা খেলে প্রস্রাব পরিষ্কার হয়।
এছাড়া ক্যানসারের ঝুঁকি কমায়, লিভার ভালো রাখে, হূদযন্ত্র ভালো রাখে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, অ্যালার্জি ও অ্যাজমা উপশম হয়, ওজন কমাতে সাহায্য করে, হজমশক্তি বাড়ায়, উচ্চ রক্তচাপ হ্রাস, রোগ প্রতিরোধক, ফাংগাল সংক্রমণ রোধ করে। কিডনির যত্নে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রক্তে বাজে কোলেস্টেরল রোধ, গেঁটে বাত বা অস্থিসন্ধির ব্যথা দূর করতে কার্যকর কালিজিরা। এ ছাড়া দাঁত শক্ত করে, পাইলস, কোষ্ঠকাঠিন্য, যকৃতের সমস্যা বা জন্ডিস থেকে দ্রুত সেরে উঠতে সাহায্য করে কালিজিরা।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
