ইসরায়েলের হামলায় গাজায় বাস্তুচ্যুত সোয়া লাখ ফিলিস্তিনি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৩
ইসরায়েলে হামলা চালাচ্ছে অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আর এই হামলার জেরে গাজায় প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
অবরুদ্ধ এই ভূখণ্ডের বাড়ি এবং অ্যাপার্টমেন্ট বিল্ডিংকে লক্ষ্য করে চালানো এই হামলার কারণে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় এক লাখ ২৫ হাজার ফিলিস্তিনি। জাতিসংঘের বরাত দিয়ে সোমবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘরবাড়ি ও অ্যাপার্টমেন্ট বিল্ডিংকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা এবং গোলাবর্ষণের ফলে গাজায় প্রায় ১ লাখ ২৩ হাজার ৫৩৮ জন ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থা।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় তার সর্বশেষ আপডেটে জানিয়েছে, ইসরায়েলি হামলার মুখে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়া ফিলিস্তিনিদের অনেকেই উপকূলীয় এই ভূখণ্ডের প্রায় ৬৪টি স্কুলে আশ্রয় নিচ্ছেন।
জাতিসংঘের এই কার্যালয় থেকে আরও বলা হয়েছে, ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া উল্লেখযোগ্য ভবনগুলোর মধ্যে চারটি বড় টাওয়ারও রয়েছে যেগুলোতে বহু আবাসিক ইউনিট ছিল। এছাড়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট ১৫৯টি আবাসন ইউনিট ধ্বংস হয়েছে এবং ১ হাজার ২১০টি গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে।
এদিকে গাজায় শতাধিক মানুষকে বন্দি করে রেখেছে হামাস। স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠীটির একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ইসরায়েলে হামলার পর তারা ১০০ জনেরও বেশি লোককে বন্দি করে রেখেছে।
মুসা আবু মারজুক রোববার আরবি ভাষার সংবাদমাধ্যম আল-গাদকে এ কথা জানান। তিনি বলেন, যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্যে ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। অন্যদিকে এই বন্দি ছাড়াও ফিলিস্তিনের আরেক স্বাধীনতাকামী গোষ্ঠী ইসলামিক জিহাদের হাতে বন্দি রয়েছে ৩০ জনেরও বেশি ইসরায়েলি।
ইসলামিক জিহাদের প্রধান জিয়াদ আল-নাখালা রোববার বলেছেন- তার দল ৩০ জনেরও বেশি ইসরায়েলিকে বন্দি করে রেখেছে। গত শনিবার হামাস ইসরায়েলে হামলা শুরু করার পর গাজা উপত্যকায় তাদের অপহরণ করা হয়েছিল।
ইসরায়েলি কারাগারে আটক থাকা হাজার হাজার ফিলিস্তিনি বন্দির কথা উল্লেখ করে আল-নাখালা আরও বলেন, ‘আমাদের সমস্ত বন্দির মুক্তি না দেওয়া পর্যন্ত এসব বন্দিকে প্রত্যাবাসন করা হবে না।’
এর আগে গত শনিবার রাতে হামাসের একজন সিনিয়র নেতা বলেন, ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন হামলার সময় বহু ইসরায়েলি সৈন্যকে আটক করেছে তারা। আর সেটি ইসরায়েলি কারাগারে থাকা সমস্ত ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করার জন্য যথেষ্ট।
আল জাজিরা বলছে, হামাস যোদ্ধারা যেসব ইসরায়েলিকে বন্দি করে গাজায় নিয়ে গেছে তাদের মধ্যে নারী, শিশু এবং বৃদ্ধরাও রয়েছেন। হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের ঘোষণা না আসা পর্যন্ত তাদের সঠিক সংখ্যা স্পষ্ট হয়নি।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীও স্বীকার করেছে যে, হামাসের হামলায় তাদের সৈন্য ও কমান্ডাররা নিহত হয়েছে এবং অনেককে যুদ্ধবন্দি হিসেবে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঠিক কতজন সেনাকে হামাস বন্দি করে নিয়ে গেছে তার কোনও পরিসংখ্যান দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
