ইসরাইলের নিন্দা করায় মেয়ের ওপর ক্ষুব্ধ অ্যাঞ্জেলিনার বাবা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৩
ইসরাইলে হামাসের হামলা এবং এর জবাবে অবরুদ্ধ গাজায় দেশটির নির্বিচার হামলায় স্তব্ধ বিশ্ব। ইসরাইলের নৃশংস হামলায় হাজার হাজার নিরীহ বেসামরিক নাগরিক নিহত হওয়ায় উত্তাল মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্ব। ইসরাইলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। কিন্তু কোনো কিছুকেই তোয়াক্কা করছে না দেশটি।
অন্যান্য সেক্টরের মতো চলমান ইসরাইলি হামলার প্রতিবাদে মুখ খুলেছেন বিনোদন অঙ্গনের তারকারাও। সম্প্রতি গাজায় নিরীহ মানুষদের প্রতি সমবেদনা জানিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন হলিউডের শীর্ষ অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তবে জোলির এমন বক্তব্যে বেশ বিরক্ত তার বাবা জন ভয়েট। সামাজিক মাধ্যমে মেয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করে ইসরাইলকে সমর্থন জানিয়েছেন ভয়েট।
এনডিটিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার (২ নভেম্বর) অ্যাঞ্জেলিনা জোলি তার ইনস্টাগ্রামে গাজার একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ছবির ক্যাপশনে অ্যাঞ্জেলিনা জোলি লেখেন, ‘দুই দশক ধরে গাজা একটি উন্মুক্ত কারাগার। খুব দ্রুত এটি গণকবরে পরিণত হবে।’
জোলির এমন মন্তব্যের পর তার পিতা ভয়েট সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি নিজের কন্যাকে উদ্দেশ করে বলেছেন, ‘আমি খুবই হতাশ যে আমার মেয়ে, অন্য অনেকের মতো ঈশ্বরের মহিমা ও ঈশ্বরের সত্য সম্পর্কে অবগত নয়। এখানে ইস্যুটি হলো ঈশ্বরের ভূমি, পবিত্র ভূমি, ইহুদিদের ভূমির ইতিহাস ধ্বংস করা।’
ভয়েট আরও বলেন, ‘ইসরাইলি সেনাবাহিনীকে ইসরাইলের ভূমি এবং তার জনগণকে রক্ষা করতে হবে, এটি একটি যুদ্ধ। বামরা যেভাবে মনে করে, সেটা হবে না। অমানবিক সন্ত্রাসের মাধ্যমে ইসরাইলের নিষ্পাপ শিশু, মা, বাবা, দাদা-দাদিরা আক্রান্ত হয়েছে।’
আর তোমরা বোকারা বলো যে ইসরাইলের সমস্যা? তোমাদের নিজেদের দিকে তাকাতে হবে এবং জিজ্ঞেস করতে হবে আমি কে? আমি কী? ঈশ্বরকে জিজ্ঞেস করুন, ‘আমি কি সত্য শিখছি? নাকি আমার সাথে মিথ্যা বলা হচ্ছে এবং আমি অন্য সবার মতো আচরণ করি?’ কারণ বন্ধুরা, যারা সত্য বোঝে তারা মিথ্যাটাও দেখতে পায়। তারা দেখতে পায় যে ইসরাইলকে আক্রমণ করা হয়েছে এবং এই প্রাণীরা ইহুদি, খ্রিস্টান ধর্মকে নিশ্চিহ্ন করতে চায়।’
ভয়েট তার দীর্ঘ ভিডিও বার্তায় এই যুদ্ধকে হামাসের পরিকল্পনা বলে উল্লেখ করেছেন। তার মতে, ‘এটি হামাসের চক্রান্ত। নিরীহ ফিলিস্তিনিরা তাদের চক্রান্তের জালে পড়েছে। এটা মিথ্যা যে ইসরাইল নিরপরাধ মানুষকে হত্যা করে, বরং তাদের (গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের) সবারই চলে যাওয়ার স্বাধীনতা আছে। তারা বর্বর গোষ্ঠীর (হামাস) হাতে বন্দি, যারা তাদের মানবরক্ষক হিসেবে ব্যবহার করে। ফিলিস্তিনের মাটিতে শিশুরা তাদের (হামাস) দ্বারা শোষিত হচ্ছে, কিন্তু সবাই মনে করে যে ইসরাইল এই জীবন নিচ্ছে। এটি ছিল হামাসের পরিকল্পনা।’
জোলির বাবা ভয়েট ইসরাইল রাষ্ট্রকে সমর্থন করেন এবং তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন সুপরিচিত সমর্থক। মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি রিপাবলিকান পার্টির একজন সদস্য ছিলেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে তার একজন উল্লেখযোগ্য উকিল ছিলেন।
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
