ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে হামাস প্রধানের বৈঠক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৩
তেহরান-সমর্থিত ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সাথে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তেহরানে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে খবর দিয়েছে।
সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতার সাথে হামাস প্রধানের বৈঠক হয়েছে বলে হামাসের একজন কর্মকর্তা জানানোর একদিন পর ইরানের গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে রোববার।
ইরানের সরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছে, গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি এবং ইহুদিবাদী শাসকগোষ্ঠী অপরাধযজ্ঞের ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে অবগত করেছেন ইসমাইল হানিয়া। পাশাপাশি পশ্চিম তীরের পরিস্থিতি সম্পর্কেও তার সাথে কথা বলেছেন তিনি।
গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসের এই প্রধান ২০১৯ সাল থেকে কাতার এবং তুরস্কে বসবাস করে আসছেন। ইরান বলছে, তারা হামাসকে সমর্থন করলেও গত মাসের শুরুর দিকে ইসরায়েলে এই গোষ্ঠীর আকস্মিক হামলায় তেহরানের কোনও ভূমিকা নেই।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, ‘‘আয়াতুল্লাহ আলী খামেনি গাজার জনগণের দৃঢ়তা ও ধৈর্য্যশক্তির প্রশংসা করেছেন। একই সঙ্গে ওয়াশিংটন এবং কিছু পশ্চিমা দেশ সরাসরি ইহুদিবাদী শাসকের অপরাধে সমর্থন জানানোর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।’’
বৈঠকটি কখন অনুষ্ঠিত হয়েছে সেই বিষয়ে বিস্তারিত না জানিয়ে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম বলছে, ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষ আয়াতুল্লাহ আলী খামেনি ‘‘ইহুদিবাদী দখলদারদের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ শক্তিকে সমর্থনে তেহরানের নীতির ওপর জোর দিয়েছেন।’’
ইরানের সামরিক বাহিনী গাজা উপত্যকায় হামলা অব্যাহত থাকলে ‘কঠোর পরিণতি’ ভোগ করতে হবে বলে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে। এদিকে, গাজা উপত্যকায় ওয়াশিংটন যুদ্ধবিরতির ব্যবস্থা না করলে যুক্তরাষ্ট্রকে কঠিন আঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ-রেজা আশতিয়ানি।
তিনি বলেছেন, ওয়াশিংটন যদি গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন না করে, তাহলে কঠিন আঘাতের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। আশতিয়ানি বলেন, ‘‘আমেরিকানদের প্রতি আমাদের পরামর্শ— অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ এবং একটি যুদ্ধবিরতি কার্যকর করুন, অন্যথায় কঠিন আঘাত করা হবে।’’
তিনি বলেন, ‘‘এই সংঘাতে যুক্তরাষ্ট্র ‘সামরিকভাবে জড়িত’ বলে মনে করে ইরান।’’
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা শুরু করা গাজার ক্ষমতাসীন সশস্ত্রগোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্যে উপত্যকাজুড়ে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলায় উপত্যকায় এখন পর্যন্ত ৯ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। যাদের অর্ধেকেরও বেশি নারী এবং শিশু। আর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৫০০ জনের বেশি।
ইসরায়েলে হামলা চালানোর দিন (৭ অক্টোবর) ২৪২ জনের বেশি ইসরায়েলি ও বিদেশি নাগরিককে ধরে নিয়ে জিম্মি করেছে হামাস। ইসরায়েলের নির্বিচার হামলায় এই জিম্মিদের অন্তত ৬০ জন মারা গেছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
