ইবাদতের স্বাদ বৃদ্ধির উপায় (পর্ব- ১)
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯
মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা বলেন,
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
‘আমি জিন ও ইনসান সৃষ্টি করেছি কেবল এজন্য যে, তারা আমার ইবাদত করবে’ (যারিয়াত ৫১/৫৬)।
উপরের আয়াতে দু’টি বিষয় স্পষ্ট। (এক) মানুষ নিজ ইচ্ছায় ও নিজে নিজে সৃষ্টি হয়নি। বরং আল্লাহ ইচ্ছায় ও তাঁর প্রদত্ত বিধান ও প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট হয়েছে। (দুই) স্বীয় ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন।
মানুষ তার শৈশব কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য সব স্তর পেরিয়ে এক সময় আল্লাহর হুকুমে মৃত্যুমুখে পতিত হবে। অতঃপর তাকে আল্লাহর সম্মুখে উপস্থিত হয়ে তার সারা জীবনের কর্মের জবাবদিহি করতে হবে। বিচারে সে জান্নাতী হবে অথবা জাহান্নামী হবে।
মহান আল্লাহ তায়ালা অন্যত্র বলেছেন,
أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ
‘তোমরা কি ভেবেছ যে, আমি তোমাদেরকে বৃথা সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না?’ (মুমিনূন ২৩/১১৫)
এর আগে জিনেরা এই পৃথিবীতে বসবাস করেছে। কিন্তু তারা এখানে বিপর্যয় সৃষ্টি করেছিল। ফলে আল্লাহ তাদের সরিয়ে দিয়ে মানুষ সৃষ্টি করে তাদেরকে এ পৃথিবী আবাদ করার দায়িত্ব দিয়েছেন (বাক্বারাহ ২/৩০)।
যে ব্যক্তি যত সুন্দরভাবে আল্লাহর আনুগত্য করবে, তাঁর প্রতি যত বেশি ভয় ও ভালোবাসা নিয়ে ইবাদত করবে, সে তত বেশি সুন্দরভাবে পৃথিবীকে আবাদ করবে এবং এখানে তত বেশি আল্লাহর রহমত নেমে আসবে। মানব জীবন সুখী ও শান্তিময় হবে।
যেমন মহান আল্লাহ বলেন,
مَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُواْ يَعْمَلُونَ
‘পুরুষ হোক নারী হোক মুমিন অবস্থায় যে সৎকর্ম সম্পাদন করে, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের কৃতকর্ম অপেক্ষা উত্তম পুরস্কারে ভূষিত করব’ (নাহল ১৬/৯৭)।
আর মানুষ যত আনুগত্যহীন হবে ও আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা থেকে বিমুখ হবে, তার জীবন তত বেশি অসুখী ও অশান্তিময় হবে।
যেমন মহান আল্লাহ বলেন,
وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى
‘আর যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে, তার জীবন-জীবিকা সংকুচিত হবে এবং আমি তাকে ক্বিয়ামতের দিন অন্ধ করে উঠাব’ (ত্বোয়াহা ২০/১২৪)।
একজন ভক্তির সঙ্গে নেকীর আশায় পিতা-মাতা ও গুরুজনের আনুগত্য করে। আরেকজন স্রেফ নিয়ম রক্ষার জন্য সেটা করে, আরেকজন কপটতার সঙ্গে করে, এই তিনজনের মধ্যে কেবল প্রথম জন আনুগত্যের স্বাদ পায়। ইহকালে সে প্রশান্তি লাভ করে এবং পরকালে সে জান্নাত লাভে ধন্য হয়। পিতা-মাতা ও গুরুজনের চাইতে বহু বহু গুণ ঊর্ধের আনুগত্য ও ভক্তি পাওয়ার অধিকারী হলেন আল্লাহ। যিনি আমাদের সৃষ্টিকর্তা ও রূযীদাতা। অতএব তাঁর প্রতি আনুগত্যের পরিধি ও ভক্তির স্বাদ কত গভীর হওয়া উচিত, তা সহজে অনুমেয়।
সকল প্রশংসা ও সর্বোচ্চ কৃতজ্ঞতা কেবল তাঁর প্রতিই হওয়া কর্তব্য। আর সেজন্যই প্রতি ছালাতে সূরা ফাতিহা পাঠ ফরজ করা হয়েছে। যার শুরুতে রয়েছে, الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ ‘আলহামদুলিল্লাহ হি রব্বিল ‘আলামীন’ (কৃতজ্ঞতাপূর্ণ সব প্রশংসা জগত সমূহের প্রতিপালক আল্লাহর জন্য’)।
অতএব কৃতজ্ঞতাবোধ যার মধ্যে যত বেশি, সে তত বেশি আল্লাহর রহমত লাভ করে এবং ইহকালে ও পরকালে সুখী জীবন যাপন করে।
হজরত আনাস (রা.) হতে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘তিনটি বস্তু যার মধ্যে রয়েছে, সে তার মাধ্যমে ঈমানের স্বাদ পেয়েছে। (ক) যার নিকটে আল্লাহ ও তাঁর রাসূল সব কিছু হতে প্রিয়তর (খ) যে ব্যক্তি কাউকে স্রেফ আল্লাহর জন্য ভালোবাসে এবং (গ) যে ব্যক্তি কুফরীতে ফিরে যাওয়াকে এমন অপছন্দ করে, যা থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন, যেমন সে জাহান্নামে নিক্ষিপ্ত হতে অপছন্দ করে।
হজরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব (রা.) হতে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) বলেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি প্রতিপালক হিসাবে আল্লাহর ওপর, দ্বীন হিসেবে ইসলামের ওপর এবং রাসূল হিসাবে মুহাম্মাদ (সা.) এর ওপর সন্তুষ্ট হয়েছে’।
মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার ভালোবাসার পরেই আসে রাসূলুল্লাহ (সা.) এর প্রতি ভালোবাসা। কেননা তাঁর মাধ্যমেই আখেরী যামানার মানুষ আল্লাহ ও তাঁর দ্বীনের সন্ধান পেয়েছে। তিনিই আল্লাহর সর্বশেষ বাণীবাহক ও আল্লাহর দ্বীনের বাস্তব রূপকার। তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা যার যত বেশি, তিনি তত বেশি
সুন্দরভাবে আল্লাহর আনুগত্য করতে পারবেন ও তার স্বাদ অনুভব করবেন। সেকারণে তিনি বলেছেন, ‘তোমাদের কেউ (প্রকৃত) মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার নিকটে প্রিয়তর হব তার পিতা-মাতা, সন্তান-সন্তুতি ও সব মানুষ হতে।
সূত্র: বুখারী হা/১৬; মুসলিম হা/৪৩; মিশকাত হা/৮।
মুসলিম হা/৩৪; মিশকাত হা/৯।
বুখারী হা/১৫; মুসলিম হা/৪৪; মিশকাত হা/৭।
শব্দ- ৫৯৫
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- লোয়ার অর্ডারে নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন তাইজুল
- কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
- দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু
- আরাকান আর্মির জেলে ‘অপহরণ রহস্য’
- ইরান আলোচনা থেকে ইসরায়েলকে প্রায় বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র
- এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী পার্টি’
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের নতুন নির্দেশনা
- দুই দেশের সীমান্তে ইসরায়েলের হামলা
- ক্যালিফোর্নিয়ায় যেকোনো সময় বিস্ফোরণ
- ইরানের হামলায় মার্কিন ‘রিপার’ ড্রোনের ২০ শতাংশ ধ্বংস
- বেঁচে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে ভারতীয় ৩ কর্মকর্তার সেলফি
- ফের মার্কিন হামলার আশঙ্কা
- হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- কেমন হবে হাশরের ময়দান
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- নামাজে মনোযোগী হওয়ার উপায়
- তাকদিরে বিশ্বাস না করলে ঈমান থাকেনা
