ইথিওপিয়ায় জাতিগত সহিংসতায় নিহত ২১
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮
ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে বিবদমান দুটি গোষ্ঠীর মধ্যকার জাতিগত সহিংসতায় অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন।
বৃহস্পতি ও শুক্রবার কেনিয়ার সীমান্তবর্তী মোয়ালে শহরে ওরোমো ও সোমালি জাতিভুক্ত গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক লড়াইয়ে এসব হতাহতের ঘটনা ঘটেছে। এই দুটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে পরস্পরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত এবং সাম্প্রতিক মাসগুলোতে এদের দ্বন্দ্ব আরো তীব্রতর হয়েছে।
শনিবার দেশটির রাষ্ট্রীয় বেতার ‘ফানা রেডিও’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।
মানবাধিকারকর্মী ওয়ারিয়ো সোরা বলেছেন, ওরোমো ও সোমালি গারে যোদ্ধাদের মধ্যে লড়াই চলাকালে লোকজনকে হত্যা করা হয়। ব্যবসা কেন্দ্রগুলোতেও বোমা হামলা চালিয়ে তা আগুনে পুড়িয়ে দেয়া হয়। এমনকি বাড়িঘরেও আগুন দেয়া হয়। এদিকে জাতিগত এই সহিংসতা থেকে বাঁচতে শত শত ইথিওপীয় নাগরিক কেনিয়ার সীমান্ত অতিক্রম করেছে বলে শুক্রবার রাতে নিশ্চিত করেছেন মোয়ালে সাব-কাউন্টি ডেপুটি কমিশনার প্যাট্রিক মুমালি।
গত ১৩ ডিসেম্বর করা জাতিসংঘের নিজস্ব প্রতিবেদনও ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করা লড়াইটির কথা নিশ্চিত করা হয়েছে। এই দ্বন্দ্ব কেনিয়ার দিকেও ছড়িয়ে পড়তে পারে বলে প্রতিবেদনটিতে মন্তব্য করা হয়েছে।
মোয়ালের লোকজনের সঙ্গে যোগাযোগ থাকা একটি সূত্র জানিয়েছে, এই লড়াইয়ে এ পর্যন্ত অসংখ্য লোক নিহত হয়েছেন। এবারের লড়াই চলতি বছরের অন্যান্য লড়াইগুলো থেকে অনেক বেশি তীব্র ছিল।
সীমান্তবর্তী সোমালিয়া আঞ্চলিক স্টেটের ডেপুটি মুখপাত্র সুরাও মোহাম্মদ জানিয়েছেন, লড়াইয়ের পর বাস্তুচ্যুতদের মধ্যে কিছু লোক কেনিয়ায় পালিয়ে গেছে। বাকিরা ইথিওপিয়ায় রয়ে গেছেন। তাদের মানবিক ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে।
জানা গেছে, ওরোমো জাতিগোষ্ঠীর নেতা আবি আহমেদ মার্চে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটির দক্ষিণাঞ্চলে ওরোমোদের সঙ্গে অন্যান্য গোষ্ঠীগুলোর সহিংসতা বৃদ্ধি পায়। ইথিওপিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, চলতি বছরের প্রথমদিকে দেশটির দক্ষিণাঞ্চলে সামরিক বাহিনীর এক নিরাপত্তা অভিযানে বেশ কয়েকজন বেসামরিক নিহত হওয়ার পর অন্তত পাঁচ হাজার ইথিওপীয় সীমান্ত পাড়ি দিয়ে কেনিয়ায় আশ্রয় নিতে বাধ্য হয়। জঙ্গিদের লক্ষ্য করে অভিযানটি চালানো হলেও তা বিশৃঙ্খলতায় পর্যবসিত হয়।
ওরোমিয়া অঞ্চলটি ইথিওপিয়ার সবচেয়ে বড় এলাকা। এই অঞ্চলে বসবাসকারী ওরোমোরা দেশটির সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী। কিন্তু এই অঞ্চলটির সীমান্ত নিয়ে বিরোধের পাশাপাশি এখানে জাতিগত দিক থেকে অন্তত পৃথক চারটি বিরোধ চলমান বলে জানিয়েছে ত্রাণ সংস্থাগুলো।
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
