ইউক্রেনে আরও ২৫০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩
রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আবারও বিপুল অংকের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই সহায়তা প্যাকেজের পরিমাণ ২৫০ মিলিয়ন মার্কিন ডলার। সর্বশেষ এই প্যাকেজের মধ্যে আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধির সরঞ্জামসহ আর্টিলারি গোলাবরুদ ও অ্যান্টি-আরমার অস্ত্রও রয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইউক্রেনকে অতিরিক্ত ২৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র ও সরঞ্জাম দেওয়ার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
নতুন এই প্যাকেজের মধ্যে আকাশ প্রতিরক্ষার যুদ্ধাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় অন্যান্য উপাদান, উচ্চ গতিশীল আর্টিলারি রকেট সিস্টেমের জন্য অতিরিক্ত গোলাবারুদ, ১৫৫ মিমি এবং ১০৫ মিমি আর্টিলারি গোলাবারুদ, অ্যান্টি-আরমার গোলাবারুদ এবং ১৫ মিলিয়নেরও বেশি রাউন্ড ছোট অস্ত্র গোলাবারুদ রয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, ‘রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দেশ এবং স্বাধীনতা বাঁচাতে লড়াই করছে ইউক্রেন। আর এই কারণে আমাদের ইউক্রেনীয় অংশীদারদের সহায়তা করা গুরুত্বপূর্ণ।’
৫০ টিরও বেশি দেশের জোট ইউক্রেনের জন্য সহায়তা প্রদান করে চলেছে উল্লেখ করে ব্লিংকেন বলেন: ‘ইউক্রেনের আত্মরক্ষা এবং দেশটির ভবিষ্যৎকে সুরক্ষিত করতে সহায়তা করার মাধ্যমে আমাদের জাতীয় নিরাপত্তা স্বার্থকে এগিয়ে নিতে কংগ্রেসের যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নেওয়া অপরিহার্য।’
এদিকে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের এই ঘোষণার পর মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, ‘রাশিয়ার নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষার জন্য যে স্থায়ী প্রতিশ্রুতি ওয়াশিংটনের রয়েছে তা পূরণ করে চলেছে’ যুক্তরাষ্ট্র।
অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক পৃথক বিবৃতিতে বলেছে, বুধবার ইউক্রেনের জন্য ঘোষণা দেওয়া ২৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সহায়তা প্যাকেজের মধ্যে বিমান-বিধ্বংসী স্টিংগার মিসাইল এবং হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের (হিমারস) জন্য অতিরিক্ত গোলাবারুদ রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইউক্রেনের প্রয়োজনের সময় কিয়েভের বাহিনীকে তাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করতে এসব সরঞ্জাম সহায়তা করবে।’
উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আর আগ্রাসন শুরুর পর থেকেই পূর্ব ইউরোপের এই দেশটিকে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বিবিসি বলছে, রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে প্রায় ৪৪.৩ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
যদিও মার্কিন প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা বেঁকে বসায় সম্প্রতি ইউক্রেনে মার্কিন সহায়তা তহবিলে টান পড়ে যায়। এমনকি সম্প্রতি ইউক্রেনের জন্য বিপুল অংকের একটি সহায়তা প্রস্তাব আটকেও দেয় মার্কিন রিপাবলিকানরা।
অবশেষে অনিশ্চয়তার আপাতত অবসান ঘটিয়ে ইউক্রেনকে আরও ২৫০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ঘোষণা করল যুক্তরাষ্ট্র। এর আগে চলতি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেও ইউক্রেনে ২০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছিল বৈশ্বিক পরাশক্তি এই দেশটি।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
