আয়রনের উৎস কলার থোড়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯
কলা গাছ আমাদের গ্রাম অঞ্চলে প্রচুর দেখা যায়। শহরেও কিছু কিছু জায়গাতে কলা গাছ দেখা যায়। কিন্তু কলা গাছের বিভিন্ন অংশ আমরা খুব সহজেই পাই। যেমন: কলাপাতা, কলা এবং থোড়।
থোড় আমাদের শরীরের জন্য কতটা উপকারি সে সম্পর্কে জেনে নিন-
থোড় নানা রকমভাবে রান্না করা যায়। যারা নিরামিষ খেয়ে থাকেন তাদের কাছে থোড় খুবই প্রিয় একটি খাবার। থোড়ে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তা আমরা সকলেই জানি। এছাড়াও কলা গাছের থোড়ের প্রচুর উপকার রয়েছে যেগুলো অনেকেরই অজানা।
থোড় হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। আমাদের যদি কোনো রকম হজম শক্তির সমস্যা হয় তবে থোড় খেলে সে সমস্যার সমাধান হবে। শুধু তাই নয়, শরীর থেকে বিষাক্ত উপাদানও দূর করতে পারে থোড়। শরীর ভেতর থেকে পরিষ্কার করে ও পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। নিয়মিত অন্ত্র থেকে মল অপসারণ সহজ করতে ও অন্ত্রের বর্জ্য আঁশ সরবরাহের মাধ্যমে হজমে সাহায্য করে থোড়। এ ক্ষেত্রে থোড় সরবত করেও খেতেও পারেন। সেটা শরীরের জন্য আরো বেশি উপকারি।
ওজন কমাতে সাহায্য করে থোড়:
থোড়ে রয়েছে রয়েছে আঁশ অর্থাৎ ফাইবার। যেটা শরীরের কোষের জমে থাকা শর্করা ও চর্বি নিঃশ্বরন প্রক্রিয়াকে মন্থর করে থাকে। এটা বিপাক ক্রিয়াকে উন্নত করে এবং এতে ক্যালরির পরিমাণও বেশ কম থাকে। যে কারণে ওজন বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই কমে যায়। কোলেস্ট্ররল ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থোড়। থোড়ে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি৬। এছাড়াও রয়েছে পটাশিয়াম, লৌহ এবং রক্তে হিমোগ্লোবিন বাড়ানোর উপাদান। তাই কোলেস্ট্ররল ও রক্তচাপ নিয়ন্ত্রণে এটি বেশ উপকারি ভূমিকা পালন করে থাকে।
এছাড়াও যারা অ্যানিমিয়া রোগী রয়েছে তাদের থোড় খাওয়া খুবই প্রয়োজন। কারণ থোড়ে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা আপনার রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করবে। তাই অ্যানিমিয়ার হাত থেকে বাঁচার জন্য অবশ্যই থোড় খেতে হবে। শুধু তাই নয়, এসিডিটি ও গ্যাসের সমস্যাও দূর করতে পারে থোড়। নিয়মিত এসিডিটির সমস্যায় ভুগলে কলার থোড়ের সরবত খেতে পারেন। এটা শরীরের এসিডের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে এবং ভারসম্য বজায় রাখে। শুধু তাই নয়, বুক জ্বালা পোড়া, অস্বস্থি, পেট জ্বালা পোড়া, এ ধরণের নানা রকম সমস্যা দূর করতে পারে থোড়। এছাড়াও গলব্লাডারকে পরিষ্কার রাখে ও কিডনিতে স্টোন জমতে দেয় না কলা গাছের থোড়। নিয়মিত থোড়ের রসে এলাচ গুঁড়ো মিশিয়ে খেতে পারলে গলব্লাডার পরিষ্কার থাকে। শুধু তাই নয়, আপনার শিশুর ইউরিনের কোনো সমস্যা থাকলে থোড়ের রসে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে খাওয়াতে পারলে ইউরিন পরিষ্কার হবে। সেই সঙ্গে কিডনিতে স্টোন জমার কোনো আসঙ্কা থাকবে না।
থোড়ে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে ফ্যাট ও সুগার দুটোকেই নিয়ন্ত্রণে রাখে। এমনকি থোড়ে ফাইবার থাকার কারণে মেটাবলিজমেও সাহায্য করে থাকে। থোড় আমাদের শরীরের জন্য খুবই উপকারি। তাই থোড় খাওয়া খুবই প্রয়োজন। অনেকেই থোড় পছন্দ করেন না। কিন্তু থোড় ভাজা বা থোড় সর্ষে দিয়ে রান্না করে খেতে সত্যিই ভালো লাগে।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
