আসছে বৈশাখ নতুন করে সাজবে প্রকৃতি
প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৯
চৈত্রের শেষ সময়। প্রকৃতির আচরণ বোঝা বড় দায়। কখনো তপ্ত রোদ। আবার কখনোবা আকাশ কালো করে নেমে আসছে ঝুম বৃষ্টি। মৌসুমি ঝড়ে কখনোবা লন্ডভন্ড করে যাচ্ছে চারদিক। এ যেন জরাজীর্ণতাকে মুছে ফেলার শেষ আয়োজন।
আসছে বৈশাখে নতুন করে সাজবে প্রকৃতি। গাইবে প্রেমের গান। সেই গানে প্রেমময় হবে গোটা পৃথিবী। দূর হবে সকল অনাচার, দুঃখ, গ্লানি, হতাশা। অপশক্তিকে রুখে দিয়ে পৃথিবী সাজবে নতুন করে। মাথা উঁচু করে সাম্যের গান গাইবে মনুষ্যজাত। তাইতো বাংলা নববর্ষ-১৪২৬-এর মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্যও ঠিক করা হয়েছে সে বিষয়টি মাথায় রেখে- ‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’।

আগামী শনিবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪২৬-পহেলা বৈশাখ। দিবসটিকে বরণ করতে বাঙালির প্রতি বছরই থাকে নানা আয়োজন। তার মধ্যে অন্যতম মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের হওয়া এ শোভাযাত্রায় গুরুত্ব পায় জাতির জন্য হুমকি হয়ে ওঠা সমসাময়িক নানা অসঙ্গতি। সে অনুযায়ী তৈরি করা হয় বিভিন্ন মোটিফ, মুখোশ, মাটির তৈরি পুতুলসহ নানা শিল্পকর্ম। এসব শিল্পকর্ম তৈরিতে চারুকলার শিক্ষার্থীরা চৈত্র মাসে পার করেন ব্যস্ত সময়। কারণ এসব বিক্রি করে পাওয়া অর্থইতো জোগান দেয় মঙ্গল শোভাযাত্রার আয়োজনের।
বরাবরের মতো এবারো চারুকলার সিনিয়র ব্যাচ মঙ্গল শোভাযাত্রার কাজের নেতৃত্ব দিচ্ছে। জানতে চাইলে আহ্বায়ক তন্ময় দেব নাথ বলেন, ‘আমাদের প্রস্তুতি চলছে। বিভিন্ন প্রক্রিয়া আছে। আমরা একটার পর একটা শেষ করছি। আশা করছি, নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারব।’

রোববার (৭ এপ্রিল) চারুকলায় গিয়ে শিক্ষার্থীদের ব্যস্ততার দৃশ্য চোখে পড়ে। ভেতরে হাতুড়ি পেরেকের ঠুকঠাক শব্দ। চলছে বাঁশের কঞ্চি দিয়ে নানা রকমের মোটিফ তৈরি থেকে শুরু করে ছবি আঁকা, সরা, পুতুল, ভাস্কর্য তৈরির কাজ। সেগুলোকে শিল্পর তুঁলিতে শেষ আঁচড় দিচ্ছেন কেউ কেউ। আবার নিজেদের তৈরি এসব শিল্পকর্ম নিয়ে একদম সম্মুখ গেটে পসরা সাজিয়ে বসেছেন কয়েকজন। দেয়ালেও শোভা পাচ্ছে এসব শিল্পকর্ম। আসা দর্শনার্থীরা দেখছেন-পছন্দ হলেই কিনে ঘরে ফিরছেন।
আয়োজকরা জানান, এবারের মঙ্গল শোভাযাত্রার পুরোভাগে থাকবে মহিষ, পাখি ও ছানা, হাতি, মাছ, বক, জাল ও জেলে, ট্যাপা পুতুল, মা ও শিশু এবং গরুর আটটি শিল্পকাঠামো। এ ছাড়াও রয়েছে পেইন্টিং, মাটির তৈরি সরা, মুখোশ, রাজা-রানির মুখোশ, সূর্য, ভট, লকেট ইত্যাদি।

চারুকলার সামনের গেট দিয়ে সামনে এগোতে দেখা যায়, বিক্রির জন্য বিভিন্ন রকমের তৈরি শিল্পকর্ম সাজিয়ে রেখেছেন শিক্ষার্থীরা। এর পশ্চিম পাশে কক্ষের ভেতরে-বাইরে চলছে চিত্রকর্ম, মুখোশ, ফুল, ট্যাপা পুতুল, সরাসহ হরেক রকমের শিল্পকর্ম তৈরির কাজ। অন্যদিকে জয়নুল গ্যালারির দক্ষিণ পাশে শিক্ষার্থীরা বাঁশের কঞ্চি ও কাঠ দিয়ে তৈরি করছেন বিভিন্ন ধরনের মোটিফ। স্ট্রাকচার তৈরির কাজ শেষ হলে সেখানে কাগজ পেঁছিয়ে দেয়া হবে রঙের আস্তরণ।
শিক্ষার্থীরা নিজেদের তৈরি শিল্পকর্ম বিক্রি করেই মঙ্গল শোভাযাত্রার অর্থের জোগান দিচ্ছে। শিক্ষার্থীরা জনান, এক হাজার টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকা পর্যন্ত দামের মুখোশ রয়েছে। তবে বড় রাজা-রানির মুখোশের দাম আরও অনেক বেশি। এ ছাড়া বড় সরাচিত্র ৫০০-১০০০ টাকা, ছোট সরাচিত্র ২০০-৫০০ টাকা, বাঘ ও পেঁচা ১০০০-১৫০০ টাকা, পাখির ট্যাপা পুতুল ১০০-৩০০ টাকা, পেপার ম্যাশ ৫-১০ হাজার টাকা, ফুল ১০০-২০০ টাকা, চিত্রকর্ম ১৫০০-৫০০০ টাকায় বিক্রি হচ্ছে।

২১তম ব্যাচের শিক্ষার্থী অদ্রিয়ন্তী রায় উর্মি বলেন, ‘আমাদের বিভিন্ন স্ট্রাকচার তৈরির কাজ চলছে। আশা করছি, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারব।’

তিনি বলেন, ‘আমাদের তৈরি বিভিন্ন শিল্পকর্ম ইতোমধ্যে আমরা এখানে পসরা সাজিয়েছি। দর্শনার্থীরাও আসছেন। পছন্দ হলে কিনে নিচ্ছেন। আশা করছি, এবারের মঙ্গল শোভাযাত্রা অন্য যে কোনোবারের থেকে আরও বেশি সুন্দর হবে।’
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
