আলুর মূল্যবৃদ্ধির পেছনে সিন্ডিকেট!
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩
ক্রেতাদের উদ্বেগ আর ভোক্তা অধিকারসহ সংশ্লিষ্টদের মনিটরিংয়ের পরও লাগাম টানা যাচ্ছে না আলুর দাম বৃদ্ধির। এক মাসের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে প্রতি কেজিতে আলুর দাম বেড়েছে আরও ১০ টাকা। অর্থাৎ ৫০ কেজির প্রতি বস্তায় দাম বেড়েছে ৫০০ টাকা। পর্যাপ্ত জোগান থাকলেও কেন দাম বাড়ছে, তা নিয়ে অসন্তোষ আর নানা প্রশ্ন বিরাজ করছে দেশের আলু উৎপাদনের শীর্ষ জেলা মুন্সীগঞ্জের ভোক্তাদের মাঝেও। অভিযোগে প্রকাশ, মধ্যস্বত্তভোগী আর সিন্ডিকেটের কারসাজির কারণে হিমাগার থেকে বাজারে পর্যাপ্ত আলুর সরবরাহ না করে সংকট দেখানো হচ্ছে। এর মাধ্যমেই বাড়ানো হচ্ছে দাম। এতে একদিকে অত্যধিক মুনাফায় পকেট ভারী হচ্ছে ব্যবসায়ীদের আর বিপাকে পড়ছে সাধারণ ভোক্তারা।
সরেজমিন জেলার কয়েকটি বাজারে ঘুরে দেখা যায়, বর্তমানে খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫২ টাকায়। পাইকারি বাজারে ৩৮-৩৯ টাকা। গত মাসে খুচরা বাজারে দাম ছিল ৩৮-৪০ টাকা আর পাইকারি বাজারে ছিল ২৭-২৮ টাকা। অনুসন্ধান ও সংশ্লিষ্টদের তথ্য মতে, এ বছর মুন্সীগঞ্জে হেক্টরপ্রতি আলু উৎপাদনে গড়ে খরচ হয়েছে ৩ লাখ ১৩ হাজার টাকা। প্রতি হেক্টরে উৎপাদন হয়েছ ৩০ দশমিক ৭৫ টন বা ৩০ হাজার ৭৫০ কেজি। অর্থাৎ মাঠে এ বছর আলুর কেজিপ্রতি উৎপাদনে খরচ হয়েছে ১০ থেকে ১১ টাকা। পরিবহন খরচ ও হিমাগার সংরক্ষণ মিলিয়ে খরচ ১৬-১৭ টাকা, যা বাজারে ভোক্তাদের ক্রয় করতে হচ্ছে এখন ৫০ টাকা দামে। আর মৌসুমের শুরুতে কৃষক পর্যায় থেকে ব্যবসায়ীরা এবার আলু বস্তাপ্রতি ৭০০ থেকে ৭৫০ টাকায় ক্রয় করেছিলেন, সেসব বস্তা আলু এখন বিক্রি করছে ১ হাজার ৯০০ থেকে ১ হাজার ৯৫০ টাকা দামে। হিমাগার খরচ পুষিয়ে বস্তায় তাদের লাভ দাঁড়াচ্ছে ৯০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত অর্থাৎ কেউ যদি ১ হাজার বস্তা আলু সংরক্ষণ করে থাকেন, বর্তমান বাজারে বিক্রিতে লাভের পরিমাণ দাঁড়াবে ১০ লাখ টাকা, আর ১০ হাজার বস্তা সংরক্ষণ করে থাকলে লাভের অঙ্কটা কোটির ঘরে। ভোক্তারা বলেছে লাভের এমন প্রেক্ষাপট বলে দেয় ব্যবসারীদের হাতে থাকা আলু এখন রীতিমতো ‘আলাদিনের চেরাগ’।
ব্যবসায়ীরা সংকটের কথা বললেও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে এ জেলায় ১০ লাখ টনের বেশি আলু উৎপাদিত হয়েছে। এখনো জেলায় সচল হিমাগারগুলোতে ২ লাখ ৫৬ হাজার ৫৬০ টন আলু মজুত রয়েছে, যার মধ্যে ১ লাখ ৭৮ হাজার ৯৮০ টন খাওয়ার আলু ও ৭৭ হাজার ৫৮১ টন বীজ আলু। সংশ্লিষ্টদের তথ্যমতে, গত জুলাই ও আগস্ট মাসে জেলার হিমাগার থেকে বাজারজাত করা হয়েছে প্রায় ৮৬ হাজার ৭৭৩ টন আলু।
জেলা কৃষি সম্প্রসরাণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা এ বি এম ওয়াহিদুর রহমান জানান, এ জেলায় খাদ্যচাহিদার চেয়ে অনেক বেশি পরিমাণ আলু উৎপাদিত হয়েছে। সংকটের অজুহাতে মূল্যবৃদ্ধি অযৌক্তিক।
দিশেহারা রংপুরের আলুচাষি।
এ বিষয়ে কথা হয় বেশ কয়েক জন ব্যবসায়ীর সঙ্গে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন ব্যবসায়ী জানান, বর্তমানে কৃষকদের হাতে আর বেশি আলু নেই। কোনো হিমাগারে যদি ২ লাখ বস্তা আলু থাকে, তাহলে ২০ হাজার বস্তা কৃষকদের আর বাকি সব ব্যাপারীদের। পূর্বে যেভাবে হিমাগার থেকে আলু বাজারজাত করা হতো, সিন্ডিকেটের মাধ্যমে তা এখন ভিন্নভাবে হচ্ছে। আগে ব্যবসায়ীরা হিমাগার থেকে যে যার ইচ্ছে মতো আলু বাজারজাত করত, এখন নিয়ম করে পর্যায়ক্রমে সেটি করা হচ্ছে। আগে যেখানে একটি হিমাগার থেকে প্রতিদিন চার ব্যবসায়ীর চার ট্রাক আলু বাজারে যেত, সেখানে এখন দুই ব্যবসায়ীর দুই ট্রাক বাজারে যায়। ফলে বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকায় দাম বেড়ে যাচ্ছে।
তারা আরও বলেন, বর্তমানে পাইকারিতে ৩৮-৩৯ টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে। অর্থাৎ ৫০ কেজির এক বস্তা আলুর দাম ১ হাজার ৯০০ টাকা। প্রথম পর্যায়ে এসব আলু ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে ১৪-১৫ টাকা কেজি দরে প্রতি বস্তা ৭০০-৭৫০ টাকায় ক্রয় করেছিলেন। জমি থেকে হিমাগারজাত করতে ২৩০-২৫০ টাকা খরচ। সব মিলিয়ে ১ হাজার টাকা হলেও বর্তমান বাজারে সেসব ব্যবসায়ী সেসব বস্তা বর্তমানে বিক্রি করছেন ১ হাজার ৯০০ থেকে ২ হাজার। প্রতি বস্তায় আলুতে ব্যবসায়ীদের লাভ হচ্ছে ৯০০ থেকে ১ হাজার টাকা। এমন লাভ ধরে রাখতেই সিন্ডিকেট কাজ করছে। পাইকারি বাজারের প্রভাব পড়ছে খুচরা বাজারে। সূত্রটি আরও জানায়, সিন্ডিকেটের পাশাপাশি দাম বাড়ার আরেক কারণ হলো হাতবদল। হিমাগারগুলোতে আলু সংরক্ষণ রেখেই রসিদ বা হস্তান্তর ছাড়াই ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় প্রচলিত রয়েছে। এতে প্রতি হাতবদলেই দাম বেড়ে যাচ্ছে আলুর।
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্টের ছবি
- কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের
- যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে নিল নেদারল্যান্ডস
- নগদের মালিকানায় আবুল খায়ের গ্রুপ
- ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা
- ভেনেজুয়েলায় এখনও নির্বাচনের পরিবেশ দেখছেন না ট্রাম্প
- বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
- যেভাবে খুঁজে বের করা হলো মন্ত্রীর ব্যবহৃত গাড়ির নম্বর
- মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
