আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু অভিনয় শিল্পী সংঘের নতুন কমিটির
প্রকাশিত: ২৯ জুন ২০১৯
অভিষেক হলো অভিনয় শিল্পী সংঘের নতুন কার্যকরী পরিষদের। শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় নব নির্বাচিতদের শুভেচ্ছা জানান সংগঠনটির অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা খায়রুল আলম সবুজ, মাসুম আজিজ, বৃন্দাবন দাস। ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু, টেলিভিশন প্রোগাম প্রডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি সাজু মুনতাসির, সাধারণ সম্পাদক ইরেশ জাকের, নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা ও নাটকের অন্যান্য সংগঠনের নেতাসহ নাট্যাঙ্গণের প্রবীণ ও এ সময়ের শিল্পীরা।
আয়োজনের শুরুতে নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের কর্মপরিকল্পনার কিছু বিষয় তুলে ধরেন।
সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেন, আমাদের অন্যতম বড় কাজ হবে অভিনয়কে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা। এজন্য সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সঙ্গে বসে কাজটি এগিয়ে নিতে হবে। একজন অভিনয়শিল্পীর পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রে পেশা হিসেবে যেন অভিনয়শিল্পী লিখতে পারেন সেই কাজটি করতে চাই।
তিনি আরো বলেন,যারা গুণী শিল্পীরা আছেন তাদের নিয়ে তথ্যচিত্র নির্মাণের মাধ্যমে তাদের অবদান সংরক্ষণ করতে হবে। একটা আর্কাইভ নির্মাণের পরিকল্পনা আছে। অভিনয়শিল্পীদের তথ্য সংরক্ষণের জন্য একটা ওয়েবসাইট তৈরির পরিকল্পনাও আছে। এছাড়াও অভিনয় শিল্পী সংঘের প্রতিষ্ঠার দিনে সবাই মিলে উদযাপন করার পরিকল্পনা চলছে।
নির্বাচনের আগে আদালতের নিষেধাজ্ঞা নিয়ে সেলিম বলেন, এটা আইনি প্রক্রিয়া। যারা এই কাজটি করেছে তাদের প্রতি আমরা নিন্দা জানাই। তবে এর উত্তর আমরা আইনের মাধ্যমেই দেব।
সাধারণ সম্পাদকের বক্তব্যে আহসান হাবিব নাসিম বলেন, আমরা অনেক অভিনয়শিল্পী ও পরিচালকদের বলতে শুনি, তারা কাজ করে সন্তুষ্ট হচ্ছেন না। কাজ শেষে বাড়ি ফেরেন, সঙ্গে নিয়ে যান মানসিক যন্ত্রণা। আমাদের অন্যতম বড় কাজ হবে অভিনয়শিল্পীদের পেশাদারিত্বের নিরাপত্তা প্রতিষ্ঠা করা।
এসব পরিকল্পনার সঙ্গে আগের সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন নব নির্বাচিত কমিটির নেতারা। এছাড়াও নতুন কোনো কাজে সবার অংশদারিত্বে সুন্দর ও স্বচ্ছ পরিবেশ তৈরি করা মূল লক্ষ হবে বলে উল্লেখ বলেন সভাপতি ও সাধারণ সম্পাদক।
গেল ২১ জুন অভিনয় শিল্পী সংঘের নির্বাচনের ভোটগ্রহণ এবং ফল ঘোষণা হয়। এরপর ২৪ জুন রাতে অভিনয়শিল্পী সংঘের নিকেতন কার্যালয়ে সীমিত আয়োজনে বিজয়ী প্রার্থীরা শপথ নেন। ২০১৯-২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে নতুন সভাপতি হিসেবে শহীদুজ্জামান সেলিম আর সাধারণ সম্পাদক পদে আহসান হাবিব নাসিম পুনরায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২১টি আসনের জন্য লড়াই করেন ৫১ জন অভিনয়শিল্পী।
এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম, ইকবাল বাবু ও তানিয়া আহমেদ। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান জর্জ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রওনক হাসান এবং আনিসুর রহমান মিলন। অর্থ সম্পাদক নূর এ আলম, দফতর সম্পাদক মেরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায়, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন, আইন ও কল্যাণ সম্পাদক পদে শামীমা ইসলাম তুষ্টি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল।
নতুন কমিটির নির্বাচিত সাত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন- নাদিয়া আহমেদ, সেলিম মাহবুব, জাকিয়া বারী মম, বন্যা মির্জা, মুনিরা বেগম মেমী, শামস সুমন ও রাজীব সালেহীন।
- রোনালদো কেন নায়ক থেকে ভিলেন
- অভিবাসী স্থানান্তরে যুক্তরাষ্ট্র-জামাইকার চুক্তি স্বাক্ষর
- প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি মজুদারের
- নোয়াখালি সোসাইটির উপদেষ্টা আমানতের ইন্তেকাল
- বাংলাদেশি স্পোর্টস কাউন্সিলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী?
- ২৬ জুন ডেমোক্র্যাটিক প্রাইমারি: বাংলাদেশিদের পরীক্ষা
- নাটকীয়তায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি স্বাক্ষর
- মেয়রের পদ থেকে মামদানিকে অপসারণের ষড়যন্ত্র
- নিউইয়র্কবাসীরা পাচ্ছেন ৬০০ ডলারের ট্যাক্স রিলিফ
- পিপিএল’র বিরুদ্ধে লাখো ডলার আত্মসাতের মামলা
- বিশ্বকাপে অঘটন ঘটতেই থাকবে।
- আমার দেখা ওয়ার্ড কাপ
- আজকাল ৯২৭
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
- পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
- এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
- এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
- নিউইয়র্কে ভাড়া স্থিতিশীল রাখার দাবিতে বিক্ষোভ
- শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড
- পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ
- বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা
- ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, অভিযোগ এইচআরডব্লিউর
- মোদি শান্ত ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই:ট্রাম্প
- জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
- ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে
- দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
