আঞ্চলিক খাবারের স্বাদে...
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮
‘জেগো দিল বিশাল, হেগো বাড়ি বরিশাল’- বরিশালের বিখ্যাত এই উক্তি সাঁটানো দেয়ালে। শুধু বরিশাল নয়; চিটাগাং, সিলেট, ঢাকা, নোয়াখালী, বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় সব বাণীতে সাজানো সবকটি দেয়াল। বাণীগুলো পড়তে পড়তেই সব অঞ্চলের বিখ্যাত ও মজাদার খাবার চেখে দেখতে পারবেন এখানে। বলছি আঞ্চলিক খানার কথা।
ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ডের ভেতর দিয়ে এগিয়ে হাতের বামে গেলেই দেখা মিলবে আলী হোসেন স্কুলের। সেটা পেরিয়ে আরেকটু সামনে আঞ্চলিক খানা রেস্টুরেন্টটি। চুইঝাল খেতে খুলনা না গিয়ে ধানমন্ডির শংকরে চলে যেতে পারেন! সিলেটের স্পেশাল সাতকড়ায় গরু ভুনার দেখাও মিলবে এখানে। রয়েছে কুমিল্লার রসমালাই ও কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। অঞ্চলভেদে বিখ্যাত সব খাবার দিয়ে সাজানো আঞ্চলিক খানার ফুড মেন্যু।
আঞ্চলিক খানার স্বত্বাধিকারী রোমিও স্কান্দার জানালেন, ঘুরতে ও খেতে ভালোবাসেন তিনি। ফলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেমন যাওয়া হয়েছে, তেমনি প্রতিটি অঞ্চলের বিখ্যাত সব খাবারের স্বাদও নেওয়া হয়েছে। জানান, একবার শুধু খুলনা গিয়েছিলেন চুই বিফ খাওয়ার জন্য! পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত সব খাবার একই ছাদের নিচে নিয়ে আসার ইচ্ছে থেকেই শুরু করেন আঞ্চলিক খানার কার্যক্রম। ব্যতিক্রমী কনসেপ্ট, খাবারের চমৎকার স্বাদ ও হাতের নাগালে থাকা দামের কারণে ভোজনরসিকদের পছন্দের তালিকায় জায়গা করে নেয় আঞ্চলিক খানা। রোমিও জানান, চলতি মাসেই আঞ্চলিক খানা পথচলার এক বছর পূর্ণ করলো।
পছন্দের খাবার অর্ডার করলেই মাটির সরায় চলে আসবে খাবার। আঞ্চলিক খানায় রয়েছে ঢাকার স্পেশাল মটকি বিরিয়ানি, নোয়াখালীর স্পেশাল শসা নারকেলে চিংড়ি ও ছোট মাছের মরিচ খোলা, চট্টগ্রামের মেজবান মাংস ও কালাভুনা, খুলনার স্পেশাল চুই বিফ ও চিকেন, সিলেটের বিখ্যাত সাতকড়ায় মাংস এবং আদিবাসী স্পেশাল ব্যাম্বু বিরিয়ানি।
আরও পাবেন থানকুনি পাতা ভর্তা, লোনা ইলিশ ভর্তা, চেপা শুটকি ভর্তা, কলার মোচা ভাজা, কচুর শাক দিয়ে ইলিশের মাথা ভুনাসহ আরও অনেক আইটেম। খাবারের শেষে ডেসার্ট হিসেবে খেতে পারেন কুমিল্লার বিখ্যাত রসমালাই অথবা কুষ্টিয়ার কুলফি মালাই। রয়েছে সুস্বাদু ডাবের লাচ্ছি।
বিখ্যাত উক্তি দিয়ে রেস্টুরেন্ট সাজানোর আইডিয়া সম্পর্কে জানতে চাইলে রোমিও জানালেন, দেশের প্রতিটি অঞ্চলেই রয়েছে ভিন্ন ভিন্ন প্রচলিত বচন। নিজ এলাকার বিখ্যাত খাবারের পাশাপাশি এসব বাণীর সঙ্গেও জড়িয়ে আছে স্থানীয়দের আবেগ ও ভালোবাসা। যেমন ‘জেগো দিল বিশাল, হেগো বাড়ি বরিশাল’ এই একটি কথা দিয়েই যেন বরিশালের অধিবাসীরা প্রকাশ করতে পারে নিজেদের পরিচয়। এই আবেগের জায়গা থেকেই অঞ্চলভেদে বিখ্যাত সব খাবারের স্বাদ তুলে আনার পাশাপাশি স্থানীয় উক্তিগুলো যোগাড় করে রেস্টুরেন্ট সাজিয়েছে আঞ্চলিক খানা। এখানে খেতে এসে সবাই চেষ্টা করেন নিজের এলাকার প্রচলিত বাণীটি খুঁজে বের করতে। অনেকে তো নিজ অঞ্চলের বাণী লেখা টেবিল ছাড়া খেতেই বসেন না!
রোমিও জানান, খাবার সম্পর্কিত বিখ্যাত উক্তিগুলো যোগাড় করতে পোহাতে রয়েছে অনেক ঝক্কি। তবুও মানুষ যখন খাবারের প্রশংসা করার পাশাপাশি আগ্রহ নিয়ে নিজ এলাকার বাণীগুলো পড়েন ও এগুলোর সঙ্গে ছবি তোলেন- তখন মনে হয় সার্থক হয়েছে কষ্ট।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
