‘আজকাল’ হস্তান্তরের আনুষ্ঠানিক ঘোষণা
প্রকাশিত: ১৩ মে ২০২৩
সংবাদ সম্মেলনে শাহনেওয়াজ ও জাকারিয়া মাসুদ
আজকাল রিপোর্ট
নতুন মালিকানায় হস্তান্তর হয়েছে সাপ্তাহিক ‘আজকাল’। ডিজিটাল ওয়ান মিডিয়ার কাছ থেকে পত্রিকাটির পরিচালনাভার গ্রহণ করেছে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির অতি পরিচিত ব্যক্তিত্ব প্রথিতযশা ব্যবসায়ী জনাব শাহনেওয়াজের প্রকাশনা সংস্থা শাহনেওয়াজ পাবলিকেশন। গত সপ্তাহে এই মালিকানা হস্তান্তর পর্ব সম্পন্ন হয়েছে এবং আজ ১২ মে শুক্রবার থেকে নতুন ব্যবস্থাপনায় ‘আজকাল’ প্রকাশিত হচ্ছে।
গত বুধবার জনাব শাহনেওয়াজের প্রধান কার্যালয় ৭১-১৬, ৩৫ এভিনিউতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘আজকাল’-এর এই মালিকানা হস্তান্তরের ঘোষণা দেয়ার হয়।
উল্লেখ্য, ২০০৮ সালে ডিজিটাল ওয়ান লিমিটেডের পক্ষে জাকারিয়া মাসুদের সম্পাদনায় প্রকাশিত সাপ্তাহিক আজকাল বিগত পনের বছর ধরে টানা প্রকাশিত হয়ে আসছে। জাকারিয়া মাসুদ প্রথম থেকেই ছিলেন পত্রিকাটির প্রকাকশক।
বুধবারের সংবাদ সম্মেলনে পত্রিকাটির দায়িত্ব গ্রহণকারী নতুন সম্পাদক ও প্রকাশক শাহনেওয়াজের সাথে বিদায়ী সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদও উপস্থিত ছিলেন। তারা যৌথভাবে পত্রিকাটির মালিকানা হস্তান্তরের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন পত্রিকাটির প্রধান সম্পাদক মনজুর আহমদ ও ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ।
জনাব শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, শুক্রবার থেকে শাহ নেওয়াজ পাবলিকেশনের পক্ষ থেকে তার সম্পাদনায় নতুন আঙ্গিকে সাপ্তাহিক আজকাল প্রকাশিত হবে। পত্রিকাটি হবে সম্পূর্ণতই নিরপেক্ষ। আমরা হলুদ সাংবাদিকতা বিশ্বাস করি না।
তিনি বলেন, আমরা কোন মিডিয়ার প্রতিপক্ষ নই বরং ‘আজকাল’ তার নিজস্ব স্বকীয়তায় কমিউনিটির পাঠকদের উৎকর্ষ সাধনে ও সেবায় আরো গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে। পত্রিকার নীতি প্রসঙ্গে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সকল মতের প্রতিফলন এবং দল-মত নির্বিশেষ সকলের কথা তুলে ধরবে ‘আজকাল’। তিনি বলেন, কোনরকম হলুদ সাংবাদিকতার প্রশ্রয় হবে না এই পত্রিকায়।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে শাহ নেওয়াজ বলেন,প্রবীণ সাংবাদিক মনজুর আহমদ ‘প্রধান সম্পাদক’ পদে বহাল থাকবেন এবং ব্যবস্থাপনা সম্পাদক থাকবেন রানো নেওয়াজ। এছাড়াও নিউইয়র্ক ও ঢাকা অফিসে আজকাল-এর সাথে যারা আগে থেকেই কাজ করে আসছেন তারা সকলেই স্ব স্ব পদে দায়িত্ব পালন করবেন।
সাংবাদিকের অপর এক প্রশ্নের উত্তরে শাহ নেওয়াজ বলেন, আমার একাধিক ব্যবসা রয়েছে। যা করপোরেট প্রতিষ্ঠানের নিয়মে চলছে। তাই ‘আজকাল’ সম্পাদনার ব্যাপারে আমার কোন সমস্যা হবে না, বরং আজকাল-এ বেশি সময় দিতে পারবো।
তিনি আজকাল প্রকাশের ক্ষেত্রে সকল পাঠক, শুভানুধ্যায়ী ও সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।
জাকারিয়া মাসুদ জিকো তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে আজকাল নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। নিউইয়র্কের গন্ডি পেরিয়ে, বিশ্ব বাঙালির কাছে আজকালের পরিচিতি এখন পৌঁছে গিয়েছে। তিনি বলেন, সম্প্রতি ‘আইবিটিভি’ নামে তিনি একটি আইপি টিভি প্রতিষ্ঠা করায় দুটি মিডিয়া পরিচালনা না করা তার পক্ষে সম্ভবপর হয়ে উঠছে না। তাই তিনি ‘আজকাল’ নতুন ব্যবস্থাপনায় ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, আমি আইবিটিভি পরিচালনায় মনোনিবেশ করবো। তবে আজকাল-এর জন্য আমার সব সময় সকল সহযোগিতা অব্যাহত থাকবে।
আজকাল-এর প্রধান সম্পাদক মনজুর আহমদ পত্রিকাটি একেবারে বন্ধ না করে নতুন ব্যবস্থাপনায় ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়ায় জাকারিয়া মাসুদ জিকোকে ধন্যবাদ জানিয়ে বলেন, একটি পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার চেয়ে নতুন ব্যবস্থাপনায় তার প্রকাশনা অব্যাহত থাকা যে কোন সাংবাদিকের জন্য খুশির খবর। এ ক্ষেত্রে শাহ নেওয়াজকে পত্রিকাটি পরিচালনার দায়িত্ব দিয়ে জাকারিয়া মাসুদ অভিনন্দনযোগ্য সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ দিন ধরে পত্রিকাটির প্রধান সম্পাদকের দায়িত্ব পালনরত মনজুর আহমদ বলেন, ‘আজকাল’ কোন ‘কাট এন্ড পেস্ট’ সাংবাদিকতা করে না। আজকাল-এ প্রকাশিত সকল সংবাদই সম্পাদনার মাধ্যমে নিজস্ব রিপোর্ট হিসেবেই প্রকাশিত হয়। তিনি বলেন, আজকাল অতীতের মতো আগামীতেও তার পেশাদারিত্ব বজায় রাখবে।
ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ বলেন, আমরা ানেক দিন ধরেই পত্রিকা প্রকাশের চিন্তা-ভাবনা কওে আসছিলাম। সাপ্তাহিক ইত্তেফাক নামে একটি পত্রিকা প্রকাশের উদ্যোগও আমরা গ্রহণ করেছিলাম। কিন্তু আজকাল-এর মালিকানা বদলের প্রস্তার পাওয়ায় আমরা এটি প্রকাশনার উদ্যোগ নিয়েছি। সংবাদ সম্মেলনে পত্রিকাটিকে সফলভাবে এগিয়ে নেয়ার জন্য কমিউনিটির সব শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
জনাকীর্ণ এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকালের সহযোগী সম্পাদক হাসানুজ্জামান সাকী,
প্রবীণ সাংবাদিক কাজী শামসুল হক, পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, বাংলা পত্রিকা ও টাইম টিভির সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, সাপ্তাহিক প্রথম আলো ইউএসএর সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, সাপ্তাহিক দেশ পত্রিকার প্রকাশক মঞ্জুর হোসেন, হক কথা সম্পাদক এবিএম সালাউদ্দিন আহমেদ, ইউএসএ অনলাইন পত্রিকা সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, মুক্তচিন্তা সম্পাদক ফরিদ আলম, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক, বাংলা খবর ডট নিউজ সম্পাদক শওকত ওসমান রচি, এটিএন বাংলার যুক্তরাষ্ট্র প্রতিনিধি কানু দত্ত, ফটো সাংবাদিক নীহার সিদ্দিকী, এনওয়াই বিডিডট কম সম্পাদক শাহ ফারুক, চ্যানেল আই‘র প্রতিনিধি খোরশেদ আলম ও আইঅন বাংলাদেশ সম্পাদক রিমন ইসলাম, সাংবাদিক বেলাল আহমদ ও নিউজ টুয়েন্টি ফোরের মোস্তফা অনীক রাজ।
সংবাদ সম্মেলনের আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন মওলানা বেলাল হোসেন।
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্টের ছবি
- কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের
- যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে নিল নেদারল্যান্ডস
- নগদের মালিকানায় আবুল খায়ের গ্রুপ
- ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা
- ভেনেজুয়েলায় এখনও নির্বাচনের পরিবেশ দেখছেন না ট্রাম্প
- বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
- যেভাবে খুঁজে বের করা হলো মন্ত্রীর ব্যবহৃত গাড়ির নম্বর
- মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
