অ্যাভেঞ্জার্স: এন্ডগেম
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯
সব শেষ হয়ে যাচ্ছে! এই শেষ আনন্দের নাকি বেদনার—তা এখনো মার্ভেল–ভক্তরা বুঝে উঠতে পারছেন না। আজ রাত পোহালেই অনেক কৌতূহলের অবসান ঘটবে, মুক্তি পাবে অ্যাভেঞ্জার্স: এন্ডগেম। বেশ আগে থেকেই হলিউডের এই ছবি নিয়ে চারদিকে সাজ সাজ রব। যাঁরা সুপারহিরো ছবির ভক্ত নন, তাঁরাও এই ছবির একটি টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরছেন। জনে জনে জানতে চাইছেন, অগ্রিম টিকিট কেনার লাইন কত দূর ছাড়াল?
অ্যাভেঞ্জার্স: এন্ডগেম নিয়ে কেন এত উত্তেজনা? কেন এত হইহুল্লোড়? এসব জানতে হলে ফিরে যেতে হবে ২০০৮ সালের আয়রনম্যান ছবিতে। এই মহাযজ্ঞের শুরু সেখান থেকেই। এরপর একে একে ২২টি মার্ভেল ছবির ব্যবচ্ছেদ করে তবেই একজন দর্শককে হতে হবে ‘অ্যাভেঞ্জার্স’–এর ব্যাপারে বিশেষভাবে অজ্ঞ। নয়তো এন্ডগেম দেখতে বসে কোয়ান্টাম রিয়াল্ম, গানলেট, ইনফিনিটি স্টোন, স্ন্যাপ—এই সব গোলকধাঁধার কোনো কূলকিনারা খুঁজে পাওয়া যাবে না। আপনি যদি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ভক্ত হন, তাহলে তো এই ব্যাপারগুলো আপনার কাছে ডাল–ভাত। কিন্তু এন্ডগেম দিয়েই যদি শুরু করতে চান আপনার এমসিইউ–যাত্রা, তাহলে আজই শুরু করে দিন ‘হোমওয়ার্ক’। মার্ভেলের নতুন ও পুরোনো দর্শকদের জন্য আমরা এবার দিলাম একটি মার্ভেল সিনেমা গাইড। এই গাইডের সাহায্য নিয়ে পুরোনো ভক্তরা ঝালাই করে নিন প্রিয় ফ্র্যাঞ্চাইজির খুঁটিনাটি ইতিহাস। আর নতুনেরা এই ধারাবাহিকতা মেনে ২২টি ছবি দেখার পর শামিল হয়ে যান মার্ভেল ব্রিগেডে।
বলে রাখি, অ্যাভেঞ্জার্স: এন্ডগেম নিয়ে যেই উত্তেজনা শুরু হয়েছে, তা কিন্তু সহজে থামছে না। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ছবির অগ্রিম টিকিট বেচা শুরু হয়েছে প্রায় এক মাস আগে। তখনই দর্শকেরা টিকিট কেনার ওয়েবসাইট ফ্যানড্যাংগোতে এমনভাবে হুমড়ি খেয়ে পড়েছিলেন যে ৬ মিনিটের মধ্যে ওয়েবসাইটটি ক্র্যাশ করে। একই ঘটনা ঘটেছে ভারতেও। সেখানেও এন্ডগেম–এর অগ্রিম টিকিট বেচা শুরুর কিছুক্ষণের মধ্যে বিক্রয়কারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট থমকে যায়। নিমেষেই বিক্রি হয়ে যায় অগ্রিম টিকিট। এভাবেই বিশ্বের নানা দেশ থেকে ছবি মুক্তির আগেই রেকর্ডভাঙার খবর পাওয়া যাচ্ছে। টিকিটের বেলায় ভক্তরাও ক্যাপ্টেন আমেরিকা, থরদের সঙ্গে গলা মিলিয়ে বলছেন—‘হোয়াটএভার ইট টেকস’ (যেকোনো মূল্যে হোক না কেন); একটা টিকিট চাই! বাংলাদেশেও রাজধানীর স্টার সিনেপ্লেক্স বেশ চাপের মধ্যে আছে। জানা গেছে, এই ছবি বাংলাদেশে গড়তে যাচ্ছে নতুন রেকর্ড। আগামীকাল থেকে এই একটি ছবির প্রতিদিন প্রায় ২৫টি করে প্রদর্শনী করতে পারে স্টার সিনেপ্লেক্স তাদের দুটি শাখায়, এমনটি জানা গেল মাল্টিপ্লেক্স সূত্রে। বাংলাদেশে এর আগে এক দিনে একটি মাল্টিপ্লেক্সে কোনো ছবির এত প্রদর্শনী হয়নি।
জো রুশো ও অ্যান্থনি রুশো পরিচালিত এই ছবি হতে যাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ধাপের শেষ ছবি। অর্থাৎ গুঞ্জন শোনা যাচ্ছে, এই সিরিজের পথিকৃত অতিমানবেরা—আয়রনম্যান, ক্যাপ্টেন আমেরিকা, থর—এই ছবির পর আর একসঙ্গে ফিরবেন না বড় পর্দায়। এরপর শুরু হবে ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের ‘ফেজ ফোর’। অর্থাৎ মার্ভেলের আরও এক ঝাঁক নতুন অতিমানবদের নিয়ে এগিয়ে যাবে এমসিইউ। এদের মধ্য রয়েছে স্পাইডার–ম্যান, ডক্টর স্ট্রেঞ্জ, ক্যাপ্টেন মার্ভেল ও ব্ল্যাক প্যান্থার। তবে গত ১০ বছরে যেই প্রজন্মের শৈশব, কৈশর কেটেছে আয়রনম্যান, ক্যাপ্টেন আমেরিকা আর থরের বাহাদুরি দেখে, তাঁদের প্রিয় সেই সিনেমাটিক উত্তেজনায় ইতি টানতে হবে এবার। বিদায় জানাতে হবে ‘অ্যাভেঞ্জার’–দের।
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
