অভিনয় শিল্পী সংঘের নির্বাচন ২১ জুন
নিউজ ডেস্ক:
প্রকাশিত: ১৫ মে ২০১৯
টেলিভিশন অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচিত কমিটির মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে। শিল্পীদের সংগঠিত রাখা, স্বার্থ রক্ষা করা ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে কাজ করার উদ্দেশ্য নিয়ে আগামী ২১ জুন অভিনয়শিল্পী সংঘের দ্বি–বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।
তিনি বলেন, ১৯ এপ্রিল অভিনয়শিল্পী সংঘের দ্বি–বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কিছু সাংগঠনিক জটিলতার কারণে পিছিয়ে যায়। এবার নতুন তারিখে আগামী ২১ জুন সমিতির দ্বি–বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ওই দিন সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। ওইদিন রাতেই ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র সংগ্রহ, জমা এবং প্রত্যাহারের বিষয়ে নাসিম বলেন, এবারের নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিরা আগামী ১৫ মে থেকে ১৮ মে পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। আর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২২ মে এবং ২৯ অথবা ৩০ মে পর্যন্ত প্রত্যাহার করতে পারবেন। এর পরেই জানা যাবে ২১ পদের বিপরীতে কতজন প্রার্থী ও কয়টি প্যানেল হচ্ছে
নাসিম আরো জানান, এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করবেন খায়রুল আলম সবুজ। নির্বাচন কমিশনার হিসেবে আরো থাকবেন মাসুম আজিজ ও বিন্দাবন দাস। বর্তমান সমিতির সদস্য সংখ্যা ৮১৯ জন। তবে যারা চাঁদা পরিশোধ করে নবায়ন হবেন তারাই ভোট দিতে পারবেন।
সম্প্রতি অভিনয় শিল্পী সংঘ সমাজসেবা অধিদফতরে নিবন্ধিত হয়েছে। কিন্তু সমিতির সদস্যদের মধ্যে কথা উঠে বর্তমান কমিটির কয়েকজন ব্যক্তির নামে নিবন্ধন করা হয়েছে।
এ বিষয়ে নাসিম বলেন, সমিতির নিবন্ধন এখন প্রত্যেকটি সদস্যের নামে। আমরা যখন সমাজসেবা অধিদফতরে সমিতির নিবন্ধন করতে যাই তখন তারা অপশন দেয় অল্প সংখ্যক লোকের নামে নিবন্ধন করলে দ্রুততার সঙ্গে হবে। সেই মোতাবেক কমিটির ২১ জনের দ্বিগুন ৪২ জনের নামে নিবন্ধন করা হয়। কিন্তু পরবর্তীতে সমিতির ৮১৯ জন সদস্যকেই অন্তর্ভুক্ত করা হয়েছে।
অভিনয় শিল্পী সংঘে বর্তমানে যে কমিটি ক্ষমতায় রয়েছে তাদের নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি। সেখানে সভাপতি পদে জয়ী হয়েছিলেন শহীদুল আলম সাচ্চু, আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন আহসান হাবিব নাসিম। এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হন আজাদ আবুল কালাম, জাহিদ হাসান শোভন ও তানভিন সুইটি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন অর্থ সম্পাদক তানিয়া আহমেদ।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন আনিসুর রহমান মিলন ও রওনক হাসান। সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান জর্জ, অনুষ্ঠান সম্পাদক বন্যা মির্জা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর, দফতর সম্পাদক শামস সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওমর আয়াজ ওনি এবং আইন ও কল্যাণ সম্পাদক নির্বাচিত হন শামীমা তুষ্টি।
ওই নির্বাচনে কার্যনির্বাহী পদে জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, আহসানুল হক মিনু, ওয়াসিম যুবরাজ, নিকুল কুমার মণ্ডল, সুজাত শিমুল, সেলিম মাহবুব, মুকুল সিরাজ ও সনি রহমান জয়লাভ করেন।
প্রথমবার অনুষ্ঠিত অভিনয়শিল্পী সংঘের এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এস এম মহসীন। তার সহযোগী হিসেবে ছিলেন কেরামত মওলা ও হাফিজুর রহমান সুরুজ।
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
