‘অনেক কিছু শিখেছি তার কাছ থেকে’
নিউজ ডেস্ক:
প্রকাশিত: ১৬ মে ২০১৯
মঙ্গলবার রাতে তুরস্ক রওনা করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এর আগে বিভিন্ন দেশে শুটিং করলেও তুরস্কে প্রথমবার গেলেন তিনি। আসছে ঈদে ঘোষণা দেওয়া মালেক আফসারী পরিচালিত ছবি ‘পাসওয়ার্ড’-এর গানের শুটিংয়ের জন্য সেখানে গিয়েছেন বুবলী। যাওয়ার আগে এই অভিনেত্রী বলেন, অন্যরকম একটি ছবি পেতে যাচ্ছে দর্শকরা। এর আগে বিভিন্ন ছবির কাজে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া যাওয়া হলেও এবারই প্রথম তুরস্কে ‘পাসওয়ার্ড’ ছবির তিনটি গানের শুটিং করব। তিনটি তিন ধরনের গান হতে যাচ্ছে। দারুণ হবে বলে আশা করছি। তুরস্কের ইস্তাম্বুলসহ বেশকিছু জায়গায় এর দৃশ্যধারণের কাজ হবে। কাজটি নিয়ে আমি আশাবাদী। এ ছবিতেও বুবলীর নায়ক হিসেবে ঢালিউড কিং শাকিব খান অভিনয় করছেন। ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন শাকিব। ছবিটি পরিচালনা করছেন মালেক আফসারী। এরইমধ্যে বুবলীর কাজ দেখে প্রশংসা করেছেন এই নির্মাতা। তিনি ‘মেধাবী, ভদ্র ও শুটিং সেটে যন্ত্রণা নেই কাজ করতে গিয়ে’ এমন নায়িকা হিসেবে আখ্যা দিয়েছেন বুবলীকে। আর মালেক আফসারীর সঙ্গে বুবলীর প্রথম কাজের অভিজ্ঞতা কেমন জানতে চাইলে এই চিত্রনায়িকা বলেন, অসাধারণ। তিনি কি মাপের মেধাবী নির্মাতা তা কাজ না করলে আমি বুঝতে পারতাম না। অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। আগে শুধু শুনেছি যে, তিনি ভালো নির্মাণ করেন। কিন্তু কিভাবে একটি চিত্রনাট্যকে স্ক্রিনপ্লে করতে হয় তিনি তা জানেন ও বুঝেন। সত্যিই তার সঙ্গে কাজ করে শুটিং সেটে অনেক কিছু শিখতে পেরেছি। এদিকে গত ১১ই মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়েছে ছবিটির প্রথম লুকের পোস্টার। এটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পান শাকিব। তবে শাকিব-বুবলীর গান এবং ছবির মূল টিজার কবে আসবে জানতে চাইলে বুবলী বলেন, খুব শিগগিরই একের পর এক চমক আসবে। কারণ এখানে চমকের শেষ নেই। ছবিটিতে মিশা সওদাগর, ইমন, ডনভাইসহ অনেক তারকা অভিনেতা-অভিনেত্রী কাজ করেছেন। ‘পাসওয়ার্ড ’ ছবির সহশিল্পী, সেট ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, পরিচালক, সহকারী পরিচালক সকলেই বেশ পরিশ্রমী। আর ছবিটির শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে অন্যরকম উত্তেজনা। তাই দর্শকরা নিরাশ হবেন না। এসকে ফিল্মস থেকে নির্মিত হচ্ছে ছবিটি। শাকিবের পাশাপাশি এ ছবির সহ-প্রযোজক হিসেবে আছেন এমডি ইকবাল। ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’ এবং ‘ক্যাপ্টেন খান’ নামের সাতটি ছবি এরইমধ্যে বুবলীর মুক্তি পেয়েছে। আসছে ঈদেও আসবে তার নতুন ছবি ‘পাসওয়ার্ড’। শাকিবের সঙ্গে আবারো নতুন ছবি। এ প্রসঙ্গে বুবলী বলেন, শাকিব খানের সঙ্গে কাজ করে এ পর্যন্ত অনেক কিছুই শিখতে পেরেছি। এখনো কাজ করেত গিয়ে শিখছি আমি। তিনি আমাদের দেশের অনেক মেধাবী একজন অভিনেতা। আর আমি শাকিবের সঙ্গে বেশ কিছু কাজ করার সুযোগ পেয়েছি। বিশেষ করে আমাদের দুজনকে জুটি হিসেবে এরইমধ্যে গ্রহণ করেছেন দর্শকরা। ফলে একের পর এক ছবিতে দুজনের জুটি হিসেবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এ কথাগুলো পুরানো হলেও এটাই সত্যি। আর ‘পাসওয়ার্ড’ ছবি নিয়ে আগাম কিছু বলতে চাই না। দর্শকদের সিনেমা হলে গিয়ে এ ছবিটি দেখতে অনুরোধ করব। আমার বিশ্বাস, তারা মুগ্ধতা নিয়েই সিনেমা হল থেকে ছবিটি দেখে বের হবেন। এরমধ্যে বুবলী তিব্বতের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এটি টিভিতে প্রচারের পর আরো বেশকিছু বিজ্ঞাপনের প্রস্তাব পেলেও সেগুলোতে কাজ করেননি তিনি। বুবলী বলেন, খুব বেশি কাজ করতে চাই না। এখন বেশকিছু ভালো ছবি এদেশে নির্মাণ হচ্ছে। তাই দেখে শুনে ভালো মানের কিছু কাহিনীর ছবিতে কাজ করতে চাই।
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
