অনিশ্চয়তার দোলাচলে টানেলে আটকে পড়া ৪১ শ্রমিকের জীবন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩
আবার বন্ধ ভারতের উত্তরাখন্ডের টানেলের উদ্ধারকাজ। কবে উদ্ধার করা যাবে ৪১ জন শ্রমিককে, তা নিশ্চিতভাবে বলতে পারছেন না উদ্ধারকারী দল। শুক্রবার (২৪ নভেম্বর) রাতে টানেলের ভেতরে লোহার পাইপে ধাক্কা লাগে, থামিয়ে দেওয়া হয় উদ্ধারকাজ। ক্ষতিগ্রস্ত হয় ড্রিলিংয়ে ব্যবহৃত অগার মেশিনের ব্লেড।
এবার অগার মেশিনের কাজ বন্ধ করে দেওয়া হলো। শনিবার উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হলো, টানেলে আর অগার মেশিন ব্যবহার করা হবে না। এবার ম্যানুয়ালি অর্থাৎ শ্রমিক দিয়েই পাথর-মাটি খনন করা হবে।
এদিন উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার রাতে খননের সময় ফের টানেলের ভেতরে থাকা পাইপে ধাক্কা লাগে। ক্ষতিগ্রস্ত হয় অগার মেশিনের ব্লেড। বারংবার একই সমস্যা হওয়ায়, উদ্ধারকারী দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আর অগার মেশিন ব্যবহার করা হবে না।
উদ্ধারকারী দল বৈঠক করার পর সিদ্ধান্ত নেয়, ম্যানুয়াল ড্রিলিং করা হবে। এটাই শেষ ভরসা। টানেলের মাত্র ১০ শতাংশ ড্রিলিং বাকি রয়েছে। শ্রমিকরা এই অংশের মাটি কোদাল দিয়ে খনন করবে। তবে এটি যথেষ্ট সময়সাপেক্ষ। ১৮ থেকে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে এই অংশের খনন করার জন্য। রোববার থেকে ম্যানুয়াল ড্রিলিং শুরু করা হতে পারে।
আপাতত টানেলের ভেতর থেকে অগার মেশিনের ভাঙা অংশ বের করে আনা হচ্ছে। এবার এই মেশিন ব্য়বহার করা হবে টানেলে খোঁড়া গর্তের মধ্যে পাইপ ঢোকানোর জন্য।
উদ্ধারকারী দল জানিয়েছে, টানেলের ভেতরে যে অংশটুকুর খনন বাকি রয়েছে, তা যন্ত্রের বদলে শ্রমিকদের দিয়েই খনন করা হবে। আটকে থাকা শ্রমিকদের সঙ্গে উদ্ধারকারী দলের মধ্যে দূরত্ব মাত্র ১০ থেকে ১২ মিটার। এই অংশটুকু শ্রমিকরা কোদাল দিয়ে খনন করবে। আপাতত যে পরিকল্পনা করা হয়েছে, তাতে পাইপের ভেতরে দুইজন শ্রমিককে পাঠানো হবে। একজন শ্রমিক মাটি কাটবেন, অপরজন সেই মাটি-পাথরগুলো বাইরে বের করে আনায় সহযোগিতা করবেন। যে স্ট্রেচারে দড়ি বেঁধে শ্রমিকদের টেনে বের করে আনার পরিকল্পনা ছিল, সেই স্ট্রেচারেই ভাঙা মাটি-পাথর বের করে আনা হবে।
অন্যদিকে, ভার্টিকাল বা উল্লম্ব ড্রিলিংয়ের কাজও শুরু করা হচ্ছে সিলকিয়ারা টানেলে। এবার টানেলের উপর থেকে খনন করা হবে। এর জন্য বিশেষ মেশিনও আনা হয়েছে। আজ থেকেই এই খননকাজ শুরু হতে পারে।
উদ্ধারকাজ আটকে যাওয়ার খবর পেয়েই এ দিন ফের ঘটনাস্থলে যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। পরবর্তী কী পদক্ষেপ করা হবে ও আটকে থাকা শ্রমিকদের মনোবল বাড়াতে কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে উদ্ধারকারী দলের সঙ্গে কথা বলেন তিনি।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
