পারিবারিক কলহের জেরে গলার হার খেয়ে বিপাকে নারী!
পারিবারিক অশান্তিতে মানুষ অনেক সময় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। চীনের এক নারী পারিবারিক কলহের জেরে মেজাজ হারিয়ে গলার সোনার হার ছিঁড়ে গিলে ফেলেছিলেন। এ নিয়ে তুলকালাম কান্ডও ঘটে, বিপাকে পড়ে শেষ পর্যন্ত ঐ নারীকে হাসপাতালে নিয়ে উদ্ধার করা হয় সেই হার।
০৮:৪৮ এএম, ১৪ মে ২০১৯ মঙ্গলবার
কোয়েটায় মোটরসাইকেলে রাখা বোমা বিস্ফোরণে নিহত ৪
পাকিস্তানের কোয়েটা শহরে দুটি মোটরসাইকেলে রাখা বোমা বিস্ফোরণে চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। সন্ত্রাসীদের এ হামলায় আহত হয়েছেন আরও ১১ জন। গত রবিবার সন্ধ্যায় শহরের স্যাটেলাইট টাউন এলাকার মিনি মার্কেটে মোটরসাইকেলে লুকিয়ে রাখা আইইডি বিস্ফোরক থেকে এ হামলা ঘটানো হয়।
০৮:৪৫ এএম, ১৪ মে ২০১৯ মঙ্গলবার
`যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লে ঝুঁকির মুখে পড়বে তেল আবিব`
ইসরায়েলের জ্বালানি মন্ত্রী ইউভাল স্টেইনিৎজ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা আরও বাড়লে তেল আবিবের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
০৮:৪৫ এএম, ১৪ মে ২০১৯ মঙ্গলবার
২০৩০ সালের মধ্যে ভারতের চেয়ে ধনী হবে বাংলাদেশ
আগামী এক দশকে অর্থনীতির সূচকে প্রতিবেশি দেশ ভারতের চেয়ে বাংলাদেশ ধনী হয়ে উঠবে বলে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
০৭:৩১ এএম, ১৪ মে ২০১৯ মঙ্গলবার
শ্রীলংকায় ফের বন্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম
শ্রীলংকায় মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় দেশটিতে ফের বন্ধ করা হয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম।
১১:৪২ এএম, ১৩ মে ২০১৯ সোমবার
ঈদে বন্ধ থাকবে মৈত্রী-বন্ধন এক্সপ্রেস
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাময়িকভাবে বন্ধ থাকবে বাংলাদেশ-ভারতের মধ্যকার মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস। সাময়িকভাবে ট্রেন দু’টির সময়সূচির কিছুটা রদবদল আনা হয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলওয়ে পূর্ব ও পশ্চিমাঞ্চলের সিওপিএস এবং সিসিএমকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (মার্কেটিং) কালিকান্ত ঘোষ।
১১:৩৫ এএম, ১৩ মে ২০১৯ সোমবার
শ্রীলঙ্কায় মুসলিমদের উপর পাথর নিক্ষেপ, কারফিউ জারি
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশট নিয়ে শ্রীলঙ্কায় মসজিদ ও মুসলিমদের দোকানপাটে এলোপাতাড়ি পাথর ছুড়েছে স্থানীয় লোকজন। রবিবার দেশটির পশ্চিম উপকূলীয় শহর চিলাওতে এই হামলা চালানো হয়। এ ঘটনার পর সেখানে কারফিউ জারি করেছে প্রশাসন। রয়টার্স'র বরাত দিয়ে এ খবর দিয়েছে সৌদি গেজেট।
১১:২৯ এএম, ১৩ মে ২০১৯ সোমবার
অদ্ভুত এক ফলের গন্ধে ভবনজুড়ে আতঙ্ক, ফায়ার সার্ভিসের অভিযান!
গত শুক্রবারের ঘটনা। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরার গ্রন্থাগার ভবনে হঠাৎ তীব্র গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়লো। অনেকেই ধারনা করছিলেন গ্যাসের লাইনে হয়তো বড় ধরনের ত্রুটি রয়েছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে- এমন আশঙ্কায় দেশের জরুরি বিভাগকে খবর দেওয়া হলো। ছুটে আসলো ফায়ার সার্ভিস।
১১:২৮ এএম, ১৩ মে ২০১৯ সোমবার
মিয়ানমারে সামনের চাকা ছাড়াই বিমানের জরুরি অবতরণ
সামনের চাকা ছাড়াই বিমানের জরুরি অবতরণ করিয়েছেন মিয়ানমারের এক পাইলট। ল্যান্ডিং গিয়ার কাজ না করায় ওই পাইলট এ সিদ্ধান্ত নেন। এতে অবশ্য কোনও হতাহতের ঘটনা ঘটেনি। খবর বিবিসি'র।
১১:২৬ এএম, ১৩ মে ২০১৯ সোমবার
কাশ্মীরে হোক গণভোট, বিস্ফোরক দাবি পাকিস্তানের
গোটা ভারতজুড়ে নির্বাচন চলছে। ভোট চলছে কাশ্মীরেও। গোটা ভারতবাসী যখন বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের উৎসবে মেতে, তখন এরই মাঝে বিস্ফোরক দাবি উঠলো পাকিস্তানের কাছে থেকে।
১১:২১ এএম, ১৩ মে ২০১৯ সোমবার
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পানামা
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পানামা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। স্থানীয় সময় রবিবার এই ভূমিকম্পের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের কোনো খবর পাওয়া যায়নি।
১১:২১ এএম, ১৩ মে ২০১৯ সোমবার
নতুন করে অস্ত্র পরীক্ষা কিমের,যুদ্ধের জন্যে প্রস্তুত উত্তর কোরিয়া
সকল নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক মিসাইলের পরীক্ষা করে যাচ্ছে উত্তর কোরিয়া। যা নিয়ে নতুন করে বিপদ দেখছে গোটা বিশ্ব। এরই মধ্যে নতুন করে মিসাইল পরীক্ষা করার ইঙ্গিত দিয়েছেন দেশটির রাষ্ট্রপ্রধান কিম জং উন।
১১:২০ এএম, ১৩ মে ২০১৯ সোমবার
মাতৃত্ব দিবসে যমজ কন্যার মা হলেন ‘লৌহমানবী’ শর্মিলা
বিশ্ব মাতৃত্ব দিবসে যমজ কন্যা সন্তানের মা হলেন ইরম শর্মিলা চানু। রবিবার রবিবার বেঙ্গালুরুর একটি হাসপাতালে সকাল ৯টা ২১ মিনিটে দুই সন্তানের জন্ম দেন এই ‘লৌহমানবী’।
তবে মাতৃত্ব দিবসে সন্তান জন্ম দেওয়া নেহাতই কাকতালিয় বলে জানিয়েছেন শর্মিলার চিকিৎসক। রবিবার । তিনি জানান, এক মিনিটের ব্যবধানে ভূমিষ্ঠ হয় ডেসমন্ড-শর্মিলার যমজ কন্যা নিক্স সখী ও অটম তারা। মা ও দুই শিশু সুস্থই রয়েছে। খুব শীঘ্রই বাচ্চাদের ছবি প্রকাশ করা হবে।
১১:০৩ এএম, ১৩ মে ২০১৯ সোমবার
ফের হত্যার হুমকি, পুলিশি নিরাপত্তায় লন্ডনের মেয়র সাদিক খান
ফের হত্যার হুমকি দেয়া হলো লন্ডনের মেয়র সাদিক খানকে। এই নিয়ে সাদিককে ২৩৭ বার হত্যার হুমকি দেয়া হয়েছে তাকে। এ ঘটনার পর থেকেই ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে এই মেয়রকে।
১১:০০ এএম, ১৩ মে ২০১৯ সোমবার
যে কারণে ‘সরকারের কাছে’ আত্মহত্যার আবেদন করলেন যুবক!
চাকরি নিয়ে হতাশা আর চরম অনিশ্চয়তায় ভুগছেন ৩৫ বছরের ওই যুবক। কোনো পথ খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত সরকারের কাছে আত্মহত্যার আবেদন করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। খবর হিন্দুস্তান টাইমসের।
১১:০০ এএম, ১৩ মে ২০১৯ সোমবার
ওয়েলসের মহাসড়কে আছড়ে পড়ল বিমান
ওয়েলসের দক্ষিণাঞ্চলের মহাসড়কে আছড়ে পড়েছে বিমান। বিদ্যুতের তারে জড়িয়ে ব্যস্ত মহাসড়কে আছড়ে পড়ে ছোট বিমানটি। ভাগ্যক্রমে কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লাগেনি তাদের।
এসময় আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গেছেন তিন আরোহী। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর নয়।
১০:৫৯ এএম, ১৩ মে ২০১৯ সোমবার
বুরকিনার ফাসোতে গির্জায় হামলা, যাজকসহ নিহত ৬
আফ্রিকান দেশ বুরকিনা ফাসোর একটি গির্জায় হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে এক যাজকসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন।
১০:৫৮ এএম, ১৩ মে ২০১৯ সোমবার
ইরানের `হুমকি` মোকাবেলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র
মধ্যপ্রাচ্যে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তাদের দাবি, গোয়েন্দারা ইঙ্গিত করেছেন ইরান ও তার মিত্ররা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাহিনী ও স্বার্থকে হুমকির মধ্যে ফেলে দেয়ার চক্রান্ত করতে পারে।
১০:৫৬ এএম, ১২ মে ২০১৯ রোববার
আফগানিস্তানে খেলার সময় স্থলমাইন বিস্ফোরণে ৭ শিশু নিহত
আফগানিস্তানের দক্ষিণে গজনী প্রদেশে একটি স্থলমাইন বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ অন্তত ৭ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন।
শনিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
১০:৫৫ এএম, ১২ মে ২০১৯ রোববার
কতটা ভয়ঙ্কর ভারতের এই অ্যাপাচি হেলিকপ্টার?
সমরিক শক্তিতে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ভারত। অত্যাধুনিক মার্কিন অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচি এএইচ ৬৪ই হাতে পেল দেশটি। ২০১৫ সালের সেপ্টেম্বরে বোয়িং সংস্থার সঙ্গে ২২টি অ্যাপাচি হেলিকপ্টার কেনার চুক্তি হয়েছিল ভারতের। তারই একটি শনিবার ভারতের হাতে তুলে দিল বোয়িং।
১০:৫৫ এএম, ১২ মে ২০১৯ রোববার
সৌদিতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮ জঙ্গি নিহত
সৌদি আরবের শিয়া অধ্যুষিত এলাকা আল কাতিফে নিরাপত্তা বাহিনীর অভিযানে আট জঙ্গি নিহত হয়েছে। নিহত জঙ্গিদের লক্ষ্য ছিল বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর অফিস এবং অন্যান্য জনসমাগমপূর্ণ স্থানে হামলার প্রস্তুতি ও পরিকল্পনা।
১০:৫৪ এএম, ১২ মে ২০১৯ রোববার
আইন সংশোধন নিয়ে হংকংয়ের পার্লামেন্টে মারামারি
প্রত্যর্পণ আইন সংশোধনকে কেন্দ্র করে পার্লামেন্টে মারামারিতে জড়িয়েছেন হংকংয়ের আইনপ্রণেতারা। শনিবারের (১১ মে) এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর রয়টাস'র।
১০:৫৩ এএম, ১২ মে ২০১৯ রোববার
কাতারে বোমারু বিমান পাঠিয়ে উত্তেজনা বাড়াল যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই কাতারে চারটি বি-ফিফটিটু বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সাথে যুদ্ধজাহাজ, মিসাইল প্রতিরক্ষ ব্যবস্থাসহ ভারি অস্ত্র পাঠানো হয়েছে। খবর বিবিসি'র।
১০:২৭ এএম, ১২ মে ২০১৯ রোববার
পাকিস্তানে পাঁচ তারকা হোটেলে সন্ত্রাসী হামলা, প্রহরী নিহত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বন্দর নগরী গওধারে পার্ল কন্টিনেন্টাল(পিসি) হোটেলে তিন সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে হোটেলের নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য ডন।
১০:২৬ এএম, ১২ মে ২০১৯ রোববার
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩


































