বন্দর উন্নয়নে বাংলাদেশ-কোরিয়ার মধ্যে সমঝোতা স্মারক
বাংলাদেশ এবং কোরিয়া প্রজাতন্ত্র এই দুই দেশের বন্দরের আওতাধীন এলাকা উন্নয়নে দ্বি-পাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর উপস্থিতিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
০৯:৩১ এএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
বহুতল ভবনে একাধিক বহির্গমন পথ রাখার নির্দেশ
অগ্নি দুর্ঘটনা রোধ এবং দুর্ঘটনার পর ক্ষয়ক্ষতি এড়াতে বহুতল ভবনে একাধিক বহির্গমন পথ রাখাসসহ বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভায় এ নির্দেশনা দেন তিনি।
সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।
০৯:২৯ এএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
২২ এপ্রিল থেকে টিসিবি’র পণ্য বিক্রয়
রমজান উপলক্ষে আগামী ২২ এপ্রিল থেকে সারাদেশে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী মে-তে শুরু হবে পবিত্র রমজান।
০৯:২৮ এএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
পহেলা বৈশাখ নিয়ে গুজব ছড়ালে ব্যবস্থা: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পয়লা বৈশাখ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে দিবসটি শান্তিপূর্ণভাবে পালন করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হবে।
০৯:১৯ এএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
‘প্রতিবন্ধীদের সুরক্ষায় কাজ করছে সরকার’
বর্তমান সরকার প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
০৯:১৪ এএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস
আজ ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজমের মতো অপেক্ষাকৃত নতুন একটি বিষয়ে নিজেকে সজাগ ও সময়োপযোগী করার জন্য সচেতনতার বিকল্প নেই।
০৯:০৩ এএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
অগ্নিদুর্ঘটনা এড়াতে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন
গত ২৮ মার্চ বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত ও ১৩০ জন আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ। একইসঙ্গে রাজধানীতে বেশ কয়েকটি অগ্নিদুর্ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কয়েকটি অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ সোমবার (১ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এসব অনুশাসন দেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।
০২:৫১ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
ঢাবিতে ৫টার পর প্রবেশ নিষেধ
পহেলা বৈশাখের দিন বিকেল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে উৎসবের দিন ঢাবি ক্যাম্পাসে কোন ধরণের মুখোশ পরা, ব্যাগ বহন এবং ভুভুজেলা বাজানো ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
০১:৪১ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
আগামী অর্থবছরের বাজেট ১৩ জুন
২০১৯-২০ অর্থবছরের বাজেট আগামী ১৩ জুন (বৃহস্পতিবার) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, নতুন অর্থবছরের প্রথম দিন থেকেই ভ্যাট আইন কার্যকর হবে। এতে ভ্যাটের স্তর হবে তিনটি। যাকে বহুস্তর ভ্যাট ব্যবস্থা বলা হয়। এতে ব্যবসায়ীরাও সম্মতি দিয়েছেন। আইনে ভ্যাটের স্তরগুলো হবে ৫, সাড়ে ৭ এবং ১০ শতাংশ।
১০:০৭ এএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
কালবৈশাখীর ঝড়ে ঢাকাসহ সারাদেশে নিহত ১৩
মৌসুমী বায়ু আঁখির প্রভাবে আগাম আঘাত হানলো কালবৈশাখী। ঝড়ের তাণ্ডবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮, মৌলভীবাজারে ২, নেত্রকোনায় ১, সুনামগঞ্জে ১ ও কিশোরগঞ্জে ১ জন নিহত হয়েছেন। এছাড়া ঝড়ের কবলে পড়ে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন অন্তত ২০ জন।
১০:০৪ এএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
অন্যায়কারী কেউই রেহাই পাবে না: ভূমি মন্ত্রী
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমি মন্ত্রণালয়ে কর্মরতদের আমার সঙ্গে দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়তে থাকতে হবে। যারা এতে ‘কমফোর্ট ফিল’ করবেন না তাদের ঠিক করে ফেলা উচিৎ তারা কি করবেন। যারা অন্যায় করবেন তারা কেউই রেহাই পাবেন না।
১০:০৩ এএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
বাংলাদেশ-সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক বৈঠক মঙ্গলবার
বাংলাদেশ ও সুইজারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বৈঠক মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে।
বৈঠকে অংশ নেয়ার জন্য সুইজারল্যান্ডের একটি প্রতিনিধি দল চারদিনের সফরের রোববার ঢাকা এসে পৌঁছেছেন।
১০:০২ এএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
২৬ লাখ সিম বন্ধ হচ্ছে এপ্রিলে
বায়োমেট্রিক পদ্ধতিতে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৫টির বেশি সিম নিবন্ধন করার নিয়ম করে দিলেও তা না মানায় ২৬ লাখ সিম আগামী এপ্রিলের শেষদিকে বন্ধ হচ্ছে।
১০:০১ এএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
‘১৮তলার অনুমতি নিয়ে ২৩তলা ভবন, জড়িতদের ছাড় নয়’
বনানীর এফ আর টাওয়ার ১৮তলার অনুমতি নিয়ে ২৩ তলা করার পেছনে জড়িতদের ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
রোববার শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে ‘দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৮’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে সেবা সংস্থাগুলোর কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
১০:০১ এএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
‘সন্তুষ্ট’ নির্বাচন কমিশন
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার ভোটগ্রহণ শেষে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
০৯:৫৬ এএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ১০৭টি উপজেলায় রোববার নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা সরাসরি ভোটে জয়ী হয়েছেন ৪৫টি উপজেলায়। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র, জাতীয় পার্টি ( জেপি) ও বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৩৩টি উপজেলায়।
০৯:৫৫ এএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
এইচএসসি পরীক্ষা শুরু আজ
আজ সোমবার থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু যাচ্ছে।
সূচি অনুযায়ী, পহেলা এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত হবে তত্ত্বীয় পরীক্ষা। আর ১২ থেকে ২১ মে এর মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে।
০৯:২১ এএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
হেলে পড়েছে বনানীর এফ আর টাওয়ার
রাজধানীর বনানীতে আগুনে ক্ষতিগ্রস্ত এফ আর টাওয়ার কিছুটা হেলে পড়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। একই সাথে ভেতরের বিভিন্ন তলা ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবনটি আর ব্যবহারের উপযোগী নয়।
০২:১৪ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
কৃষিও চাই, শিল্পায়নও চাই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই বেশি বেশি শিল্প-কারখানা গড়ে উঠুক। তবে কৃষিজমি নষ্ট করে শিল্পায়ন হোক আমি তা চাই না। কৃষির দরকার আছে, এর মাধ্যমে খাদ্যের চাহিদা মেটাতে হবে। আবার আমরা শিল্পায়নও চাই। কারণ শিল্পায়ন ছাড়া কোনো দেশ উঠে দাঁড়াতে পারে না।
০২:১৩ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
আগুনে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা পাবে ২০ কেজি চাল: ত্রাণমন্ত্রী
ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে ১০ হাজার টাকা ও শ্রমিকদের ২০ কেজি চাল দেয়ার কথা জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
১১:০০ এএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
প্রথম জাতীয় শিল্প মেলা শুরু হচ্ছে আজ
সাত দিনব্যাপী প্রথম জাতীয় শিল্প মেলা শুরু হচ্ছে আজ।
শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ সাত দিনব্যাপী অনুষ্ঠেয় এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১০:৫৯ এএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
প্রশ্নফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
এসএসসি’র মতো এইচএসসিতেও প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁসের গুজবে কান না দেয়ার জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
০৯:১০ এএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
‘বাজার সম্প্রসারণে ইতিবাচক অবদান রাখবে শিল্পমেলা’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় শিল্পমেলা দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণে বিনিয়োগকারীদের উদ্বুদ্ধ, আকৃষ্ট ও উৎসাহিত করতে ইতিবাচক অবদান রাখবে।
০৯:০৯ এএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
মেয়াদোত্তীর্ণ ওষুধ : মুগদায় চার ফার্মেসির জরিমানা
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় রাজধানীর মুগদায় চার ফার্মেসির জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
প্রতিষ্ঠানগুলো হলো- ভিআইপি ফার্মেসি, এনবি ফার্মা, সানজিদা ফার্মেসি এবং সুরাইয়া হাসপাতাল ফার্মেসি।
০৯:০৭ এএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০০
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০

























