রাশিয়ার হামলায় নিহত ৫, অল্পের জন্য বেঁচে গেলেন জেলেনস্কি
ইউক্রেনের ওডেশা নগরীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আর এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। স্থানীয় সময় বুধবার (৬ মার্চ) এই হামলা চালায় রাশিয়ান বাহিনী।
০১:৪৭ পিএম, ৭ মার্চ ২০২৪ বৃহস্পতিবার
কার্গো জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩
দক্ষিণ ইয়েমেনে একটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এতে তিন ক্রু সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। পণ্যবাহী জাহাজে হুথিদের হামলায় প্রথমবারের মতো মৃত্যুর ঘটনা ঘটলো। এর আগে বিভিন্ন জাহাজে হামলার ঘটনা ঘটলেও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
০১:৪৪ পিএম, ৭ মার্চ ২০২৪ বৃহস্পতিবার
গাজায় অপুষ্টি-পানিশূন্যতায় ২০ জনের মৃত্যু
গাজায় অপুষ্টি আর পানিশূন্যতায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন। সেখানে খাবার এবং পানির তীব্র সংকট তৈরি হয়েছে। অবিলম্বে গাজায় আরও ত্রাণ সরবরাহ করা না হলে আরও বহু মানুষ প্রাণ হারাবে।
০১:৩৪ পিএম, ৭ মার্চ ২০২৪ বৃহস্পতিবার
৬৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এস আলম সুগার মিলের আগুন
দীর্ঘ ৬৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের এস আলম রিফাইন্ড সুগার মিলের আগুন। বৃহস্পতিবার (৭ মার্চ) ভোরে কারখানাটির আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
০১:১২ পিএম, ৭ মার্চ ২০২৪ বৃহস্পতিবার
সুপ্রিম কোর্ট বারে দুই শতাধিক পুলিশ মোতায়েন, অস্বস্তিতে আইনজীবীরা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের দুইদিন ব্যাপী নির্বাচনের শেষ দিনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে ৯ প্লাটুন পুলিশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আশপাশে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর আরও সদস্য সুপ্রিম কোর্টে আসার প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।
১২:৪৮ পিএম, ৭ মার্চ ২০২৪ বৃহস্পতিবার
ইভ্যালির রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের নির্দেশ
প্রতারণার মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দার আদালত এ আদেশ দেন।
১২:৪৩ পিএম, ৭ মার্চ ২০২৪ বৃহস্পতিবার
সুপার টুয়েসডেতে বড় সাফল্য ট্রাম্পের, শুধু ভারমন্টে জিতলেন হ্যালি
যুক্তরাষ্ট্রে ‘সুপার টুয়েসডেতে’ ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী বাছাইয়ের প্রাথমিক পর্বে বড় ধরনের সাফল্য পেয়েছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমগুলোর হিসাব অনুসারে, ট্রাম্প ইতিমধ্যে ১৫টির মধ্যে ১৩টিতে জয় নিশ্চিত করেছেন। কেবল ভারমন্ট অঙ্গরাজ্যে প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালির কাছে হেরে গেছেন তিনি।
০৬:০৯ পিএম, ৬ মার্চ ২০২৪ বুধবার
বাংলাদেশের পোশাক খাত নিয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশসহ শীর্ষ পাঁচ দেশের বিষয়ে তদন্ত শুরু করেছে দেশটির আন্তর্জাতিক বাণিজ্য কমিশন (ইউএসআইটিসি)। বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে এ সংক্রান্ত শুনানির দিন ধার্য করা হয়েছে।
০৫:৫৪ পিএম, ৬ মার্চ ২০২৪ বুধবার
কিশোর গ্যাং ও মাদকরোধে র্যাবের কার্যকর ভূমিকা চান প্রধানমন্ত্রী
কিশোর গ্যাং ও মাদকরোধে র্যাবকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে রমজান ও ঈদকে সামনে রেখে খাদ্য মজুত এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে বলেছেন।
০৫:৫০ পিএম, ৬ মার্চ ২০২৪ বুধবার
বাংলাদেশের গণতন্ত্র বিপজ্জনক সময়ের সামনে
জানুয়ারির সংসদীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি ‘একদলের আধিপত্যবাদী রাজনৈতিক ব্যবস্থা’র দেশে রূপান্তরিত হয়েছে। বিরোধীরা নির্বাচন বয়কট করলেও ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ আরও পাঁচ বছরের জন্য ক্ষমতা নিশ্চিত করেছে।
০৫:৪৮ পিএম, ৬ মার্চ ২০২৪ বুধবার
গঙ্গার নিচ দিয়ে চালু হলো মেট্রোরেল, উদ্বোধন করলেন মোদি
ভারতের মেট্রোরেলের ইতিহাসে নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ।নদীর তলদেশ দিয়ে ট্রেন চালু করল দেশটি। সারা ভারতে এটি প্রথম ঘটনা। বুধবার গঙ্গা নদীর নিচ দিয়ে মেট্রো চলাচল শুরু হতে চলেছে কলকাতা শহরে। এই নদীর তলদেশের মেট্রো পথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
০৫:৪৬ পিএম, ৬ মার্চ ২০২৪ বুধবার
ইউক্রেন যুদ্ধ নিয়ে ফোনালাপ ফাঁস, বিপাকে যুক্তরাজ্য
ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এর পর ইউক্রেনের পক্ষ নিয়ে অস্ত্র সরবরাহ করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমাদেশগুলো। তবে যুদ্ধক্ষেত্রে সরাসরি অংশ নেওয়ার বিষয়টি লন্ডন সব সময় অস্বীকার করে আসছিল।
০৫:৪৩ পিএম, ৬ মার্চ ২০২৪ বুধবার
আসছে রমজানে বাবর-শাহিনদের ‘সেনা প্রশিক্ষণ’
পাকিস্তানি ক্রিকেটাররা আসছে রমজান মাসে দেশটির সেনাবাহিনীর সঙ্গে অনুশীলন করবেন। মূলত ফিটনেস বাড়াতেই এই সেনা প্রশিক্ষণের আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান আর্মির সঙ্গে আগামী ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ১০ দিনের এ ট্রেনিং ক্যাম্প করবেন দেশটির ক্রিকেটাররা।
০৫:৩৩ পিএম, ৬ মার্চ ২০২৪ বুধবার
গুলশানে দুটি বাণিজ্যিক ভবন অগ্নিঝুঁকিপূর্ণ ঘোষণা
অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা না থাকায় রাজধানীর গুলশানে দুটি বাণিজ্যিক ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গুলশান ২-এর একটি ছয়তলা ও আরেকটি সাততলা ভবনে ব্যানার টাঙিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
০৫:২৫ পিএম, ৬ মার্চ ২০২৪ বুধবার
মেডিকেল ছাত্রকে গুলি, সেই শিক্ষক সাময়িক বরখাস্ত
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের এক ছাত্রকে গুলি করার ঘটনায় কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক ডা. রায়হান শরীফকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ।
০৫:১৯ পিএম, ৬ মার্চ ২০২৪ বুধবার
রমজানে পাঞ্জাবে ঘরে ঘরে খাবার পৌঁছে দেবেন মরিয়ম
আসন্ন রমজান মাসকে ঘিরে প্রদেশের জন্য ৬ মিলিয়ন 'নিঘেবান' ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছেন পাঞ্জাবের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী নওয়াজ শরীফ কন্যা মরিয়ম নওয়াজ। এই প্যাকেজের আওতায় প্রায় সাড়ে তিন কোটি মানুষের দোরগোরায় পৌছে দেওয়া হবে আটা, ঘি, চিনিসহ অন্যান্য খাদ্য সামগ্রী।
০৫:১৫ পিএম, ৬ মার্চ ২০২৪ বুধবার
জ্বালানি তেলের দামে ‘বিরাট পরিবর্তন’ আসছে: প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার থেকে বাংলাদেশে জ্বালানি তেলের দামে ‘বড় ধরনের পরিবর্তন আসছে’ বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। নতুন স্বয়ংক্রিয় পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দাম সমন্বয়ের মধ্য দিয়ে এ পরিবর্তন আনা হচ্ছে। সেই সঙ্গে জ্বালানি তেলের দাম কমবে বলে জানান তিনি।
০৫:১২ পিএম, ৬ মার্চ ২০২৪ বুধবার
চিকিৎসকদের সুবিধা দেবো, রোগীদের সেবা দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমি চিকিৎসকদের সুবিধা যেমন দেবো, চিকিৎসকদেরও রোগীদের সেবা বুঝিয়ে দিতে হবে। চিকিৎসকরা গ্রামে গিয়ে মানুষকে শুধু সেবা দিক, আমি তাদের সুযোগ-সুবিধা বাড়িয়ে দেবো।
০৫:১৬ পিএম, ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার
যুক্তরাষ্ট্রে মহাসড়কে বিমান বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রের টেনেসে রাজ্যের নাসভিলের মহাসড়কে একটি ছোট প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (৪ মার্চ) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাজ্য পুলিশ।
০৫:০৯ পিএম, ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার
কিশোর গ্যাংয়ের প্রশ্রয়ে কাউন্সিলররা জড়িত থাকলে ব্যবস্থা
পুলিশের একটি প্রতিবেদনে ঢাকার দুই সিটি করপোরেশনের অন্তত ২১ জন কাউন্সিলরের বিরুদ্ধে কিশোর গ্যাংকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ এসেছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ বলেছেন, কিশোর গ্যাং সদস্যদের প্রশ্রয়দাতা হিসেবে যদি কাউন্সিলরদের নাম পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৪:৫৩ পিএম, ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার
সাইবার নিরাপত্তায় ভাড়া করা প্রযুক্তি দেশের জন্য ঝুঁকিপূর্ণ : পলক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের সাইবার নিরাপত্তায় বিদেশ থেকে ভাড়া করা প্রযুক্তি বা সহায়তা নিলে হবে না। কারণ এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই আমাদের নিজস্ব শক্তি গড়ে তুলতে হবে।
০৪:৫১ পিএম, ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার
কর্ণফুলীতে পুড়ে ছাই ১৮ পরিবারের বসতঘর
চট্টগ্রামের কর্ণফুলীতে আগুনে পুড়ে গেছে ১৮টি পরিবারের বসতঘর। মঙ্গলবার (৫ মার্চ) উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইছানগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে নগদ টাকাসহ ২টি গবাদি পশুও পুড়ে যায়।
০৪:৪৯ পিএম, ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার
‘সুলতানস ডাইন’ রেস্টুরেন্ট সিলগালা করল রাজউক
রাজধানীর রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি খুঁজতে অভিযানে নেমেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সেই ধারাবাহিকতায় বেইলি রোডে বন্ধ থাকা সুলতানস ডাইন রেস্টুরেন্ট সিলগালা করেছে সংস্থাটি।
০৪:৪৮ পিএম, ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার
দিল্লি বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানোয় বাংলাদেশি গ্রেপ্তার
ভারতের রাজধানী নয়া দিল্লির বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানোয় এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি তার স্ত্রীর কাছে ধরা পড়ার ভয়ে দিল্লি বিমানবন্দরে ভুয়া ই-মেইল পাঠিয়েছিলেন। পরে তাকে কলকাতা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
০৪:৪২ পিএম, ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩























