হ্যাটট্রিক চ্যাম্পিয়ন রিয়াল
ইতিহাসে এই প্রথম। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ রেকর্ড গড়ল। ফিফা ক্লাব বিশ্বকাপে রেকর্ড শিরোপা অর্জন করল তারা। শনিবারের ফাইনালে আল আইনকে ৪-১ গোলে হারিয়ে চতুর্থবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো জায়ান্টরা। চ্যাম্পিয়নস লিগের পর ক্লাব বিশ্বকাপেও হ্যাটট্রিক শিরোপা জিতল তারা।
০৪:৪৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
ম্যানসিটি-চেলসির হার
ইংলিশ প্রিমিয়ার লিগে পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি বড় ধাক্কা খেয়েছে। বর্তমান চ্যাম্পিয়নদেরকে তাদেরই মাঠে হারিয়েছে নিজেদের তুলনায় পয়েন্ট টেবিলের নিচের দিকের দল ক্রিস্টাল প্যালেস। এছাড়াও হারের স্বাদ পেয়েছে আরেক ইংলিশ ক্লাব চেলসি।
০৪:৪৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
নতুন কোচের অধীনে জয় পেল ম্যানইউ
গেল সপ্তাহে ছাঁটাই করা হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মোরিনহোকে। তার বিদায়ের পর নতুন কোচ হিসেবে রেড ডেবিলদের জন্য ওলে গানার সোলস্কায়েরকে যোগ করা হয়। আর নতুন এই কোচ ম্যানইউর হয়ে শুরুটা করলেন দুর্দান্ত। ইংলিশ প্রিমিয়ার লিগে কার্ডিফ সিটিকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে ম্যানইউ।
০৪:৪৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
দুই ম্যাচ পর জয়ে ফিরল পিএসজি
ফরাসি লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের চূড়ায় থাকা দল পিএসজি টানা দুই ড্রয়ের পর জয়ের দেখা পেয়েছে। বিশ্বকাপ জয়ী ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপের গোলে পয়েন্ট টেবিলের নিচের দিকের দল নঁতকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠে শনিবার রাতে ১-০ গোলে জেতে পিএসজি।
০৪:৪১ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
ম্যান অব দ্য সিরিজ সাকিব
সফরকারী ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্টের পর এবার টি-টুয়েন্টি সিরিজ সেরার পুরস্কার জিতলেন অল রাউন্ডার সাকিব আল হাসান। সঙ্গে দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জিতেছেন।
০৪:৪০ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
নিজেদের আরও উন্নতি প্রয়োজন : সাকিব
সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট-ওয়ানডে সিরিজ জিতলেও তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হেরেছে সাকিব আল হাসানের বাংলাদেশ। টেস্টে সিরিজ সেরা হওয়ার পর টি-টুয়েন্টিতেও সেরা হয়েছেন সাকিব আল হাসান। উইন্ডিজের বিপক্ষে ব্যাট-বল হাতে দুর্দান্ত খেলেছেন তিনি।
০৪:৩৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
ফের চুলের বিচিত্র স্টাইল নিয়ে হাজির নেইমার
'স্টাইল আইকন' হিসেবে নিজের সুনাম ভালোভাবেই কামিয়ে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ইতিবাচক কারণে হোক বা নেতিবাচক, সব সময় আলোচনায় থাকতে পছন্দ করেন এই পিএসজি তারকা। নতুন করে আবারও আলোচনায় এসেছেন নেইমার।
০৪:৩৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
সিলেট সিক্সার্সে ইমরান তাহির ও নাওয়াজ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের নিজেদের দলে নতুন দুই খেলোয়াড় যুক্ত করেছে সিলেট সিক্সার্স। তারা হচ্ছেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির ও পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ।
০৪:৩৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
জাপানের পূর্বাঞ্চলের রেস্তোরাঁয় বিস্ফোরণ : অগ্নিদগ্ধ পাঁচজন
জাপানের পূর্বাঞ্চলীয় তোশিগি শহরের এক রেস্তোরাঁয় বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত আহত হয়েছেন অন্তত পাঁচজন। পুলিশ সূত্রের বরাতে এ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে চীন ভিত্তিক বার্তা সংস্থা সিনহুয়া।
০৪:৩৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
মুসলিম গরু ব্যবসায়ী হত্যার দায়ে ভারতে ৮ জনের যাবজ্জীবন
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে স্কুল শিক্ষার্থীসহ এক গরু ব্যবসায়ীকে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করার দায়ে আট ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার (২১ ডিসেম্বর) রাজ্যের লাথেহার জেলা আদালত আসামিদের বিরুদ্ধে এ রায় দেন। আদালত সূত্রের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
০৪:৩২ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
কাশ্মিরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাকির মুসাসহ ৬ টেররিস্ট নিহত
ভারতের জুম্মু-কাশ্মির অঞ্চলের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী যাকির মুসার এক ঘনিষ্ঠ সহযোগীসহ মোট ৬ জন পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক বন্দুকযুদ্ধে নিহত হয়। আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত আনসার ঘাজোয়াতুল-হিন্দ'র প্রধান জাকির মুসার দলের সাবেক উপপ্রধান সলিহা, যিনি রেহান খান নামে অধিক পরিচিত সে নিহত হন। 'এনডিটিভি'
০৪:৩০ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
মিয়ানমারে কারাবন্দি রয়টার্স সাংবাদিকরা নির্দোষ : ব্রিটেন
দীর্ঘদিন যাবত মিয়ানমারে কারাবন্দি রয়টার্সের দুই সাংবাদিককে নিরপরাধ বলে ঘোষণা দিয়েছে ব্রিটেন। শুক্রবার (২১ ডিসেম্বর) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলেন, ‘দেশটিতে ‘অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট’ লঙ্ঘনের দায়ে তাদের অভিযুক্ত করার প্রক্রিয়াটিও সম্পূর্ণ ত্রুটিপূর্ণ।’ কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটেন ভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
০৪:২৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
সোমালিয়ায় ২টি গাড়ি বোমা বিষ্ফোরণে নিহত ১৩, আহত ১৭
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবনের নিকটে একটি গাড়ি বোমা বিষ্ফোরণে ১৩ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে বলে পুলিশ জানায়। আল-কায়েদার সঙ্গে যুক্ত আল-শাবাব জঙ্গিগোষ্ঠি এই হামলা ঘটিয়েছে বলে দাবি করছে। 'চ্যানেল নিউজ এশিয়া'
০৪:২৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
নেপালে বাস গিরিখাতে পড়ে ২৩ শিক্ষার্থী নিহত
নেপালের পশ্চিমাঞ্চলে স্কুল শিক্ষার্থী ও শিক্ষকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (২১ ডিসেম্বর) বিকালে নেপালের পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রদের অধিকাংশের বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে।
০৪:২৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
মেক্সিকান সীমান্তে দেয়াল নির্মান :বরাদ্ধ না পেয়ে অচল যুক্তরাষ্ট্র
বড়দিনের মাত্র কয়েকটা দিন বাকি, কিন্তু ওয়াশিংটন এখন পর্যন্ত কোনো জিনিস নিয়ে মাথা ঘামানোর ধারেকাছে তো নেইই, নতুন বছরের আগ পর্যন্ত এই অবস্থা থেকে পিছু হটার ও কোনো নাম নেই। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থের দাবি পূরণ নিয়ে কোনো সুরাহায় পৌঁছতে না পারায় ও সরকারের খরচের বিল পাস ছাড়াই কংগ্রেস স্থগিত করায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার অচল হতে যাচ্ছে।
০৪:২৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
মার্কিন নিষেধাজ্ঞা মুক্ত, ইরান থেকে বিদ্যুৎ নিতে পারবে ইরাক
মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা থেকে তিন মাসের জন্য ছাড় পেয়েছে ইরাক। যার ফলে ইরাক প্রতিবেশী ইরান থেকে আরও তিন মাস বিদ্যুৎ ও গ্যাস আমদানি করতে পারবে।
০৪:২১ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
ইরানে দুর্নীতি করায় ব্যবসায়ীর শিরচ্ছেদ
ইরানে ব্যাংক জালিয়াতি ও দুর্নীতি করার দায়ে 'সুলতান অব বিটুমিন' হিসেবে পরিচিত এক ব্যবসায়ীর শিরশ্ছেদ করেছে ইরান। তার প্রকৃত নাম হামিদ বাঘেরি দারমানি। দারমানির শিরশ্ছেদের খবর রাষ্ট্রীয় টেলিভিশনে নাটকীয়ভাবে প্রচার করা হয়। ব্যাকগ্রাউন্ডে অ্যাকশন মুভির সাউন্ডট্র্যাক ও পুরো অপরাধের ডকুমেন্টারি দেখানো হয়। দুর্নীতির মাধ্যমে অর্থনৈতিক খাতে বাধা সৃষ্টিকারীর বিরুদ্ধে শক্ত অবস্থানের বিষয়টি দেখাতে এ ব্যবস্থা নিয়েছে দেশটি।
০৪:১৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
সংস্কারবাদী সৌদি প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ মারা গেছেন
সংস্কারবাদী সৌদি প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ ইন্তেকাল করেছেন। শনিবার (২২ ডিসেম্বর) রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছে দেশটির রয়েল কোর্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। বেশ কয়েক বছর ধরে তিনি অসুস্থ ছিলেন।
০৪:১৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামির আঘাতে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি
ইন্দোনেশিয়ার সুমাত্রা ও জাভা দ্বীপের আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট সুনামির আঘাতে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৪৩ জন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ছয় শতাধিক।
০৪:১৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
নিউ ইয়র্ক পুলিশে প্রথম বাংলাদেশি ক্যাপ্টেন
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন পদে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে পদোন্নতি পেয়েছেন খন্দকার আবদুল্লাহ। শুক্রবার (২১ ডিসেম্বর) এক টুইট বার্তায় নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এ পদ লাভের জন্য তাকে অভিনন্দন জানানো হয়।
০৪:১৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
গুজরাটে শিক্ষার্থীবাহী বাস খাদে পড়ে ১০ শিশুর প্রাণহানি
ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে শিক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছে আরও বেশ কয়েকজন। কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
০৪:১৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
লাইভ কনসার্টে মাতোয়ারা, আচমকা সুনামির আঘাত, শুধু আর্তনাদ (ভিডিও)
প্রাকৃতিক দুর্যোগ কবলিত দেশ ইন্দোনেশিয়া, সুন্দা স্ট্রেইটের এক স্থানীয় পপ ব্যান্ড সমুদ্র সৈকতে পারফর্ম করছে, শিল্পীর গানের মাঝেই আচমকা ভেসে গেল মাতোয়ারা মানুষগুলো। শনিবার (২২ ডিসেম্বর) স্থানীয় ব্যান্ড 'সেভেন্টিন'র লিড সিঙ্গার এক মর্মান্তিক ভিডিও প্রকাশ করলেন তার সহকর্মীদের ভাসিয়ে নিয়ে যাওয়ার করুণ দৃশ্য। 'সিএনএন'
০৪:১৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
তুরস্ক গরিব মানুষের দুর্গ হয়েই থাকতে চায় : এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দাবী করেছেন, ‘তুরস্ক হচ্ছে গরিব মানুষের দুর্গ এবং আমরা তা হয়েই থাকতে চাই।’ শনিবার (২২ ডিসেম্বর) ইস্তানবুলে তুর্কি যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য তুর্কি নিউজ।
০৪:১০ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বিজয়ী করার আহ্বান ড. আতিউরের
আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে তরুণ প্রজন্মের ভোটারদের দেখে শুনে ভেবে চিন্তে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয় এর চেয়ারম্যান অধ্যাপক ড. আতিউর রহমান।
০৪:০৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
























