গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া আর নেই
বাংলাদেশি চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী, নির্মাতা ও গীতিকার জাহানারা ভূঁইয়া আর নেই। বাংলাদেশ সময় সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবরটি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মঞ্জুর এলাহী।
০২:১৮ এএম, ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার
তদন্ত হবে আড়ি পাতার
আওয়ামী সরকারের আমলে ফোনে আড়ি পাতার তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কোথা থেকে কত টাকায় এসব যন্ত্র কেনা হয়েছে, কীভাবে ব্যবহার করা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখবে গঠিত কমিটি। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। প্রযুক্তি বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কমিটি বিদেশি বিশেষজ্ঞদেরও মতামত নিতে পারবে। সংশ্লিষ্টরা জানান, নজরদারি কেবল কল রেকর্ডেই সীমাবদ্ধ ছিল না; গড়ে তোলা হয়েছিল যেকোনো ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার কাঠামো।
০২:১১ এএম, ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার
আন্দোলনকারী ছাত্রদের কাপড় খুলে ভিডিও করে রেখে দিতেন তৌহিদ আফ্রিদি
আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি- আদালতে এমন দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন।
সোমবার (২৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এদিন জিজ্ঞাসাবাদের জন্য তৌহিদ আফ্রিদিকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন সারাহ ফারজানা হকের আদালত।
০২:০৪ এএম, ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার
যুক্তরাষ্ট্রে জয়ের দুই বাড়ি ও ছয় কোম্পানির সন্ধান
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে পাঁচ কোম্পানিসহ বিপুল সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। মার্কিন মুলুকে থাকা ছয়টি কোম্পানি, দুটি বাড়ি, আটটি বিলাসবহুল গাড়িসহ ১০টি ব্যাংক হিসাবের সন্ধান পেয়েছে দুদক। তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচার মামলার তদন্তে এসব সম্পদের তথ্য পাওয়া যায় বলে দুদকের দাবি। তবে তার ব্যাংক হিসাব ও কোম্পনিগুলোর মধ্যে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে তার হিসাব এখনও পাওয়া যায়নি।
০২:০২ এএম, ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার
নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজকে হেনস্তার চেষ্টা
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করেছেন। নিউইয়র্কে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
০২:০০ এএম, ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার
মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলা, ব্যাপক গোলাগুলি
মুন্সীগঞ্জের গজারিয়ায় গুয়াগাছিয়ায় চালু হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পের টহলরত পুলিশ বোর্ডকে লক্ষ্য করে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করেছে স্থানীয় জলদস্যুরা। আত্মরক্ষায় পুলিশের গুলি বর্ষণ। পুলিশের প্রতিরোধের মুখে টিকতে না পেরে পালিয়ে যায় হামলাকারীরা।
০১:৫৬ এএম, ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার
হঠাৎ করেই বিচার বিভাগ-পুলিশে ব্যাপক রদবদল, ছয় জেলায় নতুন ডিসি
দেশের বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশে গতকাল সোমবার বড় রদবদল হয়েছে। জেলা ও দায়রা জজসহ বিভিন্ন পদমর্যাদার ২৩০ বিচারককে বদলি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। একইসাথে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি) উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি)পদে ৫২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন এবং ৬টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
০১:৫৩ এএম, ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার
হাসনাতকে ‘ছাত্রলীগ’ হিসেবে ‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন
বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক' আখ্যা দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। এবার হাসনাত আব্দুল্লাহকে ছাত্রলীগ হিসেবে উপস্থাপন করে তাকে ফকিন্নির বাচ্চা বলেছেন রুমিন ফারহানা।
০১:৪৯ এএম, ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার
জুলাই সনদ বিতর্ক দূরত্ব বাড়ছে রাজনীতিতে
গণ-অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে জুলাই জাতীয় সনদ প্রণয়নে সব রাজনৈতিক দল একমত। তবে সেই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনীতিতে দুটি বিপরীত ধারা তৈরি হয়েছে, যা ক্রমেই দুই মেরুর রাজনীতির দিকে এগোচ্ছে। সংবিধানে জুলাই সনদের প্রাধান্য এবং আদালতে এর বৈধতা নিয়ে প্রশ্ন না তোলার বিধান রেখে প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন। আর নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়ন এবং এ জন্য গণভোট ও নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের পক্ষে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে জুলাই সনদের উল্লিখিত দুটি বিধান এবং জামায়াত-এনসিপির অবস্থানের বিপরীতে রয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। তারা চাইছে, অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নযোগ্য সংস্কার নির্বাচনের আগেই করা যেতে পারে। আর সাংবিধানিক সংস্কার করবে পরবর্তী নির্বাচিত সংসদ।
০১:৪৫ এএম, ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার
মিয়ানমারে শতবর্ষী রেলসেতু উড়িয়ে দিলো বিদ্রোহীরা
মিয়ানমারের ১২৫ বছর পুরো একটি রেলসেতু উড়িয়ে দিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা। শান রাজ্যে ঔপনিবেশিক আমলের বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে সেতু হিসেবে পরিচিত ওই সেতু বিস্ফোরণ ঘটিয়ে বিদ্রোহীরা উড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে সামরিক জান্তা।
০২:০৫ এএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার
ফজলুর রহমানকে নিয়ে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ফজলুর রহমানের ‘৫ আগস্ট’ নিয়ে দেওয়া বক্তব্য জুলাই-আগস্টে শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল। অবিলম্বে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চব্বিশের ৫ আগস্ট নিয়ে ফজলুর রহমানের দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে। এই সময়ের মধ্যে ফজলুর রহমানের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে তাকে গ্রেপ্তার করতে হবে। তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেবে গণঅভ্যুত্থানের বৃহত্তর ঐক্যবদ্ধ শক্তি ‘জুলাই ঐক্য’।
০২:০০ এএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার
যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে প্রায় ১৫০ শতাংশ
আগামী ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার (বি১/বি২) ফি বাড়তে যাচ্ছে। গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে মার্কিন কংগ্রেসে পাস হয় ‘বিগ বিউটিফুল বিল’। ওই আইন অনুসারে দেশটির পর্যটন ভিসার ফি বাড়ানো হয়েছে ২৫০ ডলার।
০১:৫৯ এএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার
দেশজুড়ে দখল–চাঁদাবাজি নতুন বন্দোবস্তের জন্য অশনি সংকেত: টিআইবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, দেশের কোনো কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীর একাংশের ক্ষমতার অপব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে। তাদের এমন আচরণ কর্তৃত্ববাদের পতনে সৃষ্ট নতুন বন্দোবস্তের জন্য অশনিসংকেত। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেছে সংস্থাটি।
০১:৫৭ এএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার
পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৬ আগস্ট থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। ফলে আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
০১:৫৫ এএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার
ফিলিস্তিনিদের ৩০০০ জলপাই গাছ উপড়ে ফেলল ইসরায়েলি বাহিনী
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আবারও ধ্বংসযজ্ঞ চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। রামাল্লার উত্তর-পূর্বে অবস্থিত আল-মুগাইয়ির গ্রামে প্রায় ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলা হয়েছে। একই সঙ্গে অন্তত ৩০টিরও বেশি বাড়িতে অভিযান চালিয়ে স্থানীয়দের সম্পদ ও গাড়ি ভাঙচুর করেছে সেনারা। ঘটনার পর থেকে পুরো গ্রামটিকে লকডাউনে রাখা হয়েছে।
০১:৫৪ এএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার
নেপালকে হারিয়ে জয়ের পথে ফিরল বাংলাদেশের মেয়েরা
সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ এক জয়ে ফিরল বাংলাদেশ। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে রোববার (২৪ আগস্ট) নেপালকে ৩-০ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। ভারতের বিপক্ষে হারের পর এ জয় তাদের আত্মবিশ্বাস ফেরাল নতুনভাবে।
০১:৫০ এএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার
ফেরানো গেল না একজনও
রোহিঙ্গাদের ঢল নেমে বাংলাদেশে আশ্রয় নেওয়ার আট বছর পূর্তি হচ্ছে আজ। গত আট বছরে নানান ধরনের আলোচনা ও কথাবার্তা হলেও ফেরানো যায়নি একজন রোহিঙ্গাকেও। উল্টো দিনদিন বাড়ছে রোহিঙ্গার সংখ্যা। প্রায় ১৩ লাখ রোহিঙ্গা এখন গলার কাঁটা হয়ে আছে বাংলাদেশের ওপর। এখনো বাংলাদেশে আসার অপেক্ষায় সীমান্তের ওপারে আছে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা। তারা ঢুকেও যাচ্ছে বিভিন্নভাবে। এর মধ্যে গত আট বছরের মতোই এখনো চলছে আলোচনা। বর্ষপূতি উপলক্ষে গতকাল থেকে কক্সবাজারে হচ্ছে তিন দিনের আন্তর্জাতিক সেমিনার।
০১:৪৯ এএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার
ডিজিটাল ব্যাংক খুলতে লাগবে কমপক্ষে ৩০০ কোটি টাকা
বাংলাদেশ ব্যাংক নতুন করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে। এজন্য ন্যূনতম পরিশোধিত মূলধনের সীমা বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হয়েছে, যা আগে ছিল ১২৫ কোটি টাকা।
রোববার (২৪ আগস্ট) এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
০১:৪৬ এএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার
আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে আসা সিআইডির একটি দল তাকে বরিশাল নগরীর বাংলাবাজার এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে গেছে। সিআইডির দলকে সাহায্য করেছে পুলিশ।
০১:৪৩ এএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার
পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের
১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। এ ছাড়া দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলো সমাধানের আহ্বান জানানো হয়েছে।
০১:৪১ এএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার
লায়ন্স ক্লাবের জমকালো অভিষেক
জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কমিটির অভিষেক-২০২৫ ও ১২ তম সনদ বার্ষিকী। গত ১৯ আগস্ট লং আইল্যান্ডের দি রয়্যাল পাম পার্টি হলের এ অভিষেক অনুষ্ঠানে দায়িত্ব নিয়েছেন সভাপতি জেএফএম রাসেল এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদারের নেতৃত্বে ক্লাবের নবনির্বাচিত এক্সিকিউটিভ কমিটি।
০৭:৩৩ এএম, ২৩ আগস্ট ২০২৫ শনিবার
বরিশাল সিটি ও সদর সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে নৈশর্গিক সৌন্দর্য্যরে লীলাভূমি নিউইয়র্কের বেলমন্ড লেক ষ্ট্রেট পার্ক প্যাভেলিয়ন পাইন-এ বরিশাল সিটি ও সদর সোসাইটি, ইউ,এস,এ এর উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত হয়।
০৭:০৫ এএম, ২৩ আগস্ট ২০২৫ শনিবার
ম্যানহাটান ডাউনটাউন বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের বনভোজন
গত ১৩ই আগষ্ট জর্জেস আইল্যান্ডে , প্রায় ১২০০ শত মানুষের সমাগমে হয়ে গেলো এক বিশাল বার্ষিক বন ভোজন। ম্যানহাটান ডাউনটাউন বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের বনভোজনে মনোরম এক সকালে পার্কে পৌঁছানোর পর প্রথমে নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
০৭:০৩ এএম, ২৩ আগস্ট ২০২৫ শনিবার
ফোবানার উদ্বোধন আগামী শুক্রবার শেরাটন নায়াগ্রা ফলসে
৩৯তম ফোবানা কনভেনশন-এর বর্ণিল উদ্বোধন হতে যাচ্ছে আগামী শুক্রবার শেরাটন নায়াগ্রা ফলসে। আগামী ২৯, ৩০ এবং ৩১ আগস্ট ২০২৫ ফোবানার এই সম্মেলনকে ঘিরে সাজসাজ রব পড়েছে। তিনদিনের এই কনভেনশনে অংশগ্রহণ করবেন যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য দেশ থেকে আমন্ত্রিত অতিথিগণ। সম্মেলনে নেতৃত্ব দেবেন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ি শাহ নেওয়াজ। এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজম, ফোবানার কর্মকর্তা আবু জুবায়ের দারা, মোহাম্মদ হোসেন খান, মঈনুল হক চৌধুরী, গিয়াস আহমেদ, আলী ইমাম মজুমদার, ফিরোজ আহমেদসহ অনেকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এবারের ফোবানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ থেকে বিশিষ্ট স্কলার ড. সলিম উল্লাহ খান। স্পেশাল গেস্ট হিসেবে থাকবেন গোলাম মুর্তোজা ও ড. বদরুল খান।
০৬:৫৮ এএম, ২৩ আগস্ট ২০২৫ শনিবার
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা























