৯৯৯-এর সঙ্গে যুক্ত হলো ‘আব্বাস’
প্রকাশিত: ২৩ জুন ২০১৯
ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস বা জাতীয় জরুরি সেবা- ৯৯৯, যা নাগরিকের জরুরি প্রয়োজনে সম্পূর্ণ টোল ফ্রি ভাবে পুলিশ, ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করে থাকে। এবার এই জাতীয় জরুরি সেবা অর্থাৎ ৯৯৯-এর সঙ্গে যুক্ত হলো চিত্রনায়ক নিরব অভিনীত সিনেমা ‘আব্বাস’। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করেছেন সোহানা সাবা।
এ বিষয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এর পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ জনগনের সেবার জন্য পুলিশ, ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স সেবা দিয়ে যাচ্ছে। সেই সঙ্গে ৯৯৯-এর সঙ্গে ‘আব্বাস’ চলচ্চিত্রটি যুক্ত হয়েছে। আপনারা ‘আব্বাস’ চলচ্চিত্রটির সঙ্গে থাকুন। একই সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সঙ্গে থাকুন।
ছবিটির বিষয়ে নিরব বলেন, আব্বাস নামের মাঝেই দারুণ একটা বিষয় কাজ করে। ছবিটিতে অন্য এক নিরবকে দেখতে পাবেন দর্শক। পরিচালক অন্য এক নিরবকে উপস্থাপন করেছেন। আমাকে পুরোপুরি বদলে দিয়েছেন। রীতিমতো চমকে যাওয়ার মতো একটি চরিত্র।এই ছবির জন্য অনেক পরিশ্রম করেছি। অনেক ঝুঁকি নিয়ে মারপিটের শুটিং করেছি।
তিনি বলেন, শুধু আমি কেন, পরিচালক থেকে শুরু করে প্রোডাকশন বয়, সবাই খুব খেটেছেন। পরিশ্রমের ভালো সুফল পাবো বলে আমি বিশ্বাস করি। আর ছবিটি মুক্তির আগে জাতীয় জরুরি সেবা-৯৯৯ আমাদের সঙ্গে যুক্ত হওয়া আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।

এদিকে, গত রোববার সেন্সর ছাড়পত্র পায় ‘আব্বাস’ সিনেমাটি। আর বৃহস্পতিবার ছবিটির ফাস্ট লুক পোস্টার প্রকাশিত হয়, একই সঙ্গে জানা গেছে সিনেমাটি মুক্তির তারিখ। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ জুলাই মুক্তি পাবে ‘আব্বাস’।
ছবিটির পোস্টারে ভিন্ন এক নিরবকে দেখা গেছে। পুরান ঢাকার গলিতে দাঁড়িয়ে আছেন রঙিন নিরব। কপালে চিন্তার ভাঁজ। গলায় ঝোলানো লকেটে আঙুল রেখেছেন, অন্যহাতে ভর দিয়েছেন কোমরে।
অ্যাকশন-রোমান্টিক ধাঁচের সিনেমা ‘আব্বাস’। যেখানে দেখা যাবে আব্বাস নামে এক ছেলের বেড়ে ওঠা ও এলাকার ত্রাস হয়ে উঠার চিত্র। গল্প, সংলাপ, নাচ, গান, মারপিট সবকিছু মিলিয়ে মশলাদার বিনোদনের দারুণ একটি প্যাকেজ ‘আব্বাস’ সিনেমা।
ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রযোজিত প্রথম ছবি ‘আব্বাস’। নিরব ও সোহানা সাবা ছাড়াও এতে অভিনয় করেছেন অ্যালেকজান্ডার বো, ডন, ইলোরা গওহর, সমাপ্তি মাসুক, জয় রাজ সূচনা আজাদ, তাসনিয়া, নুসরাত পাপিয়া, শিমুল খান প্রমুখ।
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
