৫ মিনিটের ঘূর্ণিঝড়, উড়ে গেল দুই শতাধিক বাড়ি
প্রকাশিত: ৭ এপ্রিল ২০১৯
মাদারীপুরের শিবচর উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে প্রচণ্ড ঘূর্ণিঝড়। মাত্র পাঁচ মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে উপজেলার দুই শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট। উপড়ে গেছে টিউবওয়েল ও দুই শতাধিক গাছপালা। উড়ে গেছে অধিকাংশ ঘরবাড়ির চাল। ঘরের চালের নিচে আটকা পড়ে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
শনিবার রাতে উপজেলার একটি বাজার ও তিনটি গ্রামে প্রচণ্ড বেগে আঘাত হানে এ ঘূর্ণিঝড়। রাত ৯টার সময় ঘূর্ণিঝড় শুরু হয়। রাত ৯টা ৫ মিনিটের মধ্যে উপজেলার শেখপুর বাজারের ৫০টি দোকান ও তিনটি গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়। এসব এলাকায় শনিবার বিকেল পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ঘূর্ণিঝড়ে অধিকাংশ বাড়ির ঘরের চাল উড়ে গেছে। ঘরের চালের নিচে আটকে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

স্থানীয় ক্ষতিগ্রস্তরা জানান, শিবচরের উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা, মৃজারচর ও সিপাইকান্দি ও শেখপুর বাজারে শনিবার রাত ৯টার দিকে প্রবল বেগে ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে শেখপুর বাজারের ৫০টি দোকানের চাল উড়ে যায়। ঘূর্ণিঝড়ে শেখপুর বাজারের হাজেরা খাতুন উচ্চবিদ্যালয়, দুটি মসজিদ ও তিনটি কিন্ডার গার্টেনসহ মোট চারটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। সড়কের পাশের গাছ-পালা ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ছলেনামা, মৃজারচর ও সিপাইকান্দি গ্রামের দেড় শতাধিক টিনের ঘর উপড়ে যায়। সেই সঙ্গে উপড়ে যায় টিউবওয়েল ও দুই শতাধিক গাছপালা। ঘরের টিনের চাল খুঁজে পাচ্ছেন না মালিকরা। বাড়ি থেকে চাল উড়িয়ে নিয়ে যায় বহুদূর। ঘরের টিনের চাল, বিদ্যুতের তার এবং গাছের ডাল একসঙ্গে আটকে রয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা মানবেতর জীবনযাপন করছেন। সারারাত বৃষ্টিতে ভিজে এসব পরিবারের শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুর থেকে শিবচর উপজেলার বিদ্যুৎ সংযোগের প্রধান লাইনের প্রায় আটটি খুঁটি ভেঙে গেছে। বিভিন্ন গ্রাম ও বাজারে বিদ্যুতের ২৫টি খুঁটি উপড়ে গেছে। এসব এলাকায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মিয়া বলেন, ঘূর্ণিঝড়ে প্রায় দুই শতাধিক ঘরবাড়ি উড়ে গেছে। শেখ বাজারের ৫০টি দোকান ও তিনটি গ্রামের প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি তছনছ হয়ে গেছে। গতকাল রাত থেকে মানুষ বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রয়োজন।

মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো. পান্নু খান বলেন, শনিবার রাত থেকে মাদারীপুরের শিবচরের ১৯টি ইউনিয়ন একটি পৌরসভায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। ঠিক কখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। অনেক স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। ঠিক হতে একটু সময় লাগবে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, সকালে খবর পেয়ে ঘূর্ণিঝড়কবলিত এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সাহায্য চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। দ্রুতসময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।
শিবচর উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন খান বলেন, আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতসহ প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- সাতসকালে সড়কে ঝরল ১০ প্রাণ
- ৩০ মাসের বকেয়া, গয়েশ্বর রায়ের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- নগরীর ফুটপাতে ক্রেতা-বিক্রেতার ভীড়, ভোগান্তিতে পথচারী
- নারায়ণগঞ্জে মহাসড়কে দিনভর যানজট-যাত্রীদের চরম দুর্ভোগ
- সমুদ্র বন্দরে তিন নম্বর সর্তক সংকেত
- ‘যেখানে দুর্নীতি, সেখানেই অভিযান অব্যাহত থাকবে’
- ৫ মিনিটের ঘূর্ণিঝড়, উড়ে গেল দুই শতাধিক বাড়ি
- বৃষ্টি ঝরবে আরও দুদিন
- বাঙালি নদীর বাঁধ ভেঙে আতঙ্কে ৫০ গ্রামের মানুষ
- বিমানবন্দর সড়কে আবারো বিক্ষোভ, বাসে অগ্নিসংযোগ
- এবার লেবানন থেকে ইসরায়েলে হামলা
- কুমিল্লার রাজপথ দখল হয়ে গেছে : মির্জা ফখরুল
- পদ্মা সেতু দিয়ে ছুটবে ট্রেন, উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ
- নতুন রেলপথে চালু করা হবে ৮ জোড়া আন্তঃনগর ট্রেন
- পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু: মামলাটি ছিল ‘গায়েবি’
