৩৭০ ধারা অপসারণের ফলে কাশ্মীরে দীর্ঘকাল শান্তি থাকবে : অমিত শাহ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের ফলে সেখানে দীর্ঘকাল ধরে শান্তি থাকবে। তিনি মঙ্গলবার জাতীয় নিরাপত্তা প্রহরী বা এনএসজির ৩৫তম প্রতিষ্ঠা দিবসে ব্ল্যাক ক্যাট কমান্ডোদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
অমিত শাহ বলেন, ‘সন্ত্রাসবাদের প্রতি মোদি সরকারের জিরো টলারেন্সের নীতি রয়েছে। সন্ত্রাসবাদ যেকোনও সভ্য দেশের জন্য অভিশাপ। ভারত দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদে ভুগছে কিন্তু প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।’
অমিত শাহ বলেন, পাকিস্তান অনুপ্রাণিত সন্ত্রাসবাদের মাধ্যমে ভারত জর্জরিত হয়েছে, এ কারণেই মোদিজি কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ শেষ করতে ৩৭০ ধারা অপসারণ করেছেন।
তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূলের জন্য প্রধানমন্ত্রী মোদি জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণ করে দেশকে সন্ত্রাসবাদ ও কাশ্মীরে চিরতরে সুরক্ষার জন্য বিশাল পদক্ষেপ নিয়েছেন। আমরা নিশ্চিত যে এই ঐতিহাসিক পদক্ষেপের পরে আমরা জম্মু-কাশ্মীরে সম্পূর্ণরূপে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হব।’
অমিত শাহ বলেন, ‘২০১৪ সাল থেকে এনএসজি অনেকগুলো নতুন প্রযুক্তিগত প্রয়োগের সাথে সজ্জিত হয়েছে। এরফলে এনএসজির সক্ষমতাগুলোকে সহায়তা করেছে। কিন্তু আমরা জানি যে আমরা কেবল কমান্ডারদের সাহসিকতা, দেশপ্রেম এবং আবেগ দিয়েই জয় অর্জন করতে পারি।
এসময় এনএসজির মহানির্দেশক এসএস দেশওয়াল গণমাধ্যমকে বলেন, বর্তমানে দেশে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, তবে প্রতিবেশী দেশগুলো থেকে সন্ত্রাসী হামলার চেষ্টা করা হলে আমাদের দেশের সুরক্ষা বাহিনী এ জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ড্রোন হামলার বিষয়ে দেশওয়াল বলেন, সুরক্ষা বাহিনী ভবিষ্যতের যেকোনও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।
জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক কলেজের অধ্যক্ষ ড. নাজিবর রহমান আজ (মঙ্গলবার) রেডিও তেহরানকে বলেন, ‘৩৭০ ধারা অপসারণের ফলে লাভ কী হবে এবং কী ক্ষতি হবে এটা আমাদের ভালোভাবে অনুধাবন করার জন্য সময় লাগবে। এখন যেটা দেখা যাচ্ছে পরিস্থিতি তাতে কাশ্মীরের অবস্থা হচ্ছে থমথমে। এবং এই থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে ৩৭০ ধারা অপসারণের ফলে।
ড. নাজিবর রহমান বলেন, কাশ্মীরে জনগণের যে সাধারণ অধিকারগুলো ছিল সেখানে তা কেড়ে নেয়া হয়েছে। জনগণ এজন্য অবশ্যই ক্ষুব্ধ এবং অসন্তুষ্ট হয়েছে। আন্তর্জাতিক মিডিয়ায় বা ভারতীয় মিডিয়ায় বিভিন্ন সময়ে এটা প্রচারিত হয়ে আসছে। ফলে ওই দাবি (অমিত শাহের) গ্রহণযোগ্য হওয়ার সময় এখনও আসেনি। এবং এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে জনগণ এটাকে (৩৭০ ধারা অপসারণ) গ্রহণ করলে স্বাভাবিক জীবনযাত্রা তাড়াতাড়ি চালু হতো কিন্তু তা হয়নি। সেহেতু বলা যায় জনগণ এটাকে গ্রহণ করেনি।’
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
