২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫
একটা জয়ের জন্য ২২ বছরের অপেক্ষা। জাতীয় স্টেডিয়ামে ২০০৩ সালে জানুয়ারির এক শীতের রাতে যে জয়টা শেষবারের জন্য ধরা দিয়েছিল, সেই স্মৃতি আবার ফিরে এলো সেই একই মাঠে। ভারতকে হারানোর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো অবশেষে। প্রার্থীত জয়ের নায়ক শেখ মোরসালিন।
আজ মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটে আক্রমণসঙ্গী রাকিব হোসেনের দারুণ অ্যাসিস্টে নিঁখুত ফিনিশ করেন এ ফরোয়ার্ড। এরপর সেই লিড ধরে রাখার দীর্ঘ সংগ্রাম। শেষ মুহূর্তে পেয়ে বসেছিল গোল হজমের শঙ্কা। তবে এবার আর ভুল হয়নি। ভারতকে হতাশায় ডুবিয়ে বাংলাদেশ ভেসেছে জয়ের আনন্দে।
এ নিয়ে চতুর্থবার ভারতকে হারালো বাংলাদেশ। ২৮ ম্যাচে যে ঐতিহাসিক দ্বৈরথ, তাতে অনেকদিন পর শেষ হাসি লাল-সবুজের সেনানীদের। তাই এ জয়ের উদযাপনটা যেন থামছিলই না। পুরো স্টেডিয়াম ঘুড়ে ঘুড়ে জয়পিপাষু সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিলেন হামজা, রাকিব, মোরসালিনরা।
একটি প্রজন্ম ফুটবল মাঠে ভারতকে হারাতে দেখেনি। প্রেসবক্সে উপস্থিত সাংবাদিকদের একটা বড় অংশের সে অভিজ্ঞতা ছিল না। তাই জয়টা ছুঁয়ে গেছে মিডিয়াকর্মীদেরও। পেশাগত পরিচয় ভুলে তারাই উন্মাতাল হলেন, আবেগে কারও চোখে ছিল আনন্দশ্রু।
এমন একটা জয় যেন প্রাপ্যই ছিল বাংলাদেশ। লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী বাংলাদেশের হওয়ার পর থেকেই শুরু অপেক্ষার। গত আট মাসে জয়ের খুব কাছে গিয়েও হৃদয় ভাঙা আর্তনাদ সঙ্গী হয়েছে বারবার। চারদিন আগেও এ মাঠেই নেপালের কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে নিশ্চিত হার মুঠো ফসকে যায়। এরপর থেকেই কু ডাক ডাকছিল। নেপালকে হারাতে না পারা বাংলাদেশ কী পারবে র্যাংকিংয়ে এগিয়ে থাকা ভারতকে হারাতে? এমনিতে টানা দুটি এশিয়ান কাপ খেলা ভারত দুই ম্যাচ বাকি থাকতেই বিদায় নিয়েছে। তলানীতে থেকে তারা এসেছিল প্রথম জয় ছুঁতে। তাই ম্যাচের আগেই জমজমাট এক লড়াইয়ের আভাস ছিল। হয়েছেও তাই।
ম্যাচের ১১ মিনিটে রাকিব হোসেনের গতি আর মোরসালিনের ক্লিনিকাল ফিনিশে লিড নেয় বাংলাদেশ। নিজেদের অর্ধে রাকিবকে থ্রু বাড়িয়েছিলেন মোরসালিন নিজেই। রাকিব সে বল নিয়ে মার্কার আকাশ মিশ্রকে গতিতে পরাস্ত করে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে আড়াআড়ি পাস বাড়ান। দৌড়ে এসে মোরসালিন ভারত কিপার গুরপ্রিত সিং সান্ধুর দু'পায়ের ফাঁক দিয়ে আলতো টোকায় বল জালে জড়িয়ে বুনো উল্লাসে মাতেন। বাংলাদেশের জার্সিতে মোসালিনের এটা সপ্তম গোল।
ম্যাচের ২৭ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন তারিক কাজী। তপুর বর্মণের সঙ্গে সেন্টারব্যাকের দায়িত্বে যান শাকিল আহাদ তপু। এই তরুণ তারিকের অভাব বুঝতে দেননি বাকী সময়টায়। ৩১ মিনিটে মিতুল মারমার ভুলে গোল হজম করতে পারতো বাংলাদেশ। তবে অসাধারণ সেভে সে যাত্রায় বাংলাদেশকে রক্ষা করেন হামজা। মিতুল গোলকিকে লো বিল্ড-আপ করতে গিয়ে গড়বড় করে ফেলেন। বল পেয়ে বক্সের ঠিক বাইরে থেকে লালিয়ান জুয়ালা চাংতে বাঁ পায়ে শটে চেয়েছিলে বল অরক্ষিত পোস্টে পৌঁছে দিতে। তবে হামজা হেড করে কর্নারের বিনিময়ে সে চেষ্টা নস্যাৎ করে দেন।
এরপরই খানিকটা উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে। শোল্ডার চ্যালেঞ্জের পর থ্রো করতে যাওয়া বিক্রম প্রতাপের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়েছিলেন তপু বর্মণ। সংঘর্ষে বিক্রম মাটিতে পড়ে গেলে দু'দলের খেলোয়াড়দের মধ্যে ঘটে ধাক্কাধাক্কির ঘটনা। জটলা মধ্যে মোরসালিনকে ধাক্কা মেরে বসেন নিখিল প্রভু। পরে তাই তপু ও নিখিলকে হলুদ কার্ড দেখান ফিলিপাইনের রেফারি। ম্যাচের ৪৪ মিনিটে গোলের সুযোগ এসেছিল হামজার সামনে। বক্সের ঠিক বাইরে থেকে আগের ম্যাচে জোড়া গোল করা মিডফিল্ডারের জোড়ালো ভলি অবশ্য লক্ষ্যে থাকেনি।
বিরতির পর থেকেই বাংলাদেশ হয়ে পড়ে অতি রক্ষণাত্মক। ৪৯ মিনিটে সুরেশ সিংয়ের ফ্রিকিকে রাহুল ভেকের হেড বার ঘেসে বাইরে যায়। এর চার মিনিট পর মহেশ সিংয়ের ডান পায়ের ভলি বাইরে গেলে বেচে যায় বাংলাদেশ। এরপর থেকে মাঝমাঠের নিয়ন্ত্রণ চলে যায় ভারতের কাছে। তবে হামজা, মিতুল তপু, সাদরা বারবার তাদের আক্রমণগুলো ভেস্তে দিয়েছেন। ৭৯ মিনিটে ব্যবধান বাড়তে পারতো। একক প্রচেষ্টায় মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে ওঠেন শাকিল আহাদ তপু। বক্সের ঠিক বাইরে তার জোড়ালো শট কোনমতে রুখে দেন ভারত কিপার গুরপ্রিত সিং।
অতিরিক্ত সময় ছিল ছয় মিনিটের। সে সময়টায় গোল খাওয়ার ভীতি পেয়ে বসেছিল। তবে ভারত পারেনি আক্রমণগুলোকে গোলে রূপ দিতে। তাতেই ২০০৩-এর শীতের রাতের স্মৃতি ফিরেছে ঢাকায়। এ জয়ে এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্ব তিনে শেষ করা অনেকটাই নিশ্চিত বাংলাদেশের
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত রূপপুর বিদ্যুৎ প্রকল্প
- ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ
- দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তা
- লিমন ও বৃষ্টি হত্যাকান্ড ঘটল যেভাবে
- কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১
- ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা
- প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহ
- হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু
- ওয়াশিংটনে প্রকাশ্যে দেখানো হচ্ছে ট্রাম্প-এপস্টেইনের ভিডিও
- আম্মারকে নিয়ে সমালোচনামূলক পোস্ট ছাত্রদল নেত্রীর
- গাজায় গণবিয়ে: যুদ্ধের ছায়ায় ১৫০ দম্পতির নতুন জীবনের স্বপ্ন
- বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- দূরপাল্লার বাসের নতুন ভাড়া প্রকাশ, কোন রুটে কত খরচ?
- হাসপাতালে দৌরাত্ম্য ওষুধ কোম্পানির
- ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদাল
- গরমে হাঁসফাঁস করছে মানুষ
- পূরণ হলো না লিমন বৃষ্টির স্বপ্ন
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ নিয়ে উদ্বেগ
- শামসুল হককে বিজয়ী করার আহবান
- ধনীদের বাড়ীতে অতিরিক্ত ট্যাক্স
- লায়ন্স ক্লাবের নির্বাচন ৫ মে সভাপতি পদে রাসেল, জিলানী ও আলম সম্ভা
- বাংলাদেশ প্যারেডের ওপর নিষেধাজ্ঞায় মামলা করলেন শাহ শহিদুল হক
- বিএনপির সভায় হট্রগোল ও চেয়ার নিক্ষেপ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
