১০০ সিনেপ্লেক্স করবে সরকার
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৯
বুধবার জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষ্যে ‘বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং উত্তরনের উপায়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শুরুতে প্রবন্ধ পাঠ করেন এই আয়োজনের সভাপতি লক্ষন চন্দ্র দেবনাথ। অভিনেত্রী রোকেয়া প্রাচীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা প্রবন্ধটির উপর আলোচনা করেন।
এই সেমিনারে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী একেএম খালিদ এএমপি, তথ্য মন্ত্রনালয় সচিব আব্দুল মালেক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু, মিয়া আলাউদ্দিন ও জায়েদ খান।
এসময় সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি জানান, সিনেপ্লেক্স নির্মাণ এখন সময়ের চাহিদা। সেই ভাবনা থেকেই সিনেমা হলের সংকট কাটাতে দেশের সব উপজেলায় মাল্টিপারপাস কালচারাল কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। এর আওতায় প্রথম পর্যায়ে শিগগিরই দেশের ১০০টি উপজেলায় সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছে সরকার।
তিনি আরো বলেন, দেশের প্রতিটি উপজেলায় নির্মিতব্য এই মাল্টিপারপাস কালচারাল কমপ্লেক্সে থাকবে ৪০০ থেকে ৫০০ আসনের একটি মিলনায়তন, একটি মুক্তমঞ্চ ও একটি আধুনিক সিনেপ্লেক্স। এর মাধ্যমে দেশে সিনেমা প্রদর্শনের জন্য আধুনিক মানের সিনেমা হলের সংকট দূর হবে।
সেমিনারের প্রধান অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা করার পর থেকে প্রতি বছর ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস পালিত হচ্ছে। নতুন এসএমই নীতিমালা অনুযায়ী, সর্বোচ্চ ৫০ কোটি টাকা ঋণ নেয়ার সুযোগ রয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা এ সুযোগ নিতে পারেন। আর সিনেমা হল আধুনিক করতে ও সিনেমায় অর্থলগ্নিসহ চলচ্চিত্র শিল্পের সকল সমস্যা দূর করতে তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে একটি প্রকল্প প্রস্তুত করতে পারে। সেক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।
এ সময় খোরশেদ আলম খসরু ক্ষোভ প্রকাশ করে বলেন, খসড়া কপিরাইট আইনের ১৫ (ঘ) ধারার প্রথম লাইন পড়লে মনে হয় ১৯৭১ সালের ২৫ মার্চ আমাদের স্বাধীনতার ঘোষণা হয়েছিল। সেই ঘোষণার কপিরাইট মূলত বঙ্গবন্ধুর পাশাপাশি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও দেয়া হয়েছে। কিন্তু এই খসড়া আইনে যেভাবে লেখা হয়েছে সেটি দেখলে মনে হয় সেই কপিরাইট সত্ত্ব বঙ্গবন্ধুকেও দেয়া হয়েছে। আবার প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও দেয়া হয়েছে। ধারাটি পড়লে আপাত দৃষ্টিতে এমনই মনে হয়। কপিরাইট কমিটির সংশোধনী মিটিং-এ বার বার বলা হলেও ওই ধারাটি এখন অবধি ওই অবস্থাতে রয়েছে।
খোরশেদ আলম খসরু আরো বলেন, কপিরাইট রেজিস্টার চলচ্চিত্রের কপিরাইট সমিতিরও নিবন্ধন দিয়েছেন। কিন্তু সেই সমিতিতে চলচ্চিত্রের কোনো মানুষ নেই। বিষয়টির দিকে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। এদিকে কপিরাইট অফিসের ওয়েব সাইটে সংরক্ষিত খসড়া যে আইনটি রয়েছে, সেই আইনটিতেও এই ধারাটি এভাবেই লেখা আছে। যাতে পরিষ্কার বোঝা যাচ্ছে, যিনি বক্তৃতা দিয়েছেন এবং যার পক্ষে বিবৃতিটা দেয়া হয়েছে। তারা দুজনেই ওই কপি রাইটের মালিক হবেন।
সেমিনারে জায়েদ খান বলেন, আমরা যখন দেখলাম সিনেমা ডিজিটাল হওয়া শুরুর পর থেকেই চলচ্চিত্র অবনতির দিকে যাওয়া শুরু করে। এরপরে একটি ব্যক্তি প্রতিষ্ঠান আসলো জাজ মাল্টিমিডিয়া নামে। যিনি এসেই হলগুলো দখল করতে শুরু করলো মেশিন দেয়ার নামে। রিলিজ থেকে শুরু করে একটি ছবির যাবতীয় কিছু নিয়ন্ত্রন করা শুরু করলো, মামলা করে প্রদর্শক সমিতির নির্বাচন বন্ধ করলো এবং এফডিসির বাহিরে একটি ব্যর্থ প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করলো। আর তারা প্রতিটি সিনেমা নির্মাণের ক্ষেত্রে অনিয়ম শুরু করলেন। আবার সম্প্রতি প্রদর্শক সমিতি হল বাঁচানোর নাম করে সংস্কৃতিকে ধ্বংশ করার একটি পায়তারা করলো। রাতের অন্ধকারে বিদেশি ছবি এনে সেন্সর করে জাজের সহযোগিতায় দেশের ছবি মুক্তিতে বাধাগ্রস্থ করলো। আমি অনেক প্রযোজককে দেখেছি রাতে অন্ধকারে কেঁদে চলে গেছে আর সিনেমা বানাতে আসেনি। এই যে ষড়যন্ত্র আমার সংস্কৃতিকে ধ্বংশ করার সেটা আমরা কোনদিন হতে দেব না।
জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) লক্ষণ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্মাতা মতিন রহমান। আরো আলোচনা করেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র প্রদর্শক মিয়া আলাউদ্দিন সহ অনেকে।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
