হৃদরোগের প্রাথমিক উপসর্গ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮
আমাদের দেশে অনেক ব্যক্তিই হৃদরোগে ভুগছেন। বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা। কেউ উচ্চরক্তচাপজনিত হৃদরোগ, কেউবা ডায়াবেটিসজনিত হৃদরোগ কেউ হয়তোবা করোনারি আর্টারি ব্লকজনিত হৃদরোগ আবার কেউ কেউ রিং অথবা বাইপাস-পরবর্তী হৃদরোগে ভুগছেন। এসব ছাড়া আরও অনেক ধরনের হৃদরোগ যেমন- কার্ডিওমাইওপ্যাথি, হার্টের বাল্বের সমস্যা, থাইরয়েড হরমোনজনিত হৃদরোগ, মাতৃত্বকালীন হৃদরোগ, বাতব্যথা থেকে হৃদরোগ এবং হার্ট অ্যাটাক-পরবর্তী হৃদরোগ ইত্যাদি। আপনি যে ধরনের হৃদরোগেই ভোগেন না কেন সব ধরনের হৃদরোগের উপসর্গ প্রায় একই রকম, বিশেষ করে যখন রোগ পুরনো ও জটিল অবস্থায় পর্যবসিত হয়। চিকিৎসার মাধ্যমে হৃদরোগ একটা পর্যায় পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা সম্ভব। হৃদরোগ চিকিৎসার মূল লক্ষ্য হলো রোগীকে স্বাভাবিক জীবনযাপনে সক্ষমতা দান করা, রোগের উপসর্গ থেকে রোগীকে মুক্তিদান করা, রোগীর হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা হ্রাস করা এবং সর্বোপরিভাবে রোগীকে মৃত্যুর ঝুঁকি থেকে দূরে রাখা । আপনি যদি কোনো রূপ হৃদরোগে ভুগতে থাকেন তার মানে এই নয় যে, আপনি
সামাজিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন থেকে ঘরে বসে বিশ্রামে থাকবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। আমাদের সমাজে কিছু ভ্রান্ত ধারণা আছে যে, যে ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়েছেন তার কোনো ধরনের কাজকর্ম করা যাবে না, তাকে সব সময় বিশ্রামে থাকতে হবে এবং মাছ, মাংস, ডিম, দুধ জাতীয় সব ধরনের খাবার বর্জন করতে হবে। এ ধরনের সামাজিক ও পারিবারিক আচরণ রোগীকে শারীরিক ও মানসিকভাবে অনেকটা পঙ্গু করে ফেলে। রোগী তার মানসিক শক্তি হারিয়ে ফেলে। অনেকে হার্ট অ্যাটাকের ভয়ে সব সময় খুব বেশি ভীতিকর অবস্থায় দিন কাটাতে থাকেন। এসব কিছুকে বর্তমান যুগের কুসংস্কার বলা যেতে পারে। বৈজ্ঞানিক ভিত্তি হলো, হৃদরোগীরা প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, তারাও সামাজিক সব ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন, যেমন চাকরি অথবা ব্যবসা দেখাশোনা করতে পারবেন, তারা প্রায় সব ধরনের খাদ্যবস্তু পরিমিত মাত্রায় খেতে পারবেন, তবে ু কিছু বিষয় এড়িয়ে চলতে হবে। যেমন- উত্তেজিত হওয়া, মানসিক ও শারীরিক চাপ সৃষ্টিকারী কাজকর্ম, বিশ্রাম গ্রহণ না করে দীর্ঘসময় ধরে একটানা কাজ করা ইত্যাদি। খাবারের মধ্যে চর্বি জাতীয় খাবার বিশেষ করে পশুর চর্বি বর্জন করতে হবে। চর্বিবিহীন গরু-ছাগলের মাংসও একটা নির্দিষ্ট মাত্রায় খাওয়া যাবে এবং খেতে হবে চর্বিবিহীন হাঁস-মুরগির মাংস। প্রায় সব ধরনের মাছ খেতে পারবেন। সপ্তাহে এক-দুইটা ডিম ও কেজিখানেক দুধও খাওয়া যাবে। শাকসবজি, ফলমূল প্রচুর পরিমাণে খেতে হবে। যারা হৃদরোগে ভুগছেন তাদের মধ্যে প্রায় সবাই কোনো না কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধপত্র গ্রহণ করছেন, এটাই স্বাভাবিক। তাদের মধ্যে অনেককেই দেখা যায়, ওষুধপত্র গ্রহণ করার পরও হৃদরোগের বিভিন্ন উপসর্গে ভুগতে থাকে। এ ক্ষেত্রে বলা যায় যে, আপনার চিকিৎসা সঠিকমাত্রায় হচ্ছে না, এর জন্য আপনাকে আবার চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া প্রয়োজন। বিশেষ করে যদি আপনার ঘনঘন শ্বাসকষ্ট হতে থাকে, সামান্য চলাফেরা বা হাঁটাহাঁটিতে শ্বাসকষ্ট হয়, সিঁড়ি বেয়ে দু-তিন তলায় উঠতে গেলে আপনি প্রচণ্ডভাবে শ্বাসকষ্টে আক্রান্ত হন, অজু, গোসল ও নামাজ পড়তে গেলে শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন, টয়লেট করতে গেলে শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন, অনেকেই আবার পরিধেয় পোশাক পরিবর্তনের সময় শ্বাসকষ্টে আক্রান্ত হয়, আবার কেউ কেউ পেট ভরে খাওয়ার পর, বিছানায় গেলে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে পড়েন, কারও কারও রাতে ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হওয়ায় ঘুম ভেঙে যায়। এসব পরিস্থিতিতে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম।
ডা. এম শমশের আলী (কার্ডিওলজিস্ট)
সিনিয়র কনসালটেন্ট (প্রা.), ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- নিয়মিত সঙ্গমে কি ওজন বাড়ে, নাকি কমে?
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- মানসিক চাপ থেকে হৃদরোগ
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
- এ সময়ে শিশুর রোগবালাই এবং চিকিৎসা
