হাসিনার সম্ভাবনাই দেখছে সিএনএন
নিউজ ডেক্স
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও দলটির নেত্রী শেখ হাসিনার পুনরায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখছে। যদিও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনসহ বেশ কিছু বিষয়ে অভিযোগ তুলেছে তারা। তবে এতকিছু ছাপিয়ে তাদের অনুমান, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্রুত অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখায় হাসিনার জয়ের সম্ভাবনাই বেশি।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে রোববারের জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড গড়ে তৃতীয়বারের মতো নির্বাচিত হতে পারেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও তার সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তথাপি উন্নয়ন ও দেশের অর্থনীতির সামগ্রিক অগ্রগতির কারণে হাসিনার পক্ষে পড়তে পারে সংখ্যাগরিষ্ঠের ভোট।
বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন ৭১ বছর বয়সী শেখ হাসিনা। ২০০৯ সাল থেকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তাছাড়া ২০১৪ সালের জাতীয় নির্বাচনেও জয়ী হয় তার দল। যদিও প্রধান বিরোধীদলসহ অনেকেই ওই নির্বাচন বর্জন করেছিল। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি লক্ষ্য করার মতো। কিন্তু মানবাধিকার লঙ্ঘন এবং গণমাধ্যমকর্মী ও বিরোধীদলের নেতাদের হেনস্থা করা ছাড়াও বেশ কিছু অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে সহিংসতা প্রতিরোধের জন্য সেনাবাহিনীকে সারা দেশ জুড়ে নিযুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, বেশ সুষ্ঠু পরিবেশে এবং নির্বিঘ্নে ভোট দিতে পারবেন ভোটাররা।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপির সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী ৭৩ বছর বয়সী খালেদা জিয়াকে হারিয়ে রেকর্ড গড়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসতে পারেন শেখ হাসিনা। খালেদা জিয়া কারাবন্দী থাকায় এবারের জাতীয় নির্বাচনে অংশ নিতে পারছেন না।
গত অক্টোবরে সংসদে পাস হওয়া বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের উল্লেখ করা হয়েছে সিএনএনের প্রতিবেদনে। তারা বলছে, এই আইনটির কারণে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে এবং অনলাইনে মানুষ খোলাখুলিভাবে নিজেদের মতামত প্রকাশ করার সাহস পাবে না। তবে সবকিছুর ঊর্ধ্বে, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন যেন একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয় সেই প্রত্যাশা করছে মার্কিন প্রভাবশালী এই গণমাধ্যম।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
