স্বামীর সঙ্গে বুধবার লন্ডন যাচ্ছেন সালমা
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯
ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা গেল বছরের ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে আইনজীবী সানাউল্লাহ নূরে সাগরকে বিয়ে করেন। আর এ বছরের ১৭ জানুয়ারি সংবাদ সংম্মেলন করে গোপন বিয়ের খবর প্রকাশ করেন সালমা নিজেই। বুধবার স্বামী সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে লন্ডন যাচ্ছেন সালমা।
সোমবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন সালমা নিজেই। লন্ডন যাওয়ার বিষয়ে সালমা বলেন, বুধবার (১ মে) আমরা লন্ডন যাচ্ছি। চলতি মাসের শুরুর দিকে দেশে আসে সাগর। দেশের আসার পর লন্ডনে যাওয়া বিষয়টি ঠিক করি। সেখানে এক থেকে দেড় মাস থাকবো।
সেখানে কোনো নতুন গানের কাজে যাচ্ছেন কিনা? জানতে চাইলে সালমা বলেন, গানের কাজে যাচ্ছি না। তবে সেখানে গিয়ে যদি ভালো কোনো আয়োজনের প্রস্তাব পাই তাহলে গান করতে পারি। তবে সেটা অবশ্যই ঈদ আয়োজনে। এবারের ঈদ লন্ডনেই কাটাবো। ঈদের সময়টাতে লন্ডনের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবো। তবে রোজার মধ্যে খুব একটা সম্ভব হবে না। এ সময়টাতে ইবাদত করতে হবে।আর ঈদের পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো কবে দেশে ফিরবো।

এর আগে সালমা ২০১১ সালে বিয়ে করেন সেই সময়ের দিনাজপুর-৬ আসনের সরকার দলীয় এমপি শিবলী সাদিককে। কিন্তু বনিবনা না হওয়ায় ২০১৬ সালে সেই সংসারে বিচ্ছেদ ঘটে। এই দম্পতির একমাত্র কন্যা স্নেহা। সে এখন মায়ের সঙ্গেই থাকছে।
সালমার এই লন্ডন যাত্রায় মেয়ে স্নেহাও যাচ্ছে কিনা? এমন প্রশ্নের উত্তরে সালমা বলেন, আমি আর সাগর দুজনই লন্ডন যাচ্ছি। আমার মেয়ে সেখানে যাবে না। স্নেহা তার বাবার সঙ্গেই ঈদ করতে স্বাচ্ছন্দবোধ করেন। তার বাবা আমার সঙ্গে ঈদ করতে দেয় না। ছোট মানুষ তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে চাই না। সে তার দাদা বাড়িতে বাবার সঙ্গেই ঈদ করবে।
আসছে ঈদুল ফিতর উপলক্ষে ‘সোনা বন্ধু’ শিরোনামের আরো একটি গানে কণ্ঠ দিয়েছেন সালমা। রিজভী আহমেদের লেখা এ গানের সঙ্গীতায়োজন করেছেন রাফি। শিগগিরই গানটির ভিডিও নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তিনি। এতে মডেল হিসেবে থাকবেন সালমা।
এই গানটি প্রসঙ্গে সালমা বলেন, এই গানটির কথা চমৎকার। আমি যে ঘরানার গান করি সে রকমই হবে এটি। সুর, সঙ্গীতায়োজনও ভালোলাগার মতো। আশা করছি, শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। এটি আমার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসএস মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানের ভিডিও প্রকাশ করা হবে। আর আমার গানের পাশাপাশি এই প্রতিষ্ঠান থেকে অন্য শিল্পীদের গানও প্রকাশ করা হবে।
এদিকে, সালমার ফেসবুক পেজ ও আইডি হ্যাক হয়ে আছে। প্রায় আট মাস পর রোববার পেইজটি ফিরে পেলেও এখনো আইডি উদ্ধার করতে পারেনি বলে জানান এই সংগীত শিল্পী। পেইজ ফিরে পাবার পর লাইভেও আসেন সালমা। লাইভে সালমা বলেন, আমি জাস্ট এক্ষুণি একটা গানের রেকর্ডিং শেষ করলাম। আর পেজ থেকে প্রায় আট মাস পর লাইভে। কারণ আমার পেজটা হ্যাকড হয়েছিল। থ্যাঙ্কস টু স্বাক্ষর। কারণ ওর জন্যই আমি পেজটা ব্যাক পেয়েছি।

নতুন এই গানটি প্রসঙ্গে তিনি বলেন, আজ অনেকদিন পর একটা কাজ শেষ করলাম। খুবই সুন্দর একটি গান করলাম। গানটি লিখেছেন প্রসনজিৎ মন্ডল এবং কম্পোজ করেছেন অমিত।
এ সময় সালমার পাশেই ছিলেন অমিত। অমিতকে গান সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করেন সালমা। তখন অমিত বলেন, দর্শকরা গানটা আপাতত একটু শোনেন। তারপর গানটা যখন পুরোপুরি আসবে খুব সহসাই আসবে। মিউজিক ভিডিও আকারে আসবে। আপনারা তখন গানটা বেশি বেশি করে শুনবেন এবং শেয়ার করবেন। সালমার একটি ভিন্নমাত্রার গান। আমার বিশ্বাস যে গানটা খুব ভালো লাগবে। সালমাকে ভেবেই করা গানটা।
‘ধরেছে আমারে বন্ধুর পিরিতেরও ভুতে, ধরেছে আমারে বন্ধুর পিরিতেরও ভুতে। মন আমার নেইরে মনে, মন পিরিতের বৃন্দাবনে, জাতিকুল সব ছাড়তে পারি বন্ধুয়ারে... ধরেছে আমারে বন্ধু...’ এমনি কথার সালমার এই গানটি আসছে ঈদে জিপি মিউজিক স্পেশাল থেকে প্রকাশ করা হবে।
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
