স্কুল বাসে ঘর বেঁধেছে যে পরিবার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮
মানুষ কতরকম স্বপ্নই তো দেখে। কিছু কিছু স্বপ্ন এত বেশি অবাস্তব যে সেগুলি পূরণ করা সম্ভব হয় না সবার পক্ষে। তবে ব্রিটিশ –আমেরিকান নারী ডেবি মায়েস তার অবাস্তব স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে পেরেছেন নিজের দৃঢ়তার জন্য।
যুক্তরাজ্যের ওয়েগানে বসবাসরত ডেবীর বিয়ে হয় যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাসরত গাবরিয়েল মায়েসের সঙ্গে। এই দম্পতির চারজন সন্তান রয়েছে। যাদের বয়স যথাক্রমে ১০, ৭, ৬ আর ২ বছর।ডেবীর স্বপ্ন ছিল পরিবারের সব সদস্যকে একসঙ্গে নিয়ে ঘুরে বেড়াবেন আমেরিকার বিভিন্ন অঞ্চল। তা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিকল্পনা করেছেন তিনি। ইউটিউব দেখে একসময় তার মাথায় আসে একটা স্কুল বাস বাড়িতে রূপান্তরিত করে সেটা নিয়েই সারাদেশ ঘোরার। এমন পরিকল্পনায় সায় দেন তার স্বামী গাবরিয়েলও ।শুরু হয় স্কুলবাসকে বাড়ি বানানোর পরিকল্পনা। এজন্য মায়েস দম্পতি তাদের ৫ হাজার স্কয়ার ফিটের বাড়িটি বিক্রি করে দেন। তার বদলে তারা একটি স্কুল বাস কেনেন। সেই বাসটিতে তার মোবাইল হোম তৈরি করেন। এ ব্যাপারে অবশ্য টেক্সাসের একটি কোম্পানি তাদের যথেষ্ট সহযোগিতা করে।
মায়েস দম্পতি তাদের চার সন্তানকে নিয়ে ২০১৭ সালের ফ্রেবুয়ারি মাসে যাত্রা শুরু করেন। সেই মোবাইল বাড়িতে প্রয়োজনীয় রান্নাঘর, শোয়া, খাওয়া-দাওয়া করার জায়গা, সোফা, টিভি, ফ্রিজ, টয়লেটসহ সব ব্যবস্থাই রয়েছে।
ডেবী বলেন, বাসে তাদের ঘর তৈরির পর পরিবারের মধ্যে বন্ধন আরও দৃঢ় হয়েছে। কারণ বাড়িতে থাকতে তারা একেকজন একেক রুমে থাকতেন। এখন সবাই একসঙ্গে অভিযানের সুযোগ পেয়েছেন। এখন তারা একসঙ্গে মুভি দেখেন, বই পড়েন।
ডেবী জানান, মোবাইল হোমে তাদের জীবন এখন সহজ হয়ে গেছে। তার ভাষায়, জিনিসপত্র কিংবা কাপড়চোপড় তাদের কাছে তত গুরুত্বপূর্ণ নয়। দিনের একটা বড় সময় তারা বাইরে কাটান অথবা পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করে সময় পার করেন।
মায়েস পরিবার ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে আবারও স্থায়ী ভাবে বসবাস করার পরিকল্পনা করছেন। কিন্তু সেখানে বাড়ি বানানোর আগে তারা মেক্সিকো এবং অন্যান্য জায়গা ঘোরা শেষ করতে চাইছেন।
ডেবী বলেন, মোবাইলে হোমে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গী পরিবর্তন করে দিয়েছে। ডেবী জানান, জীবন নিয়ে যারা হতাশায় ভূগছেন তাদের অনেকের কাছ থেকেই তারা প্রতিদিন অনেক ই-মেইল পান। কিন্তু তাদের কেউই নিজেদের অবস্থা পরিবর্তন করার সাহস দেখান না। ডেবী বলেন, জীবনের সব কিছুই আপনার পরিকল্পনা মতো হবে তা নয়। লোকে কি ভাবল, এটা ভেবে সময় নষ্ট করা ঠিক নয়। আপনি যদি নিজের অবস্থা নিয়ে অখুশী থাকেন তাহলে আপনাকেই আপনার অবস্থা পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনই আপনাকে মুক্তির স্বাদ দেবে , জীবনকে ভালবাসতে শেখাবে।সূত্র : ইনডিপেন্ডেন্ট, লাভমানি
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
