সে লাজুক, আমিও লাজুক, বরফ গলছে না!
প্রকাশিত: ২৭ মে ২০১৯
বলিউডের হালের সেনসেশন টাইগার শ্রফ ও দিশা পাটানির সম্পর্কের গল্প কে না জানেন। প্রায়ই তাঁদের লাঞ্চ বা ডিনার ডেটে দেখা যায়, যদিও দুজনের কেউ প্রেমের কথা স্বীকার করেননি। গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, তাঁরা ‘শুধু ঘনিষ্ঠ বন্ধু’।
সম্প্রতি একটি বিনোদন সংবাদমাধ্যম টুইটার ব্যবহারকারী এক ভক্তের প্রশ্নের উত্তর দেওয়ার আহ্বান জানান দিশা পাটানিকে। ওই ভক্তের জিজ্ঞাসা, ‘যুগল হিসেবে তোমাদের দুজনকেই ভালোবাসে মানুষ, তবে কেন তোমরা সম্পর্ককে স্বীকার করে নিচ্ছ না?’
উত্তরে ‘বাঘি’ অভিনেত্রী বলেন, দীর্ঘদিন ধরে টাইগার শ্রফের ‘মন পাওয়ার’ চেষ্টা করছেন তিনি।
“দীর্ঘদিন ধরেই ওর মন পাওয়ার চেষ্টা করছি। এবার আমি ‘ভারত’ সিনেমাটি করলাম, সব ধরনের স্টান্টই করেছি। ভেবেছি এতে যদি ওর মন গলে, কিন্তু ভাগ্য সঙ্গে নেই। হ্যাঁ, আমরা একসঙ্গে খেতে বের হই, তবে এর মানে এই নয় যে ও আমার প্রতি অনুরক্ত বা ক্রাশ হওয়ার মতো। আপনি অবশ্যই পরে ওর সঙ্গে এ নিয়ে কথা বলবেন। সে লাজুক এবং আমিও লাজুক, কারোরই বরফ গলছে না,” বলেন দিশা।
দিশা ও টাইগারকে সর্বশেষ ‘বাঘি টু’ সিনেমায় জুটি বাঁধতে দেখা গিয়েছে। বক্স অফিসে শতকোটির ক্লাবে পৌঁছেছিল ছবিটি।
সম্প্রতি ডিএনএকে দেওয়া আরেক সাক্ষাৎকারে টাইগার শ্রফের সঙ্গে নিজের রসায়ন নিয়ে কথা বলেন দিশা পাটানি। বলেন, ‘সে আমার সেরা বন্ধু। ও ছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর কারো সঙ্গে আমার দোস্তি নেই।’
বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত আসন্ন ‘ভারত’-এ শরীরচর্চাশিল্পীর ভূমিকায় দেখা যাবে দিশা পাটানিকে। এ ছবির ‘স্লো মোশন’ গান মুক্তির পর অন্তর্জাল দুনিয়ায় রীতিমতো ঝড় বয়ে গেছে। দিশার আবেদনময় লুক আর খুনে নাচে দিশেহারা ভক্তকুল। হলুদ শাড়ি পরা দিশার স্টান্ট আর নাচে মুগ্ধ সিনেপ্রেমীরা।
এবারের ঈদুল ফিতরে মুক্তি পাবে আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’। এ ছবি দিয়ে ক্যাটরিনা কাইফের সঙ্গে পুনর্মিলন হচ্ছে সালমানের। সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। ‘ভারত’-এ সালমান-ক্যাটরিনা ও দিশা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে টাবু, নোরা ফাতেহি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যদের।
দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর রিমেক ‘ভারত’। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত এ ছবি। একজন সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে ভারতের ইতিহাসও বর্ণিত হবে এই ছবিতে।
‘ভারত’-এর পর দিশা পাটানিকে মোহিত সুরির ‘মালাঙ্গ’ সিনেমায় দেখা যাবে। এতে আরো রয়েছেন আদিত্য রায় কাপুর, অনিল কাপুর ও কুনাল খেমু।
- দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
