সেই ছোট্ট শিশুটি যেভাবে আজ তিশা
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। টেলিভিশন জগতের এক অন্যতম জনপ্রিয় নাম, যিনি সেই থেকে এই পর্যন্ত নিজের অভিনয় যোগ্যতা দিয়ে সর্বোচ্চ আসন অধিষ্ঠিত করে রেখেছেন। শুরুতে ১৯৯৫ সালে নতুন কুঁড়িতে যখন শ্রেষ্ট শিশুশিল্পী হিসেবে চ্যাম্পিয়ন হন, তখন তিশা একেবারে ভাবেননি আজকের এই দিনে এতদূর নিজেকে পৌঁছাতে পারবেন। তবে আজ তিনি সত্যি অনেকদূর পৌঁছে গেছেন যা তিশার সমতুল্য অন্য কেউ ভাবতেই পারে না।
তিশা ১৯৮৬ সালের ২০ ফেব্রুয়ারি পৃথিবীর আলো দেখেন (জন্ম)। শো-বিজ অঙ্গনে তার শুরুটা হয় ৯ বছর বয়সেই ১৯৯৫ সালে, নতুন কুঁড়ির মধ্য দিয়ে। এর আগে, তিনি ঘরে বসে অভিনয়, আবৃতির চর্চা করতেন। এরপর তিনি নতুন কুঁড়িতে শ্রেষ্ট শিশুশিল্পী হিসেবে চ্যাম্পিয়ন হন। সেই ছোট বেলায় তিনি গান থেকে নাচ, অভিনয়, আবৃতি সব শাখাতেই প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। তার প্রথম টিভি নাটক ‘সাতপোড়ে কাব্য’। তবে শিশু শিল্পী হিসেবে বেশ আলোচনায় আসেন হুমায়ূন আহমেদের ‘প্যাকেজ সংবাদ’ নাটক দিয়ে, এরপর বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন তিশা।

‘অত:পর নুরুল হুদা’, ‘গ্র্যাজুয়েট’, ‘বুকের ভিতর কিছু পাথর থাকা ভালো’ প্রভৃতি নাটকের মধ্য দিয়ে তিশাকে পাওয়া গেছে অন্যরকমভাবে। যেখানে তিনি নিজেকে ছড়িয়েছেন বেশ জোরালোভাবে। এরপর টিভি অভিনেত্রী হিসেবে নিজেকে শীর্ষস্থানে অধিষ্ঠিত করলেন। এরপর ‘হালদা’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’সহ একাধিক চলচ্চিত্রে তাকে পাওয়া গেছে বড় পর্দায়। যেখানে তিনি নিজেকে সমুজ্জ্বল করেছেন আর দিনকে দিন তিনি হয়েছেন সেরা জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
তিশা মডেলিং-য়ে বেশ সুনাম কুড়িয়েছেন। তিনি এই প্ল্যাটফর্মে প্রথম আলোচনায় আসেন কোকাকোলার বিজ্ঞাপনের মধ্য দিয়ে আর সেখানেই বাজিমাৎ করেন। ‘একলাই খাইবা, আমারে দিবা না?’, কোকাকোলার এই জনপ্রিয় ডায়লগটি এখনো সকলের মুখে মুখে। একই বছর সিটিসেলের বিজ্ঞাপন করে আরো বেশি জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। নোবেলের সঙ্গে সিটিসেলের বিজ্ঞাপনে ‘নিশিতে যাইয়ো ফুলো বনে’র সেই মিষ্টি হাসির কন্যা ছিলেন তিশা। মডেলিং জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার পর নাট্যজগতে পদচারণা, সেখানেও সফল। তার পরের বছর কেয়ার বিজ্ঞাপন করে নিজেকে মডেলিং জগতের শীর্ষস্থানে নিয়ে আসেন। এরপর বিভিন্ন পণ্য সংস্থা তাকে নিয়ে চড়া দামে বিজ্ঞাপন বানাতে থাকে। মডেলিং জগতে তিশা হয়ে উঠে অন্যতম।

ওই সময় দেশের অন্যতম সেরা নারী মডেলদের নাম নিলে, সে তালিকায় প্রথমে চলে আসত তিশার নাম। মডেলিং জগতের সাফল্যের পর টিভি নাটকে নিজেকে নিয়মিত করলেন তিশা। হয়ে উঠলেন অভিনেত্রী হিসেবে অনন্যা। অরন্য আনোয়ারের ‘নুরুল হুদা একদা ভালোবেসেছিল’ ও ফারুকীর ‘ক্যারাম ১ম পত্র’ ও ‘৬৯’ ছিল সেই যাত্রায় প্রথম ধাপ। এরপর দ্বিতীয় ধাপে এসে তিনি মাহফুজ আহমেদের বিপরীতে ‘অত:পর নুরুলহুদা’ ও ‘ক্যারাম ২য় পত্র’-এ অভিনয় করে বেশ আলোচনায় আসেন।
এরপর তিশার অন্যতম কাজের মধ্যে রয়েছে, ‘ইট কাঠের খাঁচা’, ‘৪২০’, ‘প্রভাতী সবুজ সংঘ’, ‘কফি হাউজ’, ‘শেষ প্রান্তে’, ‘এসএমএস’ অন্যতম। এরপর এই সময়ে এসে তিনি একে একে ‘গ্র্যাজুয়েট’, ‘একে একে ভালোবাসি তাই’, ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’, ‘আরমান ভাই সিরিজ’, ‘মনফড়িংয়ের গল্প’, ‘মনসুবা জংশন’, ‘লংমার্চ’, ‘শুনতে কি পাও’, ‘আমি তৃণা ও ম্যাজিক’, ‘সিকান্দার বক্স সিরিজ’, ‘শেফালি’, ‘রাতারগুল’, ‘অ্যাংরি বার্ড’, ‘মায়া ও মমতার গল্প’, ‘বুকের ভিতর কিছু পাথর থাকা’ ভালোসহ অসংখ্য জনপ্রিয় নাটকে নিজেকে প্রমাণ করেছেন। আসতে আসতে এসবের মাধ্যমে অভিনয় জগতে তিশা হয়ে উঠেছেন এক জনপ্রিয় নাম।
বর্তমানে তিশা নাট্যজগতের শীর্ষ অভিনেত্রীদের একজন। পাশাপাশি সেই স্থান বেশ কয়েক বছর ধরে তিনি রেখেছেন। টানা পাঁচ বছর ধরে বলা যায়, জায়গাটি শুধুই তিশার। এখনো তিনি টিভি নাটকের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। গেলো বছর তার ‘একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প’ও দর্শক মুগ্ধ করেছে।
ফারুকীর জনপ্রিয় সিনেমা ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ দিয়ে চলচ্চিত্র যাত্রা শুরু করেন তিশা। এরপর একে একে ‘টেলিভিশন’, ‘অস্তিত্ব’, ‘ডুব’, ‘হালদা’য় নিজেকে সমাদৃত করেছেন তিনি। যদিও ‘রানা পাগলা’য় অভিনয় করে তিশা বেশ সমালোচিত হয়েছেন। তবে বাকি সিনেমাগুলোতে তিশা নিজেকে প্রমাণ করেছেন যে, তিনি একজন জাত অভিনেত্রী। এছাড়াও তারেক মাসুদের ‘রানওয়ে’তে অতিথি শিল্পী হিসেবেও অভিনয় করেছেন তিশা। সবচেয়ে বেশী প্রশংসা কুড়িয়েছেন সম্প্রতি মুক্তি পাওয়া ‘ফাগুন হাওয়ায়’।
এদিকে, মুক্তির অপেক্ষায় আছে তার আলোচিত দু’টি ছবি ‘শনিবার বিকেল’ ও ‘হলুদবনি’। সামনে আসছে সূচিত্রা ভট্টাচার্যের উপন্যাস নিয়ে নির্মিত ছবি ‘বালিঘর’। এতেই বোঝা যায়, তার ভবিষ্যৎ আরো সমুজ্জ্বল। দিনকে দিন তিনি নিজেকে নিয়ে যাচ্ছেন অন্য উচ্চতায়। যেখানে যেতে হয়ত তার মত অভিনেত্রীদের অনেক সময়ের প্রয়োজন। তিশা সেটি অর্জন করতে চলেছেন।
তিশা ক্যারিয়ার জীবনে বেশ কয়েকজন অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন। এর মধ্যে বেশী জনপ্রিয়তা পেয়েছেন মোশাররফ করিম ও তাহসানের সঙ্গে জুটি বেঁধে। এছাড়া মাহফুজ আহমেদ, জাহিদ হাসানের সঙ্গে কাজ করেও বেশ আলোচনায় এসেছেন তিনি। এদিকে, দেশের সবচেয়ে জনপ্রিয় পুরস্কার মেরিল প্রথম আলোতে সর্বোচ্চ পুরস্কারের মালিক তিনি। এখন পর্যন্ত এই পুরস্কার মোট ১২টি পেয়েছেন একমাত্র তিশা, ভাগ্য সহায় হলে হয়তো জাতীয় পুরস্কারের আক্ষেপটাও ঘুঁচতে পারে খুব শিগগির। বিশেষ করে ‘হালদা’, ‘ফাগুন হাওয়ায়’ ও ‘শনিবার বিকেল’ এই তিনটি ছবি তাকে এনে দিতে পারে এই পুরস্কারটিও।
ব্যক্তিজীবনে তিশা বিয়ে করেছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে, নির্মাণে যার কোন তুলনা নেই। তিশা হলেন তার স্ত্রী। কোনোরকম গুজববিহীন বেশ সুখেই সংসার করছেন তারা। তাদের কোন ধরণের বিবাদের গল্প আজো মিডিয়ায় শোনা যায়নি।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
