সুরস্রষ্টা আলাউদ্দীন আলীর অসুস্থতা নিয়ে যা বললেন চিকিৎসক
প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৯
বরেণ্য সুরস্রষ্টা, গীতিকার, সংগীত পরিচালক ও বাদ্যযন্ত্রশিল্পী আলাউদ্দীন আলী গত ২২ জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে পড়নে। তখন তাকে দ্রুত রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চলে তার চিকিৎসা।
তিন দিন পর দেখা যায়, তার রক্তে কার্বন ডাই–অক্সাইডের মাত্রা বেড়ে গেছে। পাশাপাশি রক্তচাপ ও জ্ঞানের মাত্রা একেবারেই কমে যায়। একই সময়ে হঠাৎ তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর কিছু সময়ের মধ্যেই তার হৃৎস্পন্দন ফিরে আসে।
ওই সময় হাসপাতাল থেকে জানানো হয়, মেকানিক্যাল ভেন্টিলেটর মেশিন যুক্ত করার পর আলাউদ্দীন আলীর শারীরিক অবস্থা কিছুটা স্থির আছে। এরপর তিনি জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন অনেক দিন। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে কয়েকবার মেডিকেল বোর্ড গঠন করা হয়।
সুখের খবর হলো সবার প্রার্থনা ও চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন আলাউদ্দীন আলী এখন অনেকটাই সুস্থ। আজ সোমবার, ৮ এপ্রিল সকালে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এবার তিনি বাসায় ফিরতে পারবেন।
আলাউদ্দীন আলীর বর্তমান শারীরিক অবস্থা ও তার বাসায় ফিরে যাওয়ার খবর জানানোর জন্য আজ সকালে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে তার চিকিৎসার বিভিন্ন দিক এবং বাসায় ফিরে যাওয়ার কথা জানান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
তিনি জানান, কিংবদন্তী আলাউদ্দীন আলী ফুসফুসের প্রদাহ আর রক্তের সংক্রমণে ভুগছিলেন। এখন এই সমস্যাগুলো আর নেই। তাকে ফিজিওথেরাপি নেওয়ার জন্য মিরপুরে সিআরপিতে পাঠানো হচ্ছে। সেখানে কয়েক দিন তাকে থাকতে হবে। এরপর তিনি বাসায় ফিরে যাবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক, ঊর্ধ্বতন কর্মকর্তা, আলাউদ্দীন আলীর স্ত্রী ফারজানা আলাউদ্দীন মিমি এবং তার শিশুকন্যা আদ্রিতা আলাউদ্দীন রাজকন্যা।
এদিকে আলাউদ্দীন আলীর স্ত্রী ফারজানা আলাউদ্দীন মিমি জানিয়েছেন, মিরপুরে সিআরপিতে প্রয়োজনীয় চিকিৎসা শেষে বিদেশে উন্নত চিকিৎসার পরিকল্পনা রয়েছে তাদের। তবে তার জন্য আলাউদ্দীন আলীর শারীরিক অবস্থা আরেকটু উন্নতির অপেক্ষা করতে হবে।
প্রসঙ্গত, আলাউদ্দীন আলী গেল কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ। তার দীর্ঘ চিকিৎসার ব্যয় বহন করতে তার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাউদ্দীন আলীর চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি আর্থিক অনুদান হিসেবে ২৫ লাখ টাকার সঞ্চয়পত্রও দিয়েছেন তিনি।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
