সুদানে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, নিহত ৮
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮
দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিভিন্ন অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে সুদানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ এরইমধ্যে সহিংস রূপ ধারণ করেছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) জরুরি অবস্থা উপেক্ষা করে বিক্ষোভ করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে নিহতের এ সংখ্যা জানা গেছে।
রুটির মূল্য বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে সুদানের বিভিন্ন শহরে গত বুধবার (১৯ ডিসেম্বর) থেকে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। বুধবার নীল রিভার প্রদেশের আতবারা শহরে ক্ষমতাসীন দলের সদর দফতরসহ কয়েকটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জের ধরে সেদিনই প্রদেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। পূর্বাঞ্চলীয় শহর কাদারিফেও জারি করা হয় জরুরি অবস্থা। তবে তা উপেক্ষা করেই বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) আবারও রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। কাদারিফে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হলে ছয়জন নিহত হয়। স্থানীয় এক স্বতন্ত্র পার্লামেন্ট সদস্যকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাদারিফে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
বৃহস্পতিবার আতবারা শহরেও সহিংসতায় দুই বিক্ষোভকারী নিহত হয়েছে। সেখানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। আতবারা শহরে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। নীল রিভার রাজ্যের গভর্নর হাতেম আল ওয়াসসিলাহ বলেন, ‘শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হয়েছিল। এরপর তা সহিংস ও ধ্বংসাত্মক রূপ ধারণ করে। আমরা জরুরি অবস্থা ও কারফিউ জারি করেছি এবং শহরের স্কুলগুলো বন্ধ রেখেছি।’
প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানী খার্তুমে প্রায় ৫০০ বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। এরপর তাদেরকে ধাওয়া দিয়ে বেশ ক’জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
চলতি বছর রুটির ওপর ভর্তুকি কমানোর সিদ্ধান্ত নেয় সুদান সরকার। এই ঘোষণার পর রুটির মূল্য দ্বিগুণ হয়ে গেলে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বাধ্য হয়ে গত নভেম্বরে আটার ওপর ৪০ শতাংশ ভর্তুকি বাড়ায় সরকার। সম্প্রতি সরকারের ভর্তুকি পাওয়া রুটি ও জ্বালানি তেলের ব্যাপক সংকট দেখা দিলে রাজধানীসহ বিভিন্ন শহরের বেকারি ও পেট্রোল পাম্পে লাইন দিতে বাধ্য হয় মানুষ। ১ পাউন্ডের রুটির দাম বেড়ে তিন পাউন্ডে পৌঁছানোর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। নীল রিভার প্রদেশের গভর্নর হাতেম আল ওয়াসিল্লাহ বলেন,প্রদেশে ভর্তুকির আটার সংকটের কারণেই রুটির দাম বেড়েছে।
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
