সিরিয়ায় তুরস্কের সেনা অভিযান কি আসন্ন?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮
সিরিয়ার উত্তরাঞ্চলে নতুন করে কুর্দি বিরোধী সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তুরস্কের মধ্যাঞ্চলীয় ‘কোনিয়া’ প্রদেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তুরস্কের সেনাবাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে ‘যেকোনো মুহূর্তে’ নতুন করে অভিযান শুরু করতে পারে।
এসময় তিনি বলেন, ফোরাত নদীর পূর্ব তীরে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ওয়াইপিজি নিয়ন্ত্রিত এলাকায় এ অভিযান চালানো হবে। ওয়াইপিজিকে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে’র বর্ধিত সংস্করণ ও একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে তুরস্ক।
তুরস্কের অভ্যন্তরে কুর্দিদের জন্য একটি স্বায়ত্বশাসিত অঞ্চলে গঠনের লক্ষ্যে ১৯৮৪ সাল থেকে আঙ্কারার বিরুদ্ধে সশস্ত্র লড়াই করছে পিকেকে।
তুর্কি প্রেসিডেন্ট তার বক্তব্যে আরও বলেন, আমরা যেকোনো মূহূর্তে সিরিয়ার অভ্যন্তরে যেকোনো স্থানে বিশেষ করে আমাদের ৫০০ কিলোমিটার সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান শুরু করতে পারি। তবে এই অভিযানে মার্কিন সেনাদের কোনো ক্ষতি হবে না।
ওয়াইপিজি গেরিলাদেরকে ওই এলাকা ত্যাগ করতে হবে- জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, তুরস্ক সীমান্তে তারা সমস্যা তৈরি করছে যা সহ্য করা আঙ্কারার পক্ষে সম্ভব নয়। খবর পার্সটুডের
এদিকে পেন্টাগনের মুখপাত্র কমান্ডার সিয়ান রবার্টসন এক বিবৃতিতে বলেন, সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে যে কোন পক্ষের একতরফা সামরিক পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা এ ধরনের পদক্ষেপ মেনে নেবো না।’
কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) জোটের আওতায় ওয়াইপিজির সাথে মার্কিন বাহিনী ঘনিষ্ঠভাবে কাজ করছে। জোটটি চরম উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রবার্টসন বলেন, যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে কাজের সমন্বয় ও আলোচনা করেই এই এলাকার নিরাপত্তা ইস্যুটি সমাধান করতে হবে।
তিনি আরও বলেন, আমরা ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রতি সিরিয়া প্রশ্নে সহযোগিতা, সমন্বয় ও আলোচনার জোরদারের জন্য আমাদের তুরস্কের অংশীদারদের সাথে উচ্চ পর্যায়ের একটি কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
