‘সারেগামাপা’র চ্যাম্পিয়ন ধর্ষণের অভিযোগে গ্রেফতার
প্রকাশিত: ২৮ মে ২০১৯
ভারতের জি বাংলা টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’। ২০১৫ সালে এই রিয়েলিটি শো’র চ্যাম্পিয়ন হয়েছিলেন সৌম্য চক্রবর্তী। রোববার তাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে কলকাতার কাশীপুর থানার পুলিশ। এরপর সোমবার সৌম্যকে শিয়ালদহ এসিজিএম আদালতে তোলা হয়।
শুনানি শেষে আদালত সৌম্য চক্রবর্তীকে ১ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। সেদিন শুনানির পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। জানা গেছে, তাঁর বিরুদ্ধে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ধর্ষণের অভিযোগ করেছেন।
সৌম্য চক্রবর্তীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারীর বাড়ি হাওড়ায়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসংগীত বিভাগের ছাত্র ছাত্রী। গান গাওয়ার সূত্রেই সৌম্য চক্রবর্তীর সঙ্গে তার পরিচয় হয়। অল্প দিনেই বন্ধুত্ব গাঢ় হয় তাদের। এর পর সৌম্যর মা তাকে একদিন দক্ষিণেশ্বরের বাড়িতে নিমন্ত্রণ করেন।
খাবার খাওয়ার পর মেয়েটিকে সৌম্য তার নিজের রুমে নিয়ে যান। এ সময় সৌম্য তাকে কোমল পানীয় খেতে দেন। মেয়েটির অভিযোগ, সেই কোমল পানীয়র সঙ্গে আগে থেকেই মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ মিশিয়ে রাখা হয়েছিল। ফলে তা খাওয়ার পর অল্প সময়েই মেয়েটি ঘুমিয়ে পড়েন। ওই সময় সৌম্য তাকে ধর্ষণ করে। ঘটনার শুরু ২০১৬ সালে।
এখানেই শেষ নয়। মেয়েটি আরও অভিযোগ করেছেন, ওই অবস্থায় সৌম্য তার আপত্তিকর ছবি তোলেন এবং পরে সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। সেই ছবি দেখিয়ে মেয়েটিকে সৌম্য নানা ভাবে ব্ল্যাকমেল করেন এবং আরও একাধিকবার ধর্ষণ করেন।
৫ মে কাশীপুর থানায় সৌম্য চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেন মেয়েটি। মামলায় সৌম্যর মা এবং তার মামার বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা দুজনই পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
‘সারেগামাপা’র চ্যাম্পিয়ন হওয়ার পর ওই বছরই দীর্ঘদিনের প্রেমিকা রূপসাকে বিয়ে করেন সৌম্য চক্রবর্তী। তাঁরা কলকাতায় থাকেন। তাদের দুই বছর বয়সের এক কন্যাসন্তান রয়েছে। ‘সারেগামাপা’র চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১৮ সালে সৌম্য চক্রবর্তী ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতায় অংশ নেন।
২০১৫ সালে ‘সারেগামাপা’র গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিলেন লাইট মিউজিক বিভাগে দুর্নিবার, ক্ল্যাসিক্যাল বিভাগে দীপন আর ফোক বিভাগে যৌথভাবে তুলিকা গঙ্গাধর ও সৌম্য চক্রবর্তী। পরে তাদের মধ্যে ‘চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন’ হওয়ার গৌরব অর্জন করেন পুরুলিয়ার ছেলে সৌম্য চক্রবর্তী।
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
