সাজ যে চোখের কথা বলে
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০১৯
নাটকীয়তা। পাশ্চাত্যের রূপসজ্জায় এই ধারা চলছে এখন। সামনে আসছে শীত ও বসন্ত। এই দুই ঋতু ধরেই সাজে আসছে বেশ পরিবর্তন। উৎসব আর দাওয়াতের কমতি থাকবে না শীত-বসন্তে। প্রসাধনী প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি পিছিয়ে নেই ফ্যাশন শোর আয়োজনও। পোশাক কিংবা জুতা—যে বিষয়ের ওপরই র্যাম্প নির্দিষ্ট হোক না কেন, মেকআপ সেখানেও মনোযোগ কাড়ছে। কারণ, গতানুগতিক ধারার বাইরে বেশ কিছু সাজ নিয়ে তৈরি ফ্যাশন-দুনিয়া। চোখের সাজটাই সেখানে প্রধানত আলোচিত। আইশ্যাডোর রং, ব্যবহারে কখনো মুগ্ধ হবেন আবার কখনো ধাক্কা খেতে পারে আপনার চোখ।
এই সময়টাতে ম্যাট ফাউন্ডেশন বেছে নেওয়ার পরামর্শ দিলেন রূপ বিশেষজ্ঞ ফারজানা মুন্নী। মুখে ফাউন্ডেশন দেওয়ার আগে প্রাইমার লাগাতে হবে। এই প্রাইমার দিয়েই দুটি কাজ হয়ে যাবে। ত্বক ময়েশ্চারাইজড করা ও অনেকক্ষণ ত্বকে মেকআপ ধরে রাখতে পারে প্রাইমার। ফাউন্ডেশন লাগিয়ে নিন এরপর। প্রাইমারের জন্য মিশেও যায় ভালোভাবে। বিউটি ব্লেন্ডার ফাউন্ডেশন ব্লেন্ড করার ক্ষেত্রে ভালো কাজ করবে। পরের ধাপ কনট্যুরিঙের। ত্বকের চেয়ে দুই ধাপ গাঢ় শেড ব্যবহার করে কনট্যুরিং করতে হবে। পাউডার লাগিয়ে এক মিনিটের মতো অপেক্ষা করুন। এবার পাউডার ঝেড়ে ফেলে মেকআপ বিউটি ব্লেন্ডার দিয়ে চেপে চেপে বসিয়ে দিন। এবার আসুন চোখে। চোখের নিচে, নাকে, থুতনিতে ও কপালে কনসিলার ব্যবহার করুন। চোখের সাজ ও ব্লাশঅন দেওয়া শেষ হলে সেটিং স্প্রে ব্যবহার করুন। এতে বাইরে বেরিয়ে গরমে ঘামলেও মেকআপ সরে যাবে না।
চোখের নিচে কাজলের বদলে আইশ্যাডোকখন কোন আইশ্যাডো মানাবে, তা বুঝে নিতে হবে। দিনের বেলায় বাঙ্গি, হালকা গোলাপি, হালকা বাদামি রঙের আইশ্যাডোগুলো বেশ মানাবে। দিনের সময়টাতে চোখ স্মোকি করার দরকার নেই। যেকোনো একটা রঙের আইশ্যাডো, হাইলাইটার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। চাইলে আইলাইনার আর পানিরোধী মাসকারা লাগাতে পারেন। এটাই দিনের বেলার জন্য যথেষ্ট।
যদি ন্যাচারাল লুক চান, তবে বাদ দিন আইলাইনার। মাসকারার পরিমাণ বাড়িয়ে দিন। আইল্যাশ কার্লার দিয়ে চোখের পাপড়ি কোঁকড়া করে নিন মাসকারা দেওয়ার আগে। তারও আগে অর্থাৎ আইল্যাশ কার্লার ব্যবহার করার আগে চোখের নিচে ভেতরের অংশে ন্যুড বা সাদা রঙের কাজল লাগাতে পারেন। চোখ দেখতে বড় ও সতেজ লাগবে। রাতে গাঢ় বা রঙিন আইশ্যাডো ব্যবহার করতে পারেন। গ্লিটারযুক্ত আইশ্যাডো এখন বেশ জনপ্রিয়। শুধু এর ব্যবহারেও চোখে ভিন্নতা চলে আসবে। যেকোনো একটা রং দিয়ে বাদামি আইশ্যাডোর সঙ্গে মিশিয়ে নিন। চাইলে চোখের ওপর আইলাইনার না দিয়ে কাজল আর আইশ্যাডো ভালোভাবে ব্লেন্ড করে স্মোকি ভাব আনতে পারেন। বেশি করে মাসকারা লাগাতে হবে। ব্যস, রাতের সাজ শেষ।
কালো রঙের আইলাইনার দিয়ে নাটকীয়ভাবে চোখ এখন আর আঁকা হয় না। কাজলও তেমন দেখা যাচ্ছে না। তবে চোখের ওপর ও নিচে আইশ্যাডো দিয়ে চোখ সাজিয়ে তুলতে পারেন ইচ্ছেমতো।
গ্লিটারে নাটকীয়তা
যেদিকে তাকাবেন, ঝলমলে পরিবেশই খুঁজে পাবেন। কারণ, চোখের ওপর, নিচ ও চারপাশে পরা হচ্ছে ছোট পাথর আর সিক্যুইন। ধৈর্য এখানে সহায়তা করবে চোখ সাজাতে।
গ্রাফিকাল নকশা করা হচ্ছে আইলাইনার ও আইশ্যাডো দিয়ে।
সোনালি আভা
চোখের ওপর সোনালি হাইলাইটার উজ্জ্বলতা ধরে রাখবে আগামী বেশ কয়েক বছর।
চকচকে চোখ
আইশ্যাডোর রং যেটাই হোক, চকচকে ভাব থাকবে। তবে সেই চকচকে ভাবেও থাকতে হবে নমনীয়তা। পুরো চোখের ওপর সোনালি কিংবা রুপালি রঙের আইশ্যাডো নিয়ে এসেছে মেটালিক ভাব। ২০১৭ সালেও এই ধারা ছিল। তবে এ বছর আরও বেশি জমকালোভাবে ফিরে এসেছে এটি।
রেট্রো ভারী স্টাইলের আইল্যাশ ফিরে এসেছে ফ্যাশনে। শুধু ওপরের অংশে নয়, নিচের অংশের আইল্যাশও ভারী দেখানোর জন্য মাসকারার ব্যবহার বেড়েছে।
রঙিন চোখ
চোখের ভাষা এখন হবে রঙিন। নীল রং নেতা হিসেবে কাজ করবে। এই রং দিয়েই চেহারায় ফুটে উঠবে প্রগতি, রহস্য ও হেঁয়ালিপূর্ণ আভাস। হালকা ও গাঢ় দুটি শেডই দেখা যাবে আইশ্যাডো, কাজল ও মাসকারার ব্যবহারে।
আইশ্যাডো
এখন এক রঙের আইশ্যাডোর চল খুব। চোখের নিচেও কাজলের পরিবর্তে আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে নিন। চোখের ওপর-নিচে আইশ্যাডো আর পাপড়িতে মাসকারা—চোখের ভাষাই বদলে যাবে পুরোপুরি। কাট গ্রাস ট্রেন্ড চলছে চোখের মেকআপে। মাঝখানে হালকা রঙের আইশ্যাডোর ব্যবহার, দুপাশে একটু গাঢ় রং ভিন্নতা নিয়ে আসে।
মোটা ভুরুর ইশারায়
ভুরু মোটা করা রাখার প্রচলন এ বছর থেকে বেশ জোরেশোরেই শুরু হয়েছে। ভুরু মোটা না থাকলে গাঢ় করে এঁকে নিতে পারেন।
রুপার ছোঁয়া
চোখের ভেতরের দিকে রুপালি রঙের আইশ্যাডোর ব্যবহার থাকবে এ বছরেও। এটি চোখ বড় দেখাতে সহায়তা করে।
কী করবেন
■ ট্রান্সলুসেন্ট পাউডার ২ শেড হালকা হতে হবে ত্বকের রঙের চেয়ে।
■ আইশ্যাডো ভালোমতো ব্লেন্ড করতে হবে।
■ আইশ্যাডো লাগানোর জন্য যথার্থ ব্রাশ ব্যবহার করুন।
■ প্রাইমার ব্যবহারের আগে সানস্ক্রিন লাগিয়ে নিন।
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
