সন্তানকে সব সম্পদ না দেয়ার আকুতি সাবেক ধনকুবেরের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩ জানুয়ারি ২০১৯
সারাজীবন ধরে তিল তিল করে গোড়ে তোলা সঞ্চয় নিজের ছেলেকে দেয়ার পর ভাড়া বাড়িতে উঠতে হয়েছে ভারতের একসময়ের সেরা ধনী রেমন্ড গ্রুপের সাবেক মালিক বিজয়পত সিংহানিয়াকে। নিজের অর্থ ফেরত পেতে ছেলের সঙ্গে মামলা লড়তে হচ্ছে তাকে। নিজের দুরাবস্থার কথা তুলে ধরে সন্তানের হাতে সব সম্পদ তুলে না দেয়ার জন্য সকল বাবা-মায়ের প্রতি আকুতি জানিয়েছেন বিজয়পত।
ভারতের এক সময়ের শীর্ষ ধনী বিজয়পত তার সাম্রাজ্যের দায়িত্ব তুলে দিয়েছিলেন একমাত্র ছেলে গৌতম সিংহানিয়ার হাতে। কিন্তু সেই ছেলেই বাবা বিজয়পত সিংহানিয়ার দুরবস্থার কারণ হয়ে উঠেছেন। ক্ষমতা গ্রহণের পর বাবার কাছ থেকে এক এক করে সমস্ত সুযোগ-সুবিধা কেড়ে নিতে শুরু করেন গৌতম। এমনকি এক সময় দেশের ধনীতম ব্যক্তি বিজয়পতকে উঠতে হয় ভাড়াবাড়িতে। ছেলের হাতে ব্যবসায়িক মালিকানা তুলে দেওয়ার সিদ্ধান্তকে নিজের ‘চূড়ান্ত বোকামি’ বলে উল্লেখ করেছেন ৮০ বছরের বিজয়পত।
বিজয়পতের দাবি, ‘ইমোশনাল ব্ল্যাকমেল’ করেই তার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছেন গৌতম। আক্ষেপ করে বিজয়পত বলেন, ‘সব বাবা-মাকেই পরামর্শ দেব, জীবিত অবস্থায় সন্তানকে নিজের সারা জীবনের সঞ্চয় তুলে দেয়ার মতো বোকামি করবেন না!’
ভারতে পরিবারের মালিকানাধীন ব্যবসায়িক সংস্থাগুলির মধ্যে রেমন্ড গোষ্ঠীর নাম একেবারে সামনের সারিতে। মূলত পশমের বস্ত্র ব্যবসায় নাম করলেও সিমেন্ট, ডেইরি ও প্রযুক্তি ক্ষেত্রে ব্যবসা বাড়িয়েছে তারা। আর এসব গড়ে তোলার শুরুটা করেছিলেন বিজয়পত। বস্ত্র ব্যবসার ছোট সংস্থা থেকে বিশ্বের অন্যতম নামী ব্র্যান্ডে পরিণত করেছেন রেমন্ডকে। তবে এই নামের পিছনে কালির ছিটে লেগেছে বাবা-ছেলের আইনি লড়াইয়ে।
বিজয়পতের মতে, তার দুর্দশার শুরুটা হয়েছিল ২০১৫ সালে। সেসময় ব্যবসায়িক সাম্রাজ্যের ৩৭ শতাংশ মালিকানা ছেলে গৌতমের হাতে তুলে দেন তিনি। কিন্তু এর পর থেকেই ছেলের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ শুরু হয়। মুম্বাইয়ের অভিজাত এলাকা মালাবার হিলে সিংহানিয়া পরিবারের ৩৬ তলা বহুতল ভবনে ৫ হাজার ১৮৫ বর্গফুট আয়তনের একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট নিয়ে ঝামেলার সূত্রপাত। বিজয়পত সিংহানিয়ার অভিযোগ, অন্য আত্মীয়দের সঙ্গে তাকেও ডুপ্লক্সের মালিকানা থেকে বঞ্চিত করে গৌতম। এক সময় তার কাছ থেকে ড্রাইভারসহ গাড়ির সুবিধাও কেড়ে নেওয়া হয়। বিজয়পতকে ভাড়াবাড়িতে গিয়ে উঠতে হয়। এমনকি গৌতমের পরামর্শেই নাকি বিজয়পতের ‘চেয়ারম্যান এমিরেটাস’ পদ কেড়ে নেওয়া হয়। রেমন্ডের বোর্ড থেকেও তাকে সরিয়ে দেয়া হয়। বিজয়পতের দাবি, তাকে জোর করে অফিস থেকে বার করে দেয়া হয়েছিল। এরপর বাবা-ছেলের সম্পর্কে তিক্ততা তুঙ্গে ওঠে।
বিজয়পত জানিয়েছেন, একমাত্র ছেলের সঙ্গে বছর দুয়েক কথা বন্ধ। ছেলের বিরুদ্ধে ফের একবার নতুন করে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। সম্প্রতি আদালতের একটি রায়ে আশার আলো দেখতে পাচ্ছেন। ওই রায়ে বলা হয়েছে, সন্তান যদি বাবা-মায়ের দেখাশোনা না করতে পারেন, তবে সন্তানকে দেয়া উপহার ফিরিয়ে নিতে পারবেন বাবা-মা।
শুধুমাত্র একটি ডুপ্লেক্সের জন্য আইনি লড়াই নয়, ৯৩ বছরের পুরনো ব্যবসার সর্বেসর্বার গদি থেকেও ছেলেকে সরাতে রীতিমতো মাঠে নামবেন বাবা বিজয়পত।
তবে বাবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গৌতম। রেমন্ডের বোর্ড থেকে বাবাকে সরানোকে ‘সঠিক সিদ্ধান্ত’ বলে জানিয়েছেন তিনি। উল্টে বিজয়পতের বিরুদ্ধে তার অভিযোগ, ‘বোর্ড সদস্য হিসাবে নিজের ক্ষমতার অপব্যবহার করে রেমন্ডের সম্পত্তি নিয়ে নিচ্ছিলেন বিজয়পত।’ তার কথায়, ‘ছেলে হিসাবে আমার দায়িত্ব রেমন্ডের চেয়ারম্যানের থেকে আলাদা।’
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
