সন্তানকে বই পড়ায় অভ্যস্ত করছেন তো!
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮
খেয়াল করেছেন কি যে আপনার সন্তান অতি আধুনিক হয়ে বেড়ে উঠছে? তার অবসর মানেই হাতে স্মার্টফোন বা ট্যাব। কখনোবা সারাদিন টিভি নিয়ে বসে থাকে। এতে তার বাইরের জগত নিয়ে আগ্রহ কম। জানার পরিধিও কমে যাচ্ছে। পড়তে বসারও মন নেই। প্রযুক্তিপ্রেম তাদের একেবারে গিলে ফেলছে। এটা তো পুরোটাই তাদের দোষ না। এই অভ্যাসগুলো গড়ে তোলার পিছনে অভিভাবকরাও অনেকটা দায়ী। তাদেরকে সময় না দেওয়া, ছোট থাকতেই নানা বাহানায় তার হাতে ফোন তুলে দিলে সে তো এভাবেই অভ্যস্ত হবে। এ থেকে বাঁচতে তাকে আমরা তার কিছু সুঅভ্যাস গড়ে তুলে দিতে পারি। শিশুদের কল্পনাশক্তি আর মনের বিকাশ ঘটাতে গেলে মনে রাখবেন বইয়ের বিকল্প নেই। অবসরযাপন আর জানার স্পৃহা বাড়ানোর জন্য বইকে বেছে নিন। তাই বিভিন্নভাবে আপনার সন্তানের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারেন আজ থেকেই। সেটা নিয়েই থাকছে আজকের আলোচনা।
১. আপনার ছোট সন্তানকে ছোট থেকেই আপনি কতো উপহারই না কিনে দেন। সেই উপহারের মধ্যে রাখুন বই। ছোট থাকতেই তাকে বিভিন্ন বইয়ের সঙ্গে পরিচিত করুন। এখন তো ছোটদের বিভিন্ন রঙিন বই পাওয়া যায়। আপনার সন্তানটি যখন একটু করে কথা বলা শিখবে, নতুন কিছু চিনবে তখন ফুল, ফল বা জীবজন্তুর ছবির বই এনে দিন তার হাতে। এতে করে শিশু বইয়ের ছবির সঙ্গে বাস্তবের মিল খুঁজতে শিখবে।
২. এই বইগুলোর মধ্যে সে যখন কোনো ছবি দেখবে তখন তাকে সেই জিনিসটি বাস্তবে দেখান। হতে পারে সেটি কোনো খেলনা পুতুল। আবার শিশুকে যখন কোথাও বেড়াতে নিয়ে যাবেন তখন পাখি, ফুল, প্রাণী চেনাতে চেষ্টা করুন। এতে তারা তাড়াতাড়ি শিখবে।
৩. ছোটবেলা থেকেই শিশুর মধ্যে ঠিক আর ভুল বিচার করার ক্ষমতা, দায়িত্ববোধের ভিত্তি তুলে দিন। এর জন্য তাকে ছোটদের গল্পের বই পড়তে দিন। যেকোনো গল্পের উদাহরণ দিয়ে বোঝান। সন্তানকে নীতিগল্পগুলো বেশি করে শোনান। এতে করে দেখবেন সে বেশ সুঅভ্যাস শিখতে শুরু করবে। অন্যকেও উদ্ভুদ্ধ করবে।
৪. আপনার শিশু অবশ্যই কার্টুন পছন্দ করে। যে কার্টুন তার বেশি পছন্দ তার বইগুলো বাজারে খুঁজে দেখুন। কার্টুন চরিত্রের বইগুলো তাকে উপহার দিন। এতে বইয়ের প্রতি উৎসাহ বাড়বে। আবার বিভিন্ন যে রং করার ড্রইং বই পাওয়া যায়, সেগুলোও কিনে দিতে পারবেন। সে দেখবেন আঁকতে শিখবে।
৫. ছোট থেকেই মানুষ কৌতুহলী হয়। বড় হতে থাকলে সে নানা রকম প্রশ্ন শুরু করে। এই প্রশ্ন আর জানার আগ্রহ থেকেই বুঝবেন ওর আগ্রহ কিসে বেশি হচ্ছে। সেই মতো তাকে বই কিনে দিতে পারেন। হতে পারে সেটি বিজ্ঞান, গল্প বা ছবির বই। তবে জোর করে কিছু চাপিয়ে দেবেন না।
৬. তাকে পড়ার জন্য একটু আলাদা সময় নিন। এই ধরুন প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে গল্পের বই বা ছড়ার কোনো বই তাকে পড়ান। আর সে পড়তে না শিখলে আপনি পড়ে শোনান। এমন করতে পারেন যে প্রায়ই একই গল্প শুনিয়ে তার কাছ থেকেই মাঝেমাঝে গল্পটি শুনতে চান। এতে করে দেখবেন তার স্মরণশক্তি কতোটা তীক্ষ্ণ। কল্পনাশক্তি কতোটা সেটাও বুঝতে পারবেন।
৭. সন্তানকে আপনি মাঝে মাঝে বিভিন্ন বইয়ের দোকানে নিয়ে যান। সেখানে ও ইচ্ছেমতো বই দেখে বেছে কিনতে পারবে। তাকে কোনো লাইব্রেরির সদস্যও করে দিতে পারেন। সেখানে নিয়মিত পড়ার অভ্যাস গড়ে উঠবে।
- চালকের আসনে থাকা কিশোর অবশেষে গ্রেফতার
- মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
- ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
